Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জনগণকে দেওয়া অঙ্গীকার লঙ্ঘন করেছে। জনগণের অধিকার আদায়ে একচুলও ছাড় নয়। সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদ জারি রাখা হবে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নির্বাচনি সহিংসতায় আহত শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারিকে দেখার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, সংসদে ওয়াকআউট করেছি আপনারা দেখেছেন। এগুলো আমাদের দলীয় কোনো বিষয়? এটা জনগণের জীবনের সঙ্গে, জনগণের জীবনের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। এই যে পুলিশের সদস্যরা আছেন, তারাও তাদের নিজস্ব বিবাগে সুবিচার পান না। সেগুলো নিয়েও কথা বলতে চেয়েছিলাম। আমাদের কথা বলতে দেওয়া হয়নি। আমরা এ কথা থামাবো…
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে নিশ্চিত ও লক্ষণ নিয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৪ শিশুর, সন্দেহজনক মৃত্যু হয়েছে আরও ১৪৫ শিশুর। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪৮৯ শিশু এবং সন্দেহজনক আরও ১৪ হাজার ৩৮৫ শিশুর আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত…
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর অংশ হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারজানা সিথী। শনিবার (১১ এপ্রিল) সকালে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর আগে শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফরম সংগ্রহের পর ফারজানা সিথী সাংবাদিকদের বলেন, তিনি নড়াইল-২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। তিনি জানান, পরবর্তীতে বিস্তারিত বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন। জানা গেছে, ফারজানা সিথী যশোর জেলার বাসিন্দা।…
সারা দেশে চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িতদের একটি ‘নিরপেক্ষ’ তালিকা তৈরির কাজ শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তালিকা প্রস্তুত শেষে এতে অন্তর্ভুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাহিনীটি। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ‘আনবায়াসড’ বা পক্ষপাতহীন তালিকা তৈরির কাজ চলছে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতোমধ্যে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তালিকায় যারাই থাকবেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিরা তালিকায়…
দেশে ভোজ্যতেলের কৃত্রিম সংকট প্রতিরোধে বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মোবাইল কোর্টের অভিযানে প্রায় ৫০ হাজার লিটার অবৈধভাবে মজুদ করা জ্বালানি ও ভোজ্যতেল জব্দ করা হয়েছে। এ সময় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে মোট ৩ লাখ ৬১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, বাজারে অস্থিরতা তৈরি করে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানে চট্টগ্রাম-এর হাটহাজারী,…
দরপতনের মধ্য দিয়ে আরও একটি সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। গত সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ লেনদেনে অংশ নেওয়া বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহজুড়ে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন মূল্যসূচক বেড়েছে। তবে যে সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠানের দাম কমেছে। সপ্তাহজুড়ে ১৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, বিপরীতে কমেছে ২২০টির। এছাড়া ২৯টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত রয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭৩৭ কোটি টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৬৬২ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬…
কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী-এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত ‘আঞ্চলিক স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। দেশের উন্নয়নে পার্থক্য গড়ে তুলতে এই শিক্ষার বিকল্প নেই। শিল্পক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা প্রদান জরুরি বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে একটি অভিন্ন শিক্ষাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। সামাজিক বৈষম্যহীন একক শিক্ষা কাঠামো প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর জোর দিয়ে…
রাজধানীতে আগামী ১৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো ২০২৬। তিন দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) আয়োজিত এ মেলায় দেশের ব্রডব্যান্ড খাতের বর্তমান উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হবে। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর বনানীতে আইএসপিএবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এবারের এক্সপোর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’। আগামী ১৩ এপ্রিল প্রদর্শনীর উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান এবং বিটিআরসি চেয়ারম্যান এমদাদ…
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা নিরসন এবং সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে ৭১ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ। দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, সর্বোচ্চ জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ানের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এছাড়া প্রতিনিধি দলে পররাষ্ট্র উপমন্ত্রী, মুখপাত্র, কূটনৈতিক ও নিরাপত্তা বিশেষজ্ঞসহ গণমাধ্যম প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত রয়েছেন। পাকিস্তানে এই সফরের মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা কমানো এবং সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া। আলোচনার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতিবাচক ইঙ্গিত…
চাঁদের কক্ষপথে ঐতিহাসিক সফর শেষে পৃথিবীতে নিরাপদে ফিরেছেন নাসার চার নভোচারী। দীর্ঘ ১০ দিনের এই চন্দ্রাভিযান শেষ হয় শুক্রবার (১০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে প্রশান্ত মহাসাগরে সফল অবতরণের মাধ্যমে। প্রশান্ত মহাসাগরীয় সময় বিকেল ৫টা ৭ মিনিটে ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্যারাসুটের সাহায্যে অবতরণ করে নভোচারীদের বহনকারী ওরিয়ন ক্যাপসুল। আগে থেকেই সেখানে অবস্থান করা উদ্ধারকারী দল দ্রুত তাদের উদ্ধার করে। পরবর্তীতে হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে নেওয়ার আগে নভোচারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এই মিশনে অংশ নেন মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডীয় নভোচারী জেরেমি হ্যানসেন। তারা গত সপ্তাহে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেন। ১৯৭২…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম