Author: admin

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ ইতোমধ্যে রাষ্ট্রীয় সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইন থেকে আসা প্রবাসী এস এম তারেকের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে গিয়ে নতুন ভিসা কিংবা পুরনো ভিসার মেয়াদসংক্রান্ত জটিলতায় পড়ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এসব সমস্যা সমাধানে সরকার আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট…

Read More

টাইব্রেকারের নাটকীয়তায় ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। টাইব্রেকারের পঞ্চম শটে আমেরিকান প্রবাসী ফুটবলার রোনান সুলিভানের সফল কিকে নিশ্চিত হয় বাংলাদেশের শিরোপা। ম্যাচের প্রথমার্ধে তুলনামূলক প্রাধান্য বিস্তার করে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে ছিল ভারত। বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক মাহিনকে তেমন চাপে ফেলতে পারেনি তারা। অন্যদিকে বাংলাদেশও পাল্টা আক্রমণে কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মাঠে নামেন রোনান সুলিভানের ভাই ডেকলান সুলিভান। তিনি নিজের প্রান্ত ধরে কয়েকটি কার্যকর আক্রমণ…

Read More

দেশে গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত ৯ শিশুর মৃত্যু হামের কারণে নিশ্চিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, একই সময়ে সারা দেশে ৭১১ জন শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। আর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে মোট ৫ হাজার ৭৯২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ৭৭১ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় ভর্তি ৯৪৭ শিশু স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪৭ শিশু হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৪২…

Read More

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সামনে রেখে পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ প্রস্তাবনা দিয়েছে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বুধবার (১ এপ্রিল) সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান-এর কাছে পাঠানো চিঠিতে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। লভ্যাংশে দ্বৈত কর বাতিলের প্রস্তাব ডিবিএ জানিয়েছে, বর্তমানে ব্যক্তি বিনিয়োগকারীদের লভ্যাংশ আয়ের ওপর উৎসে কর কাটার পর আবার আয়কর রিটার্নে কর দিতে হয়, ফলে কার্যকর করহার অনেক ক্ষেত্রে ৪০.৫ শতাংশে পৌঁছে যায়। এ অবস্থায় উৎসে কাটা করকে চূড়ান্ত কর হিসেবে গণ্য করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সীমা…

Read More

চলতি এপ্রিল মাসে দেশে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ হতে পারে। তীব্র তাপপ্রবাহের সময় তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এ পূর্বাভাসে আরও বলা হয়, এপ্রিল মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে…

Read More

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অফিস সময়সূচিতে পরিবর্তন এনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, জ্বালানির সরবরাহ ব্যবস্থা অনিশ্চিত হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কাজ শেষে বিকেল ৪টায় বন্ধ হবে। তিনি আরও বলেন, দোকানপাট ও বিপণিবিতানসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো সন্ধ্যা ৬টা পর্যন্ত…

Read More

সিরাজগঞ্জের মহাসড়কে বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক ও সেতুর সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে নলকা এলাকায় যমুনা সেতুর পশ্চিমপাড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়ক বিভাজক ও সেতুর মাঝখানে ধাক্কা লেগে আটকে যায়। তিনি আরও জানান, ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।…

Read More

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় একগুচ্ছ ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিস সময় কমানোসহ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। অফিস ও ব্যাংকের সময়সূচি নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী কার্যদিবস থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংকের লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কাজ শেষে বিকেল ৪টায় ব্যাংক বন্ধ হবে। বাজার ও বিপণিবিতান সব মার্কেট, দোকানপাট ও শপিং মল…

Read More

কুয়েতের একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে পরিশোধনাগারের একাধিক ইউনিটে আগুন লেগেছে। শুক্রবার (৩ এপ্রিল) কুয়েতের রাষ্ট্রীয় বার্তাসংস্থা কুনা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন-এর অধীন মিনা আল-আহমাদি তেল শোধনাগারে সকালে ড্রোন হামলা চালানো হয়। এতে পরিশোধনাগারের বিভিন্ন ইউনিটে আগুন ধরে যায়। উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এফ-৩৫ ভূপাতিতের দাবি ইরানের এদিকে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ তাদের টেলিগ্রাম পোস্টে জানায়, বিমানটি ইরানের মধ্যাঞ্চলে উড্ডয়নের সময় লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, দ্রুত বিধ্বস্ত…

Read More

ভ্রমণপিপাসুরা অনেক সময় পাহাড় বা খোলা আকাশের মতো বিশাল কোনো জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পছন্দ করেন, যাতে চারপাশের পরিবেশ আর নিজেকে একসাথে ফ্রেমে রাখা যায়। কিন্তু সমস্যা হয় যখন সেই ছবিগুলো জুম করে বা কেটে ছোট করা হয়। সাধারণ স্মার্টফোনে জুম করলে ছবির ডিটেইল বা সুক্ষ বিষয়গুলো ঝাপসা হয়ে যায়। ফলে শুরুতে ছবিটা সুন্দর মনে হলেও জুম করার পর আর আগের মতো পরিষ্কার থাকে না। স্মার্টফোনের এই চিরাচরিত সমস্যা দূর করতেই ভিভো ডিজাইন করেছে ভি৭০ এফই। যাতে জুম বা এডিট করার পরেও ছবির মান ঠিক থাকে। ভিভো নিশ্চিত করেছে, আগামী ৯ এপ্রিল দেশে লঞ্চ হচ্ছে নতুন ভিভো ভি৭০ সিরিজ। ভিভো…

Read More