Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চলবে নাকি অনলাইনে নেওয়া হবে—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহের মধ্যেই জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগামী দুই-একদিনের মধ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করা হবে। সেখানে সবার মতামত নেওয়া হবে। তিনি আরও জানান, এসব মতামত পর্যালোচনার পর আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান এবং বিএনসিসির প্রতিনিধিদের…
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী)। রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ২৮(৪) অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত দাপ্তরিক তথ্য প্রেস, মিডিয়া বা অন্যান্য মাধ্যমে প্রচারের ক্ষেত্রে তারা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মাহদী আমিন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মাহদী…
দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের লক্ষ্য নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এই মুহূর্তে উত্তরণের লক্ষ্যে পৌঁছানোর মতো পূর্ণ প্রস্তুতি বাংলাদেশের নেই। রোববার (৫ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগর-এর এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দেশের উত্তরণ প্রস্তুতি পর্যালোচনায় UN-OHRLLS-এর একটি স্বতন্ত্র মূল্যায়নের বিষয়গুলো সভায় উপস্থাপন করা হয়। মন্ত্রী বলেন, বৈদেশিক ঋণ ও অভ্যন্তরীণ দেনার চাপ, উচ্চ সুদের হারে ঋণ গ্রহণের ঝুঁকি এবং আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিকে ‘প্রতিদিনের সংকট মোকাবিলা’ হিসেবে উল্লেখ করে তিনি…
বরিশালে ইলিশের অভয়াশ্রম এলাকায় প্রশাসনের নজরদারি কমে যাওয়ায় জাটকা নিধন বেড়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ষষ্ঠ অভয়াশ্রমের আওতাধীন হিজলা, মেহেন্দীগঞ্জ ও সদর উপজেলার কীর্তনখোলা নদীতে প্রকাশ্যেই জাটকা ধরার ঘটনা ঘটছে। মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবায়নে ঘাটতি রয়েছে। নিষেধাজ্ঞার এক মাস পার হলেও কোনো জেলেকে আইনের আওতায় আনা হয়নি। পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের মার্চ মাসে বরিশাল বিভাগের তিন জেলার ১৫ উপজেলায় ৮৮০টি অভিযান পরিচালিত হয়। একই সময়ে ৭৪টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৬ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয় এবং ২ দশমিক ২৩৯ টন জাটকা জব্দ করা হয়। অন্যদিকে, চলতি বছরের…
দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে বেশি সংক্রমিত ১৮ জেলার ৩০ উপজেলায় টিকা কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল এলাকায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এরপর ৩ মে থেকে দেশের বাকি জেলা ও উপজেলাতেও টিকাদান শুরু হবে। তিনি আরও বলেন, হাম রোগের ভয়াবহতা কোনো অংশে কম নয় এবং এটি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক সচেতনতা ও টিকাদান জরুরি। তবে এ…
ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে দুঃসাহসিক অভিযানের মাধ্যমে জীবিত উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৫ এপ্রিল) ইস্টার সানডে উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান। খবর আল জাজিরা। ট্রাম্প বলেন, অত্যন্ত প্রতিকূল পরিবেশে পরিচালিত এক বিশেষ উদ্ধার অভিযানের মাধ্যমে নিখোঁজ ওই পাইলটকে জীবিত ফিরিয়ে আনা হয়েছে। তিনি কিছুটা আহত হলেও বর্তমানে নিরাপদে আছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, নিখোঁজ হওয়ার প্রায় দুই দিন পর শত্রু অধ্যুষিত এলাকা থেকে ওই পাইলটকে উদ্ধার করা হয়। তার নির্দেশে অত্যাধুনিক সমরাস্ত্রে…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম উপেক্ষা করে কুয়েত ও ইসরায়েলে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের হুমকিকে আমলে না নিয়ে বরং সময়সীমা শেষ হওয়ার আগেই ইরান তাদের সামরিক সক্ষমতার প্রদর্শন হিসেবে এই হামলা চালায়। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড ট্রাম্পের হুমকিকে ‘অসহায়, নার্ভাস ও বোকামিপূর্ণ’ বলে মন্তব্য করেছে। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর ‘চূড়ান্ত হামলা’ চালানো হবে। কুয়েত সরকারের বরাতে জানা গেছে, ইরানের ড্রোন হামলায় দেশটির দুটি বড় বিদ্যুৎকেন্দ্র ও একটি পানি লবণমুক্তকরণ…
দেশের সার্বিক অগ্রযাত্রায় ধর্মকে পুঁজি করে কোনো ধরনের বিভাজন তৈরির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৫ এপ্রিল) রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক শক্তি ধর্মকে সামনে রেখে স্বার্থের রাজনীতি করতে চায়। তবে বাংলাদেশের দীর্ঘ সামাজিক ঐতিহ্যে ধর্ম নিয়ে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই। তিনি বলেন, ‘আমরা এই ভূখণ্ডে দীর্ঘদিন ধরে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করছি। ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়, এটিকে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর অংশ করা উচিত নয়। আমরা বাংলাদেশকে একটি…
জ্বালানি সংকট মোকাবিলায় দেশে সরকারি ও বেসরকারি সব অফিসে নতুন কর্মঘণ্টা কার্যকর হয়েছে। রোববার (৫ এপ্রিল) থেকে নতুন এই সময়সূচি অনুযায়ী অফিস কার্যক্রম পরিচালিত হচ্ছে। শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। তবে জরুরি সেবাসমূহ এই সময়সূচির বাইরে থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, আদালতের সময়সূচি নির্ধারণে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট। অন্যদিকে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার কর্মঘণ্টা নির্ধারণে শ্রম আইন অনুযায়ী নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর আগে বৃহস্পতিবার…
দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনরত পরিচালক মোঃ মোতাসিম বিল্লাহ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে দাপ্তরিক নির্দেশনা জারি করে তাকে সর্বোচ্চ এই পদে নিয়োগ প্রদান করে। শনিবার (৪ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে ব্যাংক পরিদর্শন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাকে নগদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে মোতাসিম বিল্লাহ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। এর মধ্যে রয়েছে ব্যাংক পরিদর্শন বিভাগ, কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্প, আর্থিক খাত সহায়তা প্রকল্প,…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম