Author: admin

দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে এ সপ্তাহে ঢাকা সফরে আসছেন বাংলাদেশের জন্য নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারোনেস উইন্টারটন। সোমবার (৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। হাইকমিশন জানায়, ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ সময়ে এটি তার তৃতীয় বাংলাদেশ সফর। এ সফর বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বিমান চলাচল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদারে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি তুলে ধরবে। সফরকালে ব্যারোনেস উইন্টারটন ঊর্ধ্বতন মন্ত্রী, সরকারি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে পারস্পরিক লাভজনক প্রবৃদ্ধি এবং অভিন্ন অগ্রাধিকার বিষয়গুলো গুরুত্ব পাবে। একই সঙ্গে বাংলাদেশে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্বের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হবে। এছাড়া, বাংলাদেশে কর্মরত যুক্তরাজ্যের বিভিন্ন কোম্পানির প্রতিনিধি ও ব্যবসায়িক…

Read More

হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন করে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে রাজধানীর ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জর রূপগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়। ডিএনসি জানায়, রোববার (৫ এপ্রিল) দিনব্যাপী অভিযানে প্রথমে ডেমরা থানাধীন পূর্ব ডগাইর এলাকার একটি চারতলা ভবন থেকে ৪০০ গ্রাম হেরোইন ও ৫০০ পিস ইয়াবাসহ হোসনে আরা বেগম (৩৮) নামের এক নারীকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ থানাধীন চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪৫) নামে আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মোট…

Read More

দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ঋণ ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং করের আওতা বৃদ্ধি করাই সময়ের সবচেয়ে বড় দাবি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, চলমান সংকট মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে এবং জনগণের প্রত্যাশা পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। রোববার (৫ এপ্রিল) রাজধানীর এনইসি সম্মেলনকক্ষে ‘ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসালটেশন অন বাংলাদেশ গ্র্যাজুয়েশন রেডিনেস অ্যাসেসমেন্ট’ শীর্ষক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে একটি চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় অর্থনীতিকে সুশৃঙ্খল ও স্থিতিশীল করতে সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ জরুরি। তিনি উল্লেখ করেন, অতীতে কিছু বড় প্রকল্প যথাযথ পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়া নেওয়ায় ঋণের চাপ বেড়েছে…

Read More

ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীবাহী একটি নৌযান ডুবে অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন। ইতালির কোস্টগার্ড বাহিনী ডুবে যাওয়া নৌযানটি থেকে ৩২ জনকে জীবিত এবং ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ৩২ জনই পুরুষ এবং তারা বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। উদ্ধারপ্রাপ্তদের বরাতে জানা গেছে, প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সাগরের ঢেউয়ের কারণে নৌযানটি ডুবে যায়। দুর্ঘটনার সময় নৌযানে প্রায় ১০৫ জন আরোহী ছিলেন, যার মধ্যে নারী ও শিশুও ছিলেন। ঘটনাটি ঘটেছে লিবিয়ার নিয়ন্ত্রিত সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) জোনে। নৌযানটি লিবিয়ার উপকূলীয় শহর থেকে যাত্রা শুরু করেছিল এবং তেলের খনি এলাকায় পৌঁছানোর আগেই ডুবে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের ইতালির…

Read More

জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে নতুন করে আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করে হামলা চালানো হবে। রোববার (৫ এপ্রিল) নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। পরে মার্কিন সংবাদমাধ্যমকে তিনি জানান, ইরান যদি যুদ্ধবিরতিতে না আসে এবং প্রণালী বন্ধ রাখে, তবে দেশটির বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। তবে ট্রাম্পের এই হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালী…

Read More

গণভোটের রায় উপেক্ষা করা হলে সরকারকে ‘অবৈধ’ ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারকে ‘হুঁশে ফিরে’ সংস্কারের বিষয়ে সদিচ্ছা দেখানোর আহ্বান জানান। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, গণভোটের রায় যদি সরকার না মানে, তাহলে সেদিন থেকেই সরকারকে অবৈধ হিসেবে আখ্যা দেওয়া হবে। এ বিষয়ে এনসিপি কোনো সময় নেবে না বলেও জানান তিনি। আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, যেসব অধ্যাদেশের মাধ্যমে প্রধানমন্ত্রী ও নির্বাহী বিভাগের ক্ষমতা বৃদ্ধি করা যায়, সেগুলো রাখা হচ্ছে; কিন্তু যেসব…

Read More

দেশের পুঁজিবাজারকে শক্তিশালী, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে অংশীজনদের সঙ্গে ৬ষ্ঠ মাসিক সমন্বয় সভা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার (৫ এপ্রিল ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে সকাল সাড়ে ১০টায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভায় কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর, ফারজানা লালারুখ ও মোঃ সাইফুদ্দিন সিএফএসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ কর্মকর্তারাও অংশ নেন। বিএসইসির মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বাজারের কাঠামোগত সংস্কার ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—দেশের পুঁজিবাজারকে…

Read More

২০২৪ সালে দেশের ব্যাংক খাত আর্থিক চাপ ও অনিশ্চয়তার বড় ধরনের ধাক্কা খায়, যার প্রভাব পড়ে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতেও। বছরজুড়ে ১৭টি ব্যাংক নিট মুনাফা অর্জন করতে ব্যর্থ হওয়ায় সিএসআর ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যায়। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনের বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে দেশের ৬১টি বাণিজ্যিক ব্যাংক সিএসআর খাতে ব্যয় করেছে ৩৪৫ কোটি ৫ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৪২ শতাংশ কম। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে সিএসআর ব্যয় ছিল ৬১৫ কোটি ৯৬ লাখ টাকা। এর আগের বছর ২০২৩ সালে এ খাতে ব্যয় হয় ৯২৪ কোটি ৩২ লাখ টাকা এবং ২০২২ সালে ছিল ১ হাজার ১২৯ কোটি…

Read More

বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে দেড় কোটিরও বেশি বাংলাদেশি কর্মরত আছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজার এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে প্রবাসীদের কল্যাণমূলক বিষয়গুলো যথাযথ গুরুত্ব পায়নি। বর্তমান সরকার এ খাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশে সেফ হোম স্থাপন করা হয়েছে। তিনি আরও জানান, বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে বিদেশগামী ও দেশে ফেরা কর্মীদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া আহত, অসুস্থ ও মৃত কর্মীদের পরিবহনের জন্য ফ্রিজিং সুবিধাসহ…

Read More

সারা দেশে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৪৮১ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত তদন্ত ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে। তিনি জানান, পূর্ববর্তী সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনায় অনেকেই মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হন, যা বর্তমানে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তবে কিছু অসাধু ব্যক্তি অনৈতিক উপায়ে তালিকাভুক্ত হয়ে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ…

Read More