Author: admin

কুয়েতের একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে পরিশোধনাগারের একাধিক ইউনিটে আগুন লেগেছে। শুক্রবার (৩ এপ্রিল) কুয়েতের রাষ্ট্রীয় বার্তাসংস্থা কুনা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন-এর অধীন মিনা আল-আহমাদি তেল শোধনাগারে সকালে ড্রোন হামলা চালানো হয়। এতে পরিশোধনাগারের বিভিন্ন ইউনিটে আগুন ধরে যায়। উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এফ-৩৫ ভূপাতিতের দাবি ইরানের এদিকে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ তাদের টেলিগ্রাম পোস্টে জানায়, বিমানটি ইরানের মধ্যাঞ্চলে উড্ডয়নের সময় লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, দ্রুত বিধ্বস্ত…

Read More

ভ্রমণপিপাসুরা অনেক সময় পাহাড় বা খোলা আকাশের মতো বিশাল কোনো জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পছন্দ করেন, যাতে চারপাশের পরিবেশ আর নিজেকে একসাথে ফ্রেমে রাখা যায়। কিন্তু সমস্যা হয় যখন সেই ছবিগুলো জুম করে বা কেটে ছোট করা হয়। সাধারণ স্মার্টফোনে জুম করলে ছবির ডিটেইল বা সুক্ষ বিষয়গুলো ঝাপসা হয়ে যায়। ফলে শুরুতে ছবিটা সুন্দর মনে হলেও জুম করার পর আর আগের মতো পরিষ্কার থাকে না। স্মার্টফোনের এই চিরাচরিত সমস্যা দূর করতেই ভিভো ডিজাইন করেছে ভি৭০ এফই। যাতে জুম বা এডিট করার পরেও ছবির মান ঠিক থাকে। ভিভো নিশ্চিত করেছে, আগামী ৯ এপ্রিল দেশে লঞ্চ হচ্ছে নতুন ভিভো ভি৭০ সিরিজ। ভিভো…

Read More

ভুয়া কাগজপত্রের মাধ্যমে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, বিগত ১৭ বছরে বিভিন্ন কারণে যেসব মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ হয়ে গেছে-বিশেষ করে বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে সংশ্লিষ্টদের-তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে যাচাই-বাছাই শেষে পুনরায় ভাতা চালু করা হবে। তিনি আরও বলেন, ভুয়া ডকুমেন্ট দিয়ে যারা মুক্তিযোদ্ধা হিসেবে সুবিধা নিয়েছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। মুক্তিযোদ্ধাদের জন্য বিনা সুদে ঋণ দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে…

Read More

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লে. কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি সদ্য বিদায়ী পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। গত রোববার (২৯ মার্চ) দায়িত্বভার গ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। লে. কর্নেল মাহমুদুল হাসান বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ডিফেন্স স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া তিনি মিরপুরে অবস্থিত ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

আরও ১৪টি জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর ফলে দুই দফায় মোট ৫৬টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন হলো। মঙ্গলবার (৩১ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। নতুন করে যেসব জেলায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হলো-ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকায় ইয়াছিন ফেরদৌস মোরাদ, নীলফামারীতে মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাটে এ কে এম মমিনুল হক, পাবনায় জহুরুল ইসলাম, নড়াইলে মোস্তাফিজুর রহমান আলেক, বরগুনায় নজরুল ইসলাম মোল্লা, জামালপুরে সিরাজুল হক এবং গাজীপুরে চৌধুরী ইশরাত আহমদ সিদ্দিকী প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এ ছাড়া মানিকগঞ্জে জামিলুর…

Read More

দেশে সব ধরনের জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, মোট মজুতের মধ্যে ডিজেল রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন। এদিকে রাজধানীর মগবাজারে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন–এর আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বর্তমান পরিস্থিতিতে ফিলিং…

Read More

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল আরোপের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের সংসদীয় কমিটি। দেশটির বিপ্লবী গার্ড কোর–সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফারসের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশননের এক সদস্য এ পরিকল্পনা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজগুলোর হরমুজ প্রণালি দিয়ে চলাচলে বাধা দেওয়ার কথাও উল্লেখ রয়েছে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নেওয়া অন্যান্য দেশগুলোর জাহাজ চলাচলেও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রাখা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নতুন টোল ব্যবস্থা বাস্তবায়নে ওমানের সহযোগিতা নেওয়া হতে পারে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে উল্লেখ করা হয়েছে। বিশ্বে প্রতিদিন সরবরাহ হওয়া তেল ও গ্যাসের প্রায়…

Read More

বাংলাদেশ সুপ্রিম কোর্টর হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার (৩০ মার্চ) তিনি তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্টে পাঠান, যা পরবর্তীতে রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয়েছে। এর আগে বিচারপতি রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ দাখিল করা হয়। দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে এ আবেদন করেন শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক। আবেদনে অভিযোগগুলোর তদন্ত চেয়ে এবং প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। অভিযোগে বলা হয়, ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যধারায় বিচারপতি রেজাউল হাসান পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। এক মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকলেও রায়ে তার নামে…

Read More

গত সাত থেকে আট বছরে একটি লাভজনক ব্যাংককে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্যোশাল ইসলামী ব্যাংক–এর উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান মেজর ডা. রেজাউল হক (অব.)–এর আইনজীবী মো. মাহমুদুল হাসান। সোমবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে ব্যাংকটির খেলাপি ঋণ এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ অনেক বেশি। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটিকে পুনরুদ্ধারে অন্তত আট বছর সময় দেওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, সব ধরনের অনিয়ম ও দুর্নীতির তথ্য জানা থাকার পরও বাংলাদেশ ব্যাংক কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নীরব থেকেছে। এখন পর্যন্ত জড়িত কোনো কর্মকর্তা বা ব্যাংকারের…

Read More

অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৬ দিনে ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মনির হোসেন চৌধুরী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব। তিনি জানান, গত ৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত সারাদেশে মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১ হাজার ৫৩টি মামলা দায়েরের পাশাপাশি ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি—১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার। এছাড়া ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন এবং ৪৬…

Read More