Author: admin

সদ্য স্নাতক ডিগ্রিধারীদের জন্য ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে ‘ট্রেইনি অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ব্যাংকিং খাতে প্রবেশ করতে আগ্রহী তরুণদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যাংক সূত্রে জানা গেছে, এই পদে আবেদন করতে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। ফলে নতুন স্নাতকরাও সহজেই আবেদন করতে পারবেন। যোগ্যতাআবেদনকারীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪-এর স্কেলে ন্যূনতম ২.৫০ থাকতে হবে। এছাড়া প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। সুযোগ-সুবিধানির্বাচিত প্রার্থীরা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও বিভিন্ন সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট…

Read More

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাশাপাশি নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। দুর্নীতির অভিযোগ তদন্তের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিশ্চয়ই তদন্ত করা হবে। দুর্নীতি দমন কমিশন পুনর্গঠিত হলে তাদের মাধ্যমেই এসব কার্যক্রম শুরু হবে।’ তিনি আরও বলেন, শুধু অতীত নয়, বর্তমান সরকারের সময়েও কোনো অনিয়ম হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে। সরকার দুর্নীতির লাগাম টানতে…

Read More

চলতি বছর পবিত্র ঈদুল আজহা ও হজের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। চাঁদ দেখার ওপর ভিত্তি করে এসব তারিখ নির্ধারণ করা হয়েছে। আমিরাত সরকারের তথ্য অনুযায়ী, আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। সে হিসেবে ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২৭ মে (বুধবার) পালিত হতে পারে ঈদুল আজহা। ঈদের আগের দিন ২৬ মে পালিত হবে আরাফাত দিবস, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত। সম্ভাব্য এই সময়সূচি মাথায় রেখে ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে আমিরাতের মন্ত্রিসভা। দেশটিতে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছুটি থাকবে। তবে চাঁদ…

Read More

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর তত্ত্বাবধানে মালয়েশিয়া থেকে প্রায় ৫১ হাজার মেট্রিক টন জ্বালানি নিয়ে দুটি জাহাজ আগামীকাল বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশের জলসীমানায় পৌঁছাবে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিপিসির জনসংযোগ কর্মকর্তা ফারজিন হাসান মৌমিতা। তিনি জানান, মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের জাহাজটি প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে দেশের জলসীমায় পৌঁছাবে। অন্যদিকে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি জাহাজ প্রায় ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল বহন করছে। জাহাজ দুটি চট্টগ্রাম বন্দর-এর বহির্নোঙরে পৌঁছাতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিপিসির কর্মকর্তারা জানান, জাহাজ দুটি জেটিতে ভিড়লেই দ্রুত খালাস কার্যক্রম শুরু…

Read More

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বর্তমানে মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল-১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। এছাড়া অকটেনের মজুত রয়েছে ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোল রয়েছে ১৬ হাজার টন। সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে উল্লেখ করে তিনি বলেন, অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে। গত এক মাসে পরিচালিত অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার তেল উদ্ধার করা…

Read More

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির পথে না যেতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) প্রকাশিত অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রোববার (৫ এপ্রিল) এক ফোনালাপে নেতানিয়াহু সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি মনে করেন, এই মুহূর্তে যুদ্ধবিরতিতে গেলে তা কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। এক ইসরায়েলি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন, তেহরান যদি ওয়াশিংটনের নির্ধারিত শর্ত মেনে নেয়, তাহলে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্ভব। যুক্তরাষ্ট্রের শর্তের মধ্যে রয়েছে— ইরানকে তার সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে এবং ভবিষ্যতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখার অঙ্গীকার করতে…

Read More

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারের পর তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ডিবি। জানা গেছে, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন…

Read More

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্ক লিমিটেডের বিনিয়োগকারীরা টানা তিন অর্থবছর ধরে ডিভিডেন্ড না পাওয়ায় গভীর হতাশায় ভুগছেন। শেয়ারপ্রতি ৬৯ টাকা বিনিয়োগ করেও প্রত্যাশিত রিটার্ন না পাওয়ায় কোম্পানিটির আর্থিক স্বচ্ছতা ও প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্র অনুযায়ী, ২০১৭ সালে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রিমিয়ামসহ শেয়ারপ্রতি ৩৯ টাকা কাট-অফ মূল্যে অর্থ সংগ্রহ করে কোম্পানিটি বাজারে তালিকাভুক্ত হয়। পরে ২০২৪ সালে ব্যবসা সম্প্রসারণের কথা বলে শেয়ারপ্রতি ৩০ টাকা দরে রাইট শেয়ার ইস্যু করা হয়। তবে বিনিয়োগকারীদের অভিযোগ, এই অর্থ সংগ্রহের পরও কাঙ্ক্ষিত ডিভিডেন্ড ও নিয়মিত আর্থিক প্রতিবেদন পাওয়া যায়নি। এদিকে ২০২৪ সালের জন্য ঘোষিত শেয়ারপ্রতি ১ টাকা ডিভিডেন্ড এখনো সম্পূর্ণভাবে বিতরণ…

Read More

সরকারের তহবিল চাহিদা বাড়ায় চলতি মাসে আবারও বিশেষ নিলামের মাধ্যমে ৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। আগামী ৮ এপ্রিল ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের এই বিশেষ নিলাম আয়োজন করবে বাংলাদেশ ব্যাংক। এর ফলে চলতি মাসেই বিশেষ নিলামের মাধ্যমে মোট ১০ হাজার কোটি টাকা ধার নিচ্ছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজস্ব আদায়ে ঘাটতি এবং বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কর্মসূচি বাস্তবায়নের কারণে সরকারের অর্থের চাহিদা বেড়েছে। এ অবস্থায় ব্যাংক খাতই এখন সরকারের প্রধান অর্থায়নের উৎস হয়ে উঠেছে। বর্তমানে ব্যাংক খাতে তারল্যের প্রবাহ তুলনামূলকভাবে বেশি থাকায় সরকার নিলামের মাধ্যমে সহজেই ঋণ সংগ্রহ করতে পারছে। সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলো বড় অঙ্কের…

Read More

শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে সাউথইস্ট ব্যাংক পিএলসি. রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ড সেলস ক্যাম্পেইন চালু করেছে। মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এতে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা ক্রেডিট কার্ডে আজীবন বার্ষিক ফি মওকুফ সুবিধা পাবেন। পাশাপাশি শিক্ষার্থীরা ক্রেডিট ও প্রিপেইড কার্ডে প্রথম বছরের বার্ষিক ফি মওকুফ, প্রথম লেনদেনে ১০০ টাকা ক্যাশব্যাক এবং প্রথম বছরের জন্য এসএমএস চার্জ মওকুফ সুবিধা পাবেন। কার্ডগুলোর মাধ্যমে দেশি-বিদেশি লেনদেন, টিউশন ফি পরিশোধ এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি প্রদানসহ বিভিন্ন অনলাইন…

Read More