Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
দেশের জনসাধারণের উদ্দেশ্যে হঠাৎ সতর্কবার্তা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ পাওয়া যাচ্ছে উল্লেখ করে এ সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএসপিআর। এতে বলা হয়েছে, ইদানীং পরিলক্ষিত হচ্ছে- এক প্রতারক চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে সাধারণ জনগণকে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। এক্ষেত্রে তারা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত সেনাকর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপের প্রোফাইলে ব্যবহার করে বিশ্বাস অর্জনের মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম…
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হামে ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮৭ জন, যাদের মধ্যে ৬৪২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১,১৮৭ জন সন্দেহজনক রোগীর মধ্যে ৬৪২ জনের হাম নিশ্চিত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩২০ জনে। এর মধ্যে ৭…
জুলাই-আগস্ট আন্দোলনের শহিদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার বাবা মকবুল হোসেন। তিনি বলেছেন, রায়ে মাত্র দুজনের মৃত্যুদণ্ড হওয়ায় তিনি সন্তুষ্ট নন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রংপুরে ছেলের কবরের পাশে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘বিচারে মাত্র দুইজনের ফাঁসি দেওয়া হয়েছে। আরও অনেক অপরাধীর ফাঁসি হওয়া উচিত ছিল। অনেক আসামি পার পেয়ে গেছে, যারা প্রকৃত অপরাধী।’ তিনি আরও বলেন, ‘মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতারা তুলনামূলক কম শাস্তি পেয়েছে। আইনজীবী ও পরিবারের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ মকবুল হোসেন অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি পোমেল বড়ুয়া আবু সাঈদের সঙ্গে খারাপ আচরণ করেছেন…
বাংলাদেশের বাজারে বহুজাতিক ও স্থানীয় বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের নকল ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব পণ্য অননুমোদিত কারখানায় উৎপাদিত হয়ে ‘গ্রে চ্যানেল’-এর মাধ্যমে বাজারে প্রবেশ করছে। এতে সরকার একদিকে রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে ভোক্তারা উচ্চমূল্যে নিম্নমানের পণ্য কিনে প্রতারিত হচ্ছেন। সম্প্রতি রাজধানীর চকবাজার এলাকার চাঁনখারপুল-সংলগ্ন স্থানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে গ্রে চ্যানেলের মাধ্যমে বাজারে আসা বিপুল পরিমাণ ‘নবরত্ন’ ব্র্যান্ডের অবৈধ পণ্য শনাক্ত করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, একই ব্র্যান্ডের মানসম্মত পণ্য ইমামী বাংলাদেশ লিমিটেড গাজীপুরে তাদের নিজস্ব কারখানায় উৎপাদন করে, যা তুলনামূলক কম দামে বাজারে পাওয়া যায়। তবে অনেক ভোক্তাই বিষয়টি সম্পর্কে অবগত নন। অভিযান…
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস করানোর চিন্তা করা হচ্ছে। সে ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। মন্ত্রী জানান, প্রস্তাবিত সূচি অনুযায়ী শনি, সোম ও বুধবার সশরীরে (অফলাইন) ক্লাস হবে। আর বাকি দিনগুলোতে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফ। অনুষ্ঠান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম সচল…
সাধারণ ব্যাংকিং ও ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও দক্ষ, স্বচ্ছ ও ঝুঁকিমুক্ত করতে এনআরবিসি ব্যাংক রাজশাহীতে তিন দিনব্যাপী আউটরিচ প্রশিক্ষণের আয়োজন করেছে। ব্যাংকটির হিউম্যান রিসোর্স ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরটিডিসি)-এর উদ্যোগে গত ৪, ৫ ও ৬ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত এই প্রশিক্ষণে ‘জেনারেল ব্যাংকিং অপারেশন অ্যান্ড এনআই অ্যাক্ট’, ‘মাইক্রোফাইন্যান্স ক্রেডিট অপারেশন ও রিস্ক ম্যানেজমেন্ট’ এবং ‘এড্রেসিং চ্যালেঞ্জেস ইন ব্যাংকিং অপারেশন ফর অ্যাচিভিং সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক তিনটি সেশন পরিচালিত হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন এইচআরটিডিসির প্রধান এসইভিপি ফাহমিদা চৌধুরী, চিফ লিগ্যাল অফিসার (সিএলও) ও এসভিপি শেখ তারেক নেওয়াজ, এসএমই বিজনেস বিভাগের প্রধান ও ভিপি মো. রমজান আলী ভূইঁয়া এবং রাজশাহী জোনের প্রধান ও এসইভিপি অসীম…
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে মার্কিন সামরিক উপস্থিতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাময়িক যুদ্ধবিরতি চললেও এখনই সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মার্কিন নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান ও সেনাসদস্যরা ইরানকে ঘিরে অবস্থান করবে। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি কোনোভাবে চুক্তি লঙ্ঘন করে, তাহলে বড় ধরনের সামরিক প্রতিক্রিয়া আসতে পারে। তার ভাষায়, সে ক্ষেত্রে আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ও বিধ্বংসী হামলা চালানো হবে। ট্রাম্পের দাবি, সম্ভাব্য চুক্তির মূল শর্ত হলো-ইরান কখনোই পারমাণবিক…
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন-পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন-সাবেক সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম এবং সাবেক এসআই (নিরস্ত্র) বিভূতিভূষণ রায়। এ মামলায় মোট আসামি ৩০ জন।…
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (৮ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মিজানুর রহমান দোহার উপজেলার শাইনপুকুর এলাকার বাসিন্দা এবং আজিজুল রহমান মিরাজের ছেলে। তিনি কমিউনিটি ব্যাংকের নবাবগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশ জানায়, ২০২৫ সালের ২০ মে শাইনপুকুর গ্রামে রাফি করিম খানকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে মিজানুর রহমানকে চিহ্নিত করা হয়। মামলার অন্য আসামিদের মধ্যে শহিদ, টিটু, হুকুম আলী ও আলামিন ইতোমধ্যে গ্রেপ্তার…
লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২৫৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন এক হাজার ১০০ জনেরও বেশি মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ১৫ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা চলার মধ্যেই বুধবার লেবাননজুড়ে শতাধিক বিমান হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানে তাদের ৫০টি যুদ্ধবিমান অংশ নেয় এবং মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের বিভিন্ন স্থানে ১০০টির বেশি বোমা নিক্ষেপ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, হামলার অধিকাংশ লক্ষ্য ছিল ঘনবসতিপূর্ণ এলাকা।…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম