Author: admin

ভারতীয় সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই। ৯২ বছর বয়সে রোববার (১২ এপ্রিল) মুম্বাই-এর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের একাধিক গণমাধ্যমসহ এনডিটিভি, এ তথ্য নিশ্চিত করেছে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি তিনি ফুসফুসজনিত সমস্যায়ও ভুগছিলেন। চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ও শেবন্তী মঙ্গেশকরের সন্তানদের মধ্যে মেজ ছিলেন আশা ভোঁসলে। তার ভাইবোনদের মধ্যে লতা মঙ্গেশকর, মীনা, ঊষা ও হৃদয়নাথ মঙ্গেশকর—সবারই সংগীতে উল্লেখযোগ্য অবদান রয়েছে। মাত্র ৯ বছর বয়সে ১৯৪৩ সালে সংগীতজগতে যাত্রা শুরু করেন…

Read More

পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বিমা কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর পরিচালনা পর্ষদ ২০২৩ সালের মূল্যায়ন (ভ্যালুয়েশন) প্রতিবেদন অনুমোদন করেছে। এতে কোম্পানিটির বিভিন্ন আর্থিক সূচকে অবনতি ধরা পড়েছে, যদিও নিট দায় কিছুটা কমেছে।রোববার (১২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সারসংক্ষেপে এ তথ্য জানানো হয়। কোম্পানি জানায়, গত ৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত ২২৭তম পর্ষদ সভায় এই প্রতিবেদন অনুমোদন করা হয়।প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির নিট দায় দাঁড়িয়েছে ১ হাজার ৪২৬ কোটি ৭৮ লাখ টাকার বেশি, যা আগের বছরের একই সময়ে ছিল প্রায় ১ হাজার ৪৩২ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট দায় কিছুটা…

Read More

পাঁচ দিনের ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেট ও আশপাশের এলাকায়। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ২১ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে শিলচর, আসাম-এ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর প্রভাব পড়ে সিলেটসহ সীমান্তবর্তী বাংলাদেশি এলাকাগুলোতেও। এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে গত ৭ এপ্রিল একই অঞ্চলে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিন বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে কম্পনটি আঘাত হানে এবং সিলেটসহ আশপাশের এলাকায় তা অনুভূত হয়। সংশ্লিষ্টরা…

Read More

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, বিশেষ দল বা পরিবারের সম্পদ নয়; বরং এটি রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং এই দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়। তিনি পেশাদারিত্ব বজায় রেখে প্রতিটি সদস্যকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান। রোববার (১২ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর বিশেষ দরবারে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান অতীতে সশস্ত্র বাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার বিভিন্ন প্রচেষ্টার তীব্র সমালোচনা করেন। তিনি বিশেষভাবে বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন,…

Read More

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত ২১ ঘণ্টার শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর এবার ওয়াশিংটনের দিকে সরাসরি চাপ বাড়িয়েছে তেহরান। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে তাদের কোনো ‘তাড়াহুড়ো’ নেই; বরং এখন সিদ্ধান্ত নেওয়ার দায় যুক্তরাষ্ট্রের। রোববার (১২ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ইরানি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, “আলোচনার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। ইরান যৌক্তিক প্রস্তাব দিয়েছে, এখন যুক্তরাষ্ট্রের দায়িত্ব বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া।” যুক্তরাষ্ট্রের ‘ভুল হিসাব’ অভিযোগ তাসনিমের প্রতিবেদনে দাবি করা হয়, রণাঙ্গনের মতো আলোচনার টেবিলেও যুক্তরাষ্ট্র একই ধরনের ভুল হিসাব করছে। তেহরানের অভিযোগ, যুদ্ধক্ষেত্রে…

Read More

পাহাড়ের উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষে পার্বত্য এলাকায় বসবাসরত বিভিন্ন নৃ-গোষ্ঠীর জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তিকে ঘিরে পার্বত্য অঞ্চল এলাকায় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বিষু, বৈসু, চাংক্রান ও চাংলান উপলক্ষে বিভিন্ন নৃগোষ্ঠী বা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। একইসঙ্গে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায় অথবা পাহাড় কিংবা সমতলে বসবাসকারী সকলে-বর্ণ নির্বিশেষে বিভিন্ন নৃগোষ্ঠী ও সম্প্রদায় এবং পাহাড় ও সমতলে বসবাসকারী সকলের ধর্মীয় ও সামাজিক উৎসব আমাদের জাতীয়…

Read More

টানা ৩৮ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দেওয়ার প্রথম বড় প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইসলামাবাদে ২১ ঘণ্টাব্যাপী টানটান উত্তেজনাপূর্ণ আলোচনা শেষে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। ফলে চুক্তি ছাড়াই মার্কিন প্রতিনিধি দল ওয়াশিংটনের উদ্দেশে ফিরে যাচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার ব্যর্থতার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানানোয় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, পাকিস্তান সরকারের আতিথেয়তায় দুই দেশের মধ্যে সরাসরি ও নিবিড় আলোচনা হলেও মৌলিক বিষয়ে একমত হওয়া সম্ভব হয়নি। আলোচনার ব্যর্থতার জন্য পাকিস্তানকে দায়ী না করে ভ্যান্স বলেন, ‘পাকিস্তান দুই পক্ষের ব্যবধান কমাতে সর্বোচ্চ চেষ্টা…

Read More

ঐতিহাসিক এক মুহূর্তে সরাসরি আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হওয়া এই বৈঠক দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সংবাদমাধ্যম আল জাজিরা-এর বরাতে জানা গেছে, শুরুতে ধারণা করা হয়েছিল পাকিস্তানের মাধ্যমে পরোক্ষভাবে আলোচনা হবে। তবে শেষ পর্যন্ত দুই দেশের প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি বৈঠকে অংশ নেন। আলোচনায় পাকিস্তানের কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। বার্তাসংস্থা রয়টার্স-এর বরাতে পাকিস্তানের এক কর্মকর্তা জানিয়েছেন, তিন পক্ষই মুখোমুখি আলোচনায় অংশ নিয়েছে। এ সময় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফ ও জার্ড…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জনগণকে দেওয়া অঙ্গীকার লঙ্ঘন করেছে। জনগণের অধিকার আদায়ে একচুলও ছাড় নয়। সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদ জারি রাখা হবে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নির্বাচনি সহিংসতায় আহত শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারিকে দেখার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, সংসদে ওয়াকআউট করেছি আপনারা দেখেছেন। এগুলো আমাদের দলীয় কোনো বিষয়? এটা জনগণের জীবনের সঙ্গে, জনগণের জীবনের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। এই যে পুলিশের সদস্যরা আছেন, তারাও তাদের নিজস্ব বিবাগে সুবিচার পান না। সেগুলো নিয়েও কথা বলতে চেয়েছিলাম। আমাদের কথা বলতে দেওয়া হয়নি। আমরা এ কথা থামাবো…

Read More

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে নিশ্চিত ও লক্ষণ নিয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৪ শিশুর, সন্দেহজনক মৃত্যু হয়েছে আরও ১৪৫ শিশুর। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪৮৯ শিশু এবং সন্দেহজনক আরও ১৪ হাজার ৩৮৫ শিশুর আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত…

Read More