Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
দেশের ব্যাংকিং খাতের সামগ্রিক মূলধন পরিস্থিতি মারাত্মকভাবে অবনতির দিকে গেছে। মাত্র তিন মাসের ব্যবধানে মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮২ হাজার কোটি টাকায়, যা আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে তৈরি এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ২৩টি সরকারি ও বেসরকারি ব্যাংকের মূলধন ঘাটতি প্রায় দ্বিগুণ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন শেষে ২৪টি ব্যাংকের মোট মূলধন ঘাটতি ছিল ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা, যা মাত্র এক প্রান্তিকে বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে ব্যাংকিং খাতের মূলধন ঝুঁকিজনিত সম্পদের অনুপাত…
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৯টি জোন ও ৪টি কর্পোরেট শাখার ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল ২০২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন। অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীমসহ ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন জোনের প্রধান এবং কর্পোরেট শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মোঃ ওমর ফারুক খাঁন বলেন, প্রতিষ্ঠাকাল থেকে ইসলামী শরী’আহভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং ধারার যে আদর্শ নিয়ে ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল,…
‘প্রযুক্তির সহায়তায় উদ্যোক্তারা এখন তাদের পণ্য বা সেবা বিশ্বের যেকোনো প্রান্তে পৌঁছে দিতে সক্ষম। বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য এটি বিশ্ববাজারে প্রবেশের উপযুক্ত সময়। আমরা সেই লক্ষ্যে স্টার্টআপ ইকোসিস্টেম এবং পলিসি তৈরি করতে কাজ করছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে বৈশ্বিক মানে উন্নীত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। মঙ্গলবার (৭ এপ্রিল) আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মিলনায়তনে আয়োজিত তিনদিন ব্যপী ‘ন্যাশনাল ডেমো ডে ২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীনে বাস্তবায়িত ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন (ডিইআইইডি) প্রকল্পের আওতায়…
১৪ বছর পর অবশেষে বায়ার্ন মিউনিখের কাছে হার মানলো রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলের জয় তুলে নিয়েছে জার্মান ক্লাবটি। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বায়ার্ন। তবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ দিকে। ৪১তম মিনিটে লুইস দিয়াজ গোল করে দলকে এগিয়ে দেন, অ্যাসিস্ট করেন সার্জে গ্নাব্রি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান হ্যারি কেন। বক্সের কোণা থেকে তার নেওয়া শটে বল জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাভারিয়ানরা। চলতি মৌসুমে এটি কেনের ৪৯তম গোল। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রিয়াল। একাধিক আক্রমণ রুখে দেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। তবে…
বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বিবৃতি দিয়েছে পশ্চিমা ১৩টি দেশ। বুধবার (৮ এপ্রিল) ঢাকায় অবস্থিত এসব দেশের দূতাবাস থেকে বিবৃতিটি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা পেতে আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া এবং অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। দেশগুলো সতর্ক করে বলেছে, এসব অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কোনো দেশের দূতাবাস বা…
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। তফসিল অনুযায়ী, বাতিল মনোনয়নের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং তা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। এরপর ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ইসি জানিয়েছে, এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট পাবে ৩৬টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী–এনসিপি জোট পাবে…
ইরানের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পদত্যাগের দাবি আরও জোরালো হয়েছে। ডেমোক্র্যাট দলীয় আইনপ্রণেতারা তাকে অভিশংসনের দাবিতে অনড় অবস্থান নিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজ পুনরায় ট্রাম্পকে অভিশংসিত করার আহ্বান জানান। তিনি বলেন, সাময়িক যুদ্ধবিরতি পরিস্থিতির কোনো মৌলিক পরিবর্তন আনেনি। তার অভিযোগ, ট্রাম্প ইরানি জনগণের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছেন এবং এখনও তা কূটনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছেন। তিনি আরও বলেন, ‘ক্যাবিনেট বা কংগ্রেস-যে মাধ্যমেই হোক, প্রেসিডেন্টকে অবশ্যই অপসারণ করতে হবে। আমরা এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছি।’ ডেমোক্র্যাটদের আরও কয়েকজন শীর্ষ নেতা ট্রাম্পের সাম্প্রতিক…
পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাতপূর্ণ এলাকায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী শুক্রবার (১০ এপ্রিল) ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান তাদের মিত্রদের সঙ্গে সব সংঘাতপূর্ণ এলাকায়, এমনকি লেবানন-এও অবিলম্বে কার্যকর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের ওপর সম্ভাব্য হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখা হবে। শাহবাজ শরিফ জানান, চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে ইসলামাবাদে অনুষ্ঠেয় বৈঠকে উভয় পক্ষ অংশ নেবে। তিনি আশা প্রকাশ করেন, এই আলোচনা…
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। আগামী ৯ এপ্রিল থেকে এ কর্মসূচি শুরু হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘গত নির্বাচনে প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু সরকার সেই রায় বাস্তবায়নে বিলম্ব করছে। এতে জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করা হচ্ছে।’ মামুনুল হক অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ঐক্যমতের ভিত্তিতে প্রণীত গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব ও অধ্যাদেশগুলোর মধ্যে প্রায় ২০টি কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। তিনি একে ‘বিশ্বাসঘাতকতা’ উল্লেখ করে বলেন, সরকার দেশে পুনরায় একদলীয়…
জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনএসসি পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান ১১ সদস্যের এই আহ্বায়ক কমিটির ঘোষণা দেন। এর আগে আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। নতুন আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন-রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা। জানা গেছে, তামিম ইকবালের নেতৃত্বাধীন এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে বিসিবির…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম