Author: admin

তরুণ প্রজন্মকে সঠিক আর্থিক জ্ঞান দিলে তারা ভবিষ্যতে দায়িত্বশীল বিনিয়োগকারী হিসেবে গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। রোববার (১২ এপ্রিল) বিএসইসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসি’র উদ্যোগে আয়োজিত ‘আর্থিক জ্ঞান বিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং স্বাগত বক্তব্য দেন কমিশনার ফারজানা লালারুখ। এতে কমিশনের অন্যান্য কমিশনার, জুরিবোর্ড সদস্য ও নির্বাহী পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুরিবোর্ড সদস্য হিসেবে বক্তব্য দেন সুলতান মাহমুদ বিন জুলফিকার এবং খায়রুল বাশার।…

Read More

দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড-এর পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) হিসেবে যোগ দিয়েছেন জনসংযোগবিদ নজরুল ইসলাম। গত সপ্তাহে তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করেন। ডাচ-বাংলা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে নজরুল ইসলাম ১৯৯৯ সালে গ্লোব শিল্প গোষ্ঠীতে জনসংযোগ ব্যবস্থাপক এবং দৈনিক জনকণ্ঠ-এ জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৬ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশে জনসংযোগ বিভাগে যোগ দেন। ইসলামী ব্যাংক থেকে বিদায়ের আগে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান হিসেবে সফলতার সঙ্গে…

Read More

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (১২ এপ্রিল) বিইআরসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস তেলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে ফার্নেস তেলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে মূল্য নির্ধারণের দায়িত্ব বিইআরসির হাতে আসার পর গত ফেব্রুয়ারিতে প্রথমবার দাম ঘোষণা করে সংস্থাটি। এটি দ্বিতীয় দফায় সমন্বয় করা হলো। বিপিসির অধীন চারটি বিপণন কোম্পানি-পদ্মা, মেঘনা,…

Read More

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রণালিটি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে সেখানে জাহাজ চলাচলের ওপর টোল আরোপের ঘোষণা দিয়েছে দেশটির পার্লামেন্ট। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মেহের নিউজ এজেন্সির বরাতে জানানো হয়, দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবায়ি বলেছেন, হরমুজ প্রণালি ইরানের জন্য ‘রেড লাইন’ এবং এখানে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানি মুদ্রা ‘রিয়াল’-এ টোল পরিশোধ করতে হবে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিষয়টি নিয়ে…

Read More

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক। শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-এর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। ১৯৩৭ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৭ সালে লন্ডনের কিংস কলেজ লন্ডন থেকে এলএলএম…

Read More

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) থেকে ৩০ মে পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশেই তাকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। সাধারণত কোনো এমডিকে অপসারণের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেয়। তবে এ ক্ষেত্রে আগেই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে তাকে সরানোর বিষয়ে ইঙ্গিত ছিল বলে জানা গেছে। এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এমডি ওমর ফারুক খান শারীরিক অসুস্থতার কারণে ১৫ দিনের ছুটি চেয়েছিলেন, যা ২৮ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই…

Read More

জাতীয় সংসদের সাবেক স্পিকার ডা. শিরীন শারমিন চৌধুরী জামিনে কারামুক্ত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান। কারাগারের সিনিয়র জেলসুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর স্বজনরা তাকে কারাগার থেকে নিয়ে যান। এর আগে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে রাজধানীর লালবাগ থানা এলাকায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, শুনানির সময় শিরীন শারমিন চৌধুরীকে সশরীরে আদালতে হাজির করা হয়নি।…

Read More

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বিএনপি জাতির সঙ্গে ধোঁকা, প্রতারণা ও ‘গাদ্দারি’ করে তাদের রাজনৈতিক যাত্রা শুরু করেছে। রোববার (১২ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও অংশগ্রহণকারী যোদ্ধারা উপস্থিত ছিলেন। ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে। একই সঙ্গে জুলাই শহীদদের নিয়ে রাজনৈতিক স্বার্থে বিভাজন তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, ‘শহীদরা কোনো দলের সম্পত্তি নয়, তারা জাতির গর্ব।’ তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের ব্যবহার করে সংসদে প্রভাব বিস্তার…

Read More

পহেলা বৈশাখ ঘিরে কোনো শঙ্কা নেই। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে বোম্ব ডিস্পোজাল ও কে-৯ দ্বারা সুইপিং করবে। অনুষ্ঠানের নিরাপত্তায় হ্যান্ড মেটাল ও আর্চওয়ে দিয়ে তল্লাশি হবে। রোববার (১২ এপ্রিল) ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে। ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ নিয়োজিত থাকবে। গুজব রোধে সামাজিক মাধ্যমে মনিটরিং থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুষ্ঠানস্থলে দাহ্য পদার্থ বহন করা যাবে না। ফানুস ও আতশবাজি নিষিদ্ধ। রমনা পার্ক ভোর পাঁচটায় খোলা হবে। সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠানে শেষ করতে হবে। শোভাযাত্রা…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে চারজন এবং সন্দেহজনক হামে ছয়জন মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর-এর কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৬৮ জন এবং নিশ্চিত হাম রোগী ১৫০ জন। এতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৫৩ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৩৯ জন। এদিকে, এই সময়ে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি…

Read More