Author: admin

সারাদেশে দ্রুত ছড়িয়ে পড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২২ দিনে দেশে হামে ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শত শত মানুষ আক্রান্ত এবং হাজারো রোগী সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা দেশের স্বাস্থ্যব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১৮০ জন হামে আক্রান্ত হয়েছেন এবং দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে এক হাজার ২৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে…

Read More

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান। নোটিশে ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের মোট ২৪ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ নোটিশ পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়। আইনজীবী এম আশরাফুল ইসলাম নিজ ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বলেন, টিকাদান ব্যবস্থাকে বেসরকারি খাতে দেওয়ার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা…

Read More

দেশে মানবাধিকার কমিশন গঠন ও গুম প্রতিরোধে প্রণীত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো দ্রুত আইনে পরিণত না হওয়ার পেছনে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক বাধা রয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমলাতন্ত্র এখনো আগের মতোই বাংলাদেশে মূল নির্ণায়ক হিসেবে কাজ করছে। মন্ত্রিপরিষদ ও জাতীয় সংসদ থাকলেও সিদ্ধান্ত গ্রহণে আমলাতন্ত্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো আইনে রূপ নিতে দেরির পেছনে দুই ধরনের প্রতিরোধ কাজ করছে—রাজনৈতিক অঙ্গন এবং আমলাতন্ত্র। সরকারের সদিচ্ছা থাকলেও বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে বলে উল্লেখ…

Read More

দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি উন্মোচন করেছে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। সাশ্রয়ী দামে দ্রুতগতির ইন্টারনেট সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক্স সিরিজের এই প্রথম ফাইভ-জি সুবিধাসম্পন্ন ফোনটি আনা হয়েছে। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৯৯ টাকা। ফোনটিতে রয়েছে ৫২৬০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেবে। চার বছরের অ্যান্টি-এজিং প্রযুক্তি থাকায় দীর্ঘদিন ব্যবহারের পরও ব্যাটারির কর্মক্ষমতা অক্ষুন্ন থাকবে। ফাইভ-জি নেটওয়ার্কে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার ও নিরবচ্ছিন্ন ভিডিও দেখার সুবিধা নিশ্চিত করতে এক্স৬ডি ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি সংরক্ষণ সুবিধা রয়েছে ফোনটিতে। র‍্যাম…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন বাংলাদেশ (ইসি)। সোমবার (৬ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশন সভা শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন-এর সভাপতিত্বে প্রায় পৌনে ৩ ঘণ্টা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইসি সচিব বলেন, ৮ এপ্রিল তফসিল ঘোষণা করা হবে এবং ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারের সময়সূচিও তফসিলের মাধ্যমে জানানো হবে। বিদ্যমান আইন অনুযায়ী, ৩০০টি সাধারণ আসনের ফলাফলের অনুপাতে ৫০টি সংরক্ষিত নারী আসন রাজনৈতিক দলগুলোর…

Read More

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে দীর্ঘদিন শীর্ষে থাকা চীন এবার পিছিয়ে তৃতীয় অবস্থানে নেমে গেছে। এই পরিবর্তনের ফলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ এবং শীর্ষস্থান দখল করেছে ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি–ফেব্রুয়ারি সময়ে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক আমদানিতে এই নতুন চিত্র দেখা গেছে। পরিসংখ্যানে দেখা যায়, দুই মাসে ভিয়েতনাম যুক্তরাষ্ট্রে ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে শীর্ষে রয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮৮ শতাংশ বেশি। অন্যদিকে বাংলাদেশ এ সময়ে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে, যদিও গত বছরের তুলনায় এটি ৮ দশমিক ৫৩ শতাংশ কম।…

Read More

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর সহকারী পরিচালক মো. ইব্রাহিম আলীকে অসদাচরণের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করেছে কমিশন। বিএসইসির জারি করা এক আদেশে জানানো হয়, তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ ও সরকারি কর্মচারীর অনুপযুক্ত আচরণসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্মচারী সার্ভিস রুলস, ২০২১’ অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির বিধান রয়েছে, যার মধ্যে চাকরিচ্যুতিও অন্তর্ভুক্ত। অভিযোগের গুরুত্ব বিবেচনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি সরকারি বিধি অনুযায়ী জীবিকা…

Read More

দেশের স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের সর্বশেষ ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস২৬ আলট্রা ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে। প্রি-অর্ডারের সব ব্যাচ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে, যা আগের মডেল গ্যালাক্সি এস২৫ আলট্রা-এর তুলনায় প্রায় তিনগুণ বেশি সাড়া পাওয়ার ইঙ্গিত দিচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রি-অর্ডার করা সব ডিভাইস আগামী ২০ এপ্রিলের মধ্যে গ্রাহকদের কাছে সরবরাহ করা হবে। গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববাজারে উন্মোচনের পর থেকেই সিরিজটি নিয়ে দেশীয় ক্রেতাদের মধ্যে আগ্রহ বাড়তে থাকে। ২ মার্চ দেশে প্রি-অর্ডার শুরুর সঙ্গে গ্রাহকদের জন্য মেমোরি আপগ্রেড ও সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দেওয়া হয়, যা বিক্রি বাড়াতে বড় ভূমিকা রাখে। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সব স্টক শেষ…

Read More

দেশের প্রথম ব্যাংক হিসেবে ট্রেজারি বন্ডের বিপরীতে কনজিউমার ঋণ চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি., যা দেশের ব্যাংকিং খাতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে গত ২ এপ্রিল নির্দেশনা পাওয়ার পরদিনই প্রথম ঋণ বিতরণ সম্পন্ন করে ব্যাংকটি। দ্রুত এ উদ্যোগ বাস্তবায়ন ব্যাংকটির অপারেশনাল দক্ষতা ও সমন্বিত কার্যক্রমের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। নতুন এই পণ্যের মাধ্যমে গ্রাহকরা তাদের হাতে থাকা ট্রেজারি বন্ড বন্ধক রেখে ঋণ নিতে পারবেন। ফলে বিনিয়োগ বিক্রি না করেই প্রয়োজনীয় তহবিল সংগ্রহের সুযোগ সৃষ্টি হবে, যা গ্রাহকদের জন্য একটি বড় সুবিধা। ব্যাংকের গুলশান শাখা, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন (সিএডি), ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (সিআরএম) এবং ওয়েলথ ম্যানেজমেন্ট ইউনিটের…

Read More

দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে এ সপ্তাহে ঢাকা সফরে আসছেন বাংলাদেশের জন্য নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারোনেস উইন্টারটন। সোমবার (৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। হাইকমিশন জানায়, ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ সময়ে এটি তার তৃতীয় বাংলাদেশ সফর। এ সফর বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বিমান চলাচল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদারে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি তুলে ধরবে। সফরকালে ব্যারোনেস উইন্টারটন ঊর্ধ্বতন মন্ত্রী, সরকারি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে পারস্পরিক লাভজনক প্রবৃদ্ধি এবং অভিন্ন অগ্রাধিকার বিষয়গুলো গুরুত্ব পাবে। একই সঙ্গে বাংলাদেশে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্বের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হবে। এছাড়া, বাংলাদেশে কর্মরত যুক্তরাজ্যের বিভিন্ন কোম্পানির প্রতিনিধি ও ব্যবসায়িক…

Read More