Author: admin

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেবেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এ মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মোট ৩০ জন আসামি রয়েছেন। এর মধ্যে ২৪ জন পলাতক রয়েছেন। এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, আবু সাঈদ জুলাই আন্দোলনের অন্যতম শহীদ এবং তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এই হত্যাকাণ্ডের বিষয়টি আন্তর্জাতিক মহলেও…

Read More

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) নির্বাহী পরিচালক এম. হাছান মাহমুদের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৩টা ১৫ মিনিটে কমিশনের মাল্টিপারপাস হলে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (৮ এপ্রিল) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশনার মুঃ মোহসিন চৌধুরী। এছাড়া কমিশনার মোঃ আলী আকবর, নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিদায়ী কর্মকর্তা এম. হাছান মাহমুদও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, একইদিন অনুষ্ঠিত কমিশনের ১০০৭তম সভায় তাঁর অবসর জীবন সুখী, সুস্বাস্থ্যকর ও শান্তিময় কামনা করে সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত…

Read More

হামের বিস্তার রোধে আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে হামের টিকার বিষয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের চেয়ে ১৪ দিন এগিয়ে এনে এই টিকাদান কার্যক্রম শুরু করা হচ্ছে। তিনি বলেন, হামের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। এরই মধ্যে দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স (গ্যাভি) থেকে দুই কোটি ১৯ লাখ ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং টিকাদান কার্যক্রম সফল করতে…

Read More

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য বড় চমক নিয়ে এসেছে নির্মাতা অ্যাটলি কুমার। প্রকাশ করা হয়েছে বহুল প্রতীক্ষিত সায়েন্স ফিকশন সিনেমা ‘এ এ ২২ এক্স এ ৬’-এর আনুষ্ঠানিক নাম ও পোস্টার, যার নতুন নাম রাখা হয়েছে ‘রাকা’। একসঙ্গে মোট ৯টি ভাষায় ৯টি পোস্টার প্রকাশ করা হয়েছে, যার মধ্যে বাংলা ভাষার পোস্টারও রয়েছে। প্রকাশিত পোস্টারে আল্লু অর্জুনকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক রূপে। সেখানে তিনি এক রহস্যময় ‘ওয়্যারউলফ’ ধাঁচের চরিত্রে হাজির হয়েছেন, যেখানে মানব ও জন্তুর মিশ্র রূপ ফুটে উঠেছে। তার ভয়ংকর লুক, তীক্ষ্ণ দৃষ্টি এবং আংশিক পশুর আকৃতির উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। সিনেমাটি একটি…

Read More

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছে ভারত। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুইজনকে প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় উঠে আসে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ভারতের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বিবৃতিতে বলা হয়, বৈঠকে জ্বালানি সহযোগিতা, ভিসা প্রক্রিয়া সহজীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে ড. জয়শঙ্কর জানান, বাংলাদেশিদের জন্য বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া সহজ করা হবে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে কার্যকর হতে পারে। অন্যদিকে, জ্বালানি সহযোগিতা…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে ‘বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি’ গঠনের অভিযোগ অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নেতৃত্বে দিয়ে বিসিবিতে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তবে এটিকে ‘বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি’ বলা ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, অতীতের সময় ক্রিকেট বোর্ড একতরফাভাবে পরিচালিত হয়েছে এবং অনিয়ম চিহ্নিত করতে একটি অনুসন্ধানী কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতা আনতে অ্যাডহক কমিটি করা হয়েছে। সংসদে আলোচনার…

Read More

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চিকিৎসক-চিকিৎসা শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের আবাসিক শিক্ষার্থী ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ছাত্র সানিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। দায়িত্বরত চিকিৎসক তাকে প্রয়োজনীয় চিকিৎসাপত্র দেন। তবে উল্লিখিত ওষুধ হাসপাতালের ভেতরে না থাকায় বাইরে থেকে সংগ্রহ করতে বলা হয়। পরে ওই শিক্ষার্থী কয়েকজন সহপাঠীকে সঙ্গে নিয়ে হাসপাতালে ফিরে এসে চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডায়…

Read More

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনের কার্যক্রমে কণ্ঠভোটে বিলটি পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আইনে বলা হয়েছে, এটি ২০২৬ সালের ২৫ জানুয়ারি কার্যকর হয়েছে বলে গণ্য হবে এবং ২০২৪ সালের ১ জুলাই থেকে বলবৎ ছিল বলে বিবেচিত হবে। বিলে ‘গণঅভ্যুত্থানকারী’, ‘কমিশন’, ‘জুলাই গণঅভ্যুত্থান’, ‘রাজনৈতিক প্রতিরোধ’সহ বিভিন্ন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের করা সব দেওয়ানি বা ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে…

Read More

প্রতিবারের মতো এবারও ১লা বৈশাখ উদযাপনের কেনাকাটাকে আনন্দময় ও সাশ্রয়ী করতে আকর্ষণীয় সব ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে বিকাশ। প্রিয়জনদের কিংবা নিজের জন্য কেনাকাটায় পছন্দের লাইফস্টাইল, ফুড, টিকেট ও ট্রাভেল, গ্যাজেটস, অনলাইন শপিংসহ দেশজুড়ে ১৫ হাজারের বেশি আউটলেটে বিকাশ পেমেন্টে থাকছে ১,৩৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক।অফারগুলো সম্বন্ধে বিস্তারিত জানা যাবে এই লিংকে – https://www.bkash.com/campaign/boishakhi-shopping-with-bkash। উল্ল্যেখযোগ্য অফার- লাইফস্টাইল: দর্জি বাড়ি, এক্সটেসি, বারকোড, ফ্যাব্রিলাইফ, কে ক্রাফট, রঙ, র নেশন, শৈল্পিক, স্মার্টেক্স সহ আরও বেশ কিছু ব্র‌্যান্ডে কেনাকাটায় পাওয়া যাচ্ছে ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। বিকাশ অ্যাপ থেকে ন্যূনতম ১,৫০০ টাকা পেমেন্টের সময় ‘D1’ কোড দিলেই গ্রাহকরা পাচ্ছেন ১০০ টাকা ডিসকাউন্ট। অন্য…

Read More

রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক পরিচালক ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে দ্বিতীয় দফায় আরও চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। এর আগে তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। নথি অনুযায়ী, গত ২৯ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার…

Read More