Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
নারী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে “কর্মক্ষেত্রে নারীদের জন্য নেতৃত্ব” শীর্ষক একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে মিডল্যান্ড ব্যাংক। ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন শাখা ও বিভাগের মোট ৪১ জন নারী কর্মকর্তা অংশ নেন। কর্মশালার উদ্বোধন করেন মিডল্যান্ড ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান জুবায়েদ উর রহমান। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মোহাম্মদ তাজুল ইসলাম, জনতা ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মাজহারুল ইসলাম এবং মিডল্যান্ড ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান সুশান্ত শেখর দেব। বক্তারা নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ, পেশাগত উন্নয়ন এবং কর্মক্ষেত্রে নারীদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তারা বলেন, আধুনিক ব্যাংকিং…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। অন্তর্বর্তীকালীন সরকার প্রক্রিয়াগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র হাতে ক্ষমতা হস্তান্তর করেছে। এখন বিএনপি মূল অধ্যাদেশগুলো বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে বলে তিনি মন্তব্য করেন। শনিবার (৪ এপ্রিল) সৌদি আরব থেকে পবিত্র ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান। নাহিদ ইসলাম বলেন, দুই-তৃতীয়াংশ আসন পেলেও জনগণ বিএনপির সঙ্গে নেই, কারণ তারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের শুধু দায়িত্ব…
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় বায়ুবাহিত রোগ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৭ জনের মধ্যে রোগটির উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৮৭ জন। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে। একই সময়ে নিশ্চিত রোগীর সংখ্যা ৬০ জন বেড়ে মোট ৮২৬ জনে পৌঁছেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর মৃত্যুর সংখ্যা ৪ জন। এতে করে ১৫ মার্চ…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে স্থবির হয়ে পড়া হরমুজ প্রণালিতে আবারও সীমিত আকারে জাহাজ চলাচল শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর ইরানের নিয়ন্ত্রণে থাকা বিশেষ রুট ব্যবহার করে জাপান, ফ্রান্স ও ওমান-সংশ্লিষ্ট একাধিক নৌযান প্রণালিটি অতিক্রম করেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে সংবেদনশীল এ নৌপথ দিয়ে কয়েকটি বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচল করেছে। সংঘাত তীব্র হওয়ার পর ফেব্রুয়ারির শেষ দিকে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেয় ইরান। পরে নিজেদের জলসীমায় লারাক দ্বীপের কাছে একটি সীমিত রুট চালু করে তেহরান। যেসব জাহাজের সঙ্গে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সরাসরি সম্পৃক্ততা নেই, শুধু সেগুলোকে বিশেষ নজরদারিতে চলাচলের অনুমতি দেওয়া…
জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালে তার নাম ঘোষণা করা হয়। তারকাখচিত এ আয়োজনে বিজয়ীর ট্রফি বর্ণিতার হাতে তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খান এবং ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’ খ্যাত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বিজয়ী হিসেবে বর্ণিতাকে সোয়ারোভস্কি ক্রিস্টাল দিয়ে তৈরি বিশেষ ট্রফি ও একটি বিলাসবহুল গাড়ি প্রদান করা হয়। এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। চূড়ান্ত পর্বে…
কেরানীগঞ্জের কদমতলী শিল্প এলাকায় গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণের পর পুড়ে যাওয়া কারখানা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে সাতটি ইউনিট। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, কারখানাটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে হতাহতের ঘটনা ঘটে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ম্যাংগোটিভি /আরএইচ
ব্যাপক দরপতনের মধ্য দিয়ে গত সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে বাজার মূলধন ১৭ হাজার ৫১৩ কোটি টাকা কমে গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম তিন কার্যদিবসে টানা পতনের পর চতুর্থ দিনে কিছুটা ঊর্ধ্বমুখিতা দেখা গেলেও শেষ কার্যদিবসে আবার বড় পতন হয়। ফলে পুরো সপ্তাহজুড়ে দরপতনের প্রবণতাই প্রাধান্য পায়। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে ১৭২টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ২০৬টির দাম কমেছে এবং ১২টির দাম অপরিবর্তিত রয়েছে। সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৩৯৯ কোটি…
কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতদের একজন আট মাস বয়সী ইব্রাহিম। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। সে দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে। বিকেলে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম জানান, শিশুটি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ছাড়া দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আইজা নামের পাঁচ মাস বয়সী আরও এক শিশুর…
রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস। শনিবার (৪ এপ্রিল) শুরু হওয়া এ আয়োজনে দেশের তরুণ বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে গবেষণা, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ বিজ্ঞানীদের অংশগ্রহণে আয়োজিত এ কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি কেবল অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি নয়, বরং জাতীয় নিরাপত্তা, টেকসই উন্নয়ন ও মানবকল্যাণের অন্যতম ভিত্তি বলেও উল্লেখ করেন তিনি। মন্ত্রী আরও বলেন, সরকার জ্ঞানভিত্তিক ও…
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ ইতোমধ্যে রাষ্ট্রীয় সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইন থেকে আসা প্রবাসী এস এম তারেকের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে গিয়ে নতুন ভিসা কিংবা পুরনো ভিসার মেয়াদসংক্রান্ত জটিলতায় পড়ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এসব সমস্যা সমাধানে সরকার আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম