Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণসহ সাত দফা দাবি আদায়ে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি। সভা শেষে তৃতীয় লংমার্চ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে ঐক্যের পক্ষ থেকে। আগে ১০ অক্টোবর লংমার্চ করার কথা থাকলেও শারদীয় দুর্গাপূজার বিষয়টি বিবেচনায় নিয়ে ৩১ অক্টোবর এই কর্মসূচি পালন করবে জামায়াত নেতৃত্বাধীন জোটটি। সভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এ সময় উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, সে লক্ষ্যে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, শিক্ষকদের সম্মান ও মর্যাদার সঙ্গে রাষ্ট্রের মর্যাদা ও ভাবমূর্তি জড়িত। সমাজে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে।’ সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ের ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান এসব কথা বলেন। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষকরা এ সম্মাননা পান। এ বছরের বিশ্ব…

Read More

শারদীয় দুর্গাপূজার ছুটি পুনঃনির্ধারণ করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর, শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে। এ ছাড়া ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে। ২২ অক্টোবর ছুটি ঘোষণার ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। আজ সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির ভারিখ পুনঃনির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী…

Read More

দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা ও সংগীতশিল্পী প্রীতম হাসান এবং শেহতাজ। পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই বৈবাহিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। রোববার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক বিবৃতিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানান এ দম্পতি। ফেসবুক পোস্টে প্রীতম হাসান লেখেন, ‘আমি ও শেহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ।’ তিনি আরও বলেন, ‘একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে…

Read More

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ১০ মার্চ। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করবে রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সে হিসাবে ২০২৭ সালের রমজান ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে। জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ৭…

Read More

ঢাকা নগরীর সব স্থানে হকারদের বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। উচ্ছেদের পর আইন অমান্য করে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সোমবার (৫ অক্টোবর) সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্তকরণ অভিযান এবং পরবর্তী সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে সরকার কাজ করছে। উচ্ছেদের পর আবার সড়ক দখলের চেষ্টা করা হলে মালামাল ক্রোক ও জব্দ করা হবে। পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলাও করা হবে। তিনি বলেন, সুন্দর ও আধুনিক…

Read More

পরিকল্পিত নগরায়ণ নিশ্চিতে দেশের সব জেলা ও সিটি করপোরেশনে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমনটা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শহর-বন্দর নগরে প্রতিনিয়ত মানুষের বসতি ও বসবাস বেড়েই চলছে। অস্বীকার করার উপায় নেই, বর্তমানে রাজধানী ঢাকা ওভার পপুলেটেড। দেশের অন্যান্য শহরগুলোতেও প্রায় একই অবস্থা। শহরাঞ্চলে স্বাভাবিকের চেয়েও কয়েকগুণ বেশি মানুষের বসবাস। এমন বাস্তবতায় ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’— এই ধারণাটি অবশ্যই গুরুত্বপূর্ণ। শহরগুলোতে সব মানুষের জন্য নিরাপদ, মানসম্মত, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগর গড়ে তোলা…

Read More

বলিভিয়ার বিপক্ষে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে অপেক্ষার মধ্যেই আর্জেন্টিনা জাতীয় দলের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবি ইতোমধ্যে সাড়া ফেলেছে। ছবিতে দেখা যায়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং কমপ্লেক্সে পৌঁছেছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। রোজারিওতে দুই দিন কাটানোর পর বুয়েনস আইরেসে পৌঁছান মেসি। সেখানে কোচ লিওনেল স্কালোনির অধীনে জাতীয় দলের জার্সিতে সম্ভাব্য বিদায়ী ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন তিনি। পরিকল্পনা অনুযায়ী, কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচে খেলেননি মেসি। বুরকিনা ফাসোর বিপক্ষে বড় ব্যবধানের জয়েও ছিলেন না তিনি। তবে এই আন্তর্জাতিক উইন্ডোর তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামার কথা রয়েছে তার। স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টায় মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। জাতীয় দলের…

Read More

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় বিএনপি নেতাকর্মীরা জড়িত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খাঁন পোস্টে লেখেন, নাসীরুদ্দীন পাটওয়ারী গতকাল থেকে কুষ্টিয়ায় ছিল। কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিও করেছে। বিএনপি বা অঙ্গসংগঠনের কেউ তার সঙ্গে কোনও ঝামেলায় যায়নি। রাতে সে লালন শাহের মাজারে গেছে। তার সঙ্গে এনসিপির নেতাকর্মীরাও ছিল। সেখানে গিয়ে মাজারে অবস্থানরত পাগলদের সঙ্গে বেশ সময় কাটিয়েছে। চলে আসার সময় কতিপয় ব্যক্তির সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। সেখান থেকে একটি গাড়ি ভাঙচুরের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে কুষ্টিয়া বিএনপির নেতাকর্মীদের কোনও সম্পৃক্ততা নেই। তিনি…

Read More

নতুন করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বড় অঙ্কের ঋণ পেতে হলে বাংলাদেশকে চারটি বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে। রাজস্ব আদায় বাড়ানো, ব্যাংক খাতের সংস্কার, ভর্তুকি কমানো ও যৌক্তিকীকরণ এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো-এই চার ক্ষেত্রেই দৃশ্যমান অগ্রগতি দেখতে চাইতে পারে সংস্থাটি। এর মধ্যে চলমান ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তি ছাড়ের বিষয়টিও রয়েছে। আগামী ২৯ অক্টোবর ঢাকায় আসছে আইএমএফের একটি প্রতিনিধিদল। প্রায় দুই সপ্তাহের সফরে তারা বাংলাদেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবে। একই সঙ্গে আগের পাঁচ কিস্তির শর্ত বাস্তবায়নের অগ্রগতিও যাচাই করা হবে। খবর বাংলাট্রিবিউনের। এর আগে ১৩ থেকে ১৭ অক্টোবর ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় বাংলাদেশের…

Read More