Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেড করার বিষয়ে সংশ্লিষ্ট সকল অংশীজনের সাথে আলোচনাক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে। বাগেরহাট-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ সংসদে বলেন, দেশের প্রায় ১১ কোটি ৩৫ লাখ মোবাইল ইন্টারনেট গ্রাহকের ইন্টারনেট ব্যবহারের প্যাটার্ন এবং চাহিদা ভিন্ন ভিন্ন। এর সাথে তাল মিলিয়ে অপারেটরদের প্যাকেজ ডিজাইন করতে হয়। তিনি বলেন, মোবাইল ইন্টারনেট ডাটার মেয়াদ শেষে অব্যবহৃত ডাটা বাতিল হয়ে যাওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে এবং গ্রাহক স্বার্থ সুরক্ষায় এই সমস্যা নিরসনকল্পে সরকার সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। মন্ত্রী জানান, উচ্চ স্থাপন ব্যয়…
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দেড় লাখ টন পরিশোধিত ডিজেল এবং ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ‘জরুরি চাহিদা পূরণের’ অংশ হিসেবে এ আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি পরবর্তী ক্রয় কমিটির বৈঠকে চূড়ান্তভাবে উঠবে। জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালির পরিস্থিতির কারণে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় দেশে সরবরাহ সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় দীর্ঘদিন ধরে বাজারে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে। পেট্রল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, যা জনভোগান্তি বাড়িয়েছে। এর আগে সরকার জ্বালানি…
মাদক ও তামাকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে গণমাধ্যম ও চলচ্চিত্র শিল্পকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে মাদকবিরোধী সংগঠন মানস-এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরূপ রতন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, মাদক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। শুধু আইন প্রয়োগ নয়, গণমাধ্যমের শক্তিশালী প্রচারণার মাধ্যমেই মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সম্ভব। তিনি চলচ্চিত্র, নাটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক বা তামাক ব্যবহারের দৃশ্য প্রদর্শন নিরুৎসাহিত করার আহ্বান জানান। তার মতে, এসব কনটেন্ট তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ সময় ডা. অরূপ…
দেশের পুঁজিবাজার টানা দরপতনের চাপে থাকতেই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইস-এর শীর্ষ পদে পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর দায়িত্বকাল শেষের দিকে এবং যেকোনো সময় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত দীর্ঘদিন আটকে থাকা ফাইল আবার সচল হয়েছে। প্রশাসনিক পর্যায়ে দ্রুত অগ্রগতি হচ্ছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই পরিবর্তন আসতে পারে। বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমান কমিশনের সময়ে পুঁজিবাজারে প্রত্যাশিত স্থিতিশীলতা আসেনি। বরং কিছু নীতিগত সিদ্ধান্ত ও শাস্তিমূলক পদক্ষেপ বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট আরও বাড়িয়েছে। ফলে অনেক বিনিয়োগকারী এই সময়টিকে হতাশাজনক…
রাজিব রাফি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়ান্স আপন আ টাইম ইন ওয়ারী বটেশ্বর’ প্রথমবারের মতো ঢাকায় প্রদর্শিত হতে যাচ্ছে। ফ্রান্সে প্রদর্শনের পর এবার দেশীয় দর্শকদের সামনে আসছে চলচ্চিত্রটি। প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ দে ঢাকা। আগামী ২৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির অডিটোরিয়াম ‘নুভেল ভাগ’-এ ছবিটি প্রদর্শিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনী শেষে নির্মাতা রাজিব রাফির সঙ্গে দর্শকদের সরাসরি মতবিনিময় ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে। এতে চলচ্চিত্রটির নির্মাণপ্রক্রিয়া ও ভাবনা নিয়ে কথা বলবেন তিনি। ১৫ মিনিট দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়ান্স আপন আ টাইম ইন ওয়ারী বটেশ্বর’ সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছে। চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয় ক্লেরমন্ট-ফেরান্ড ইন্টারন্যাশনাল শর্ট…
চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৭৮ হাজার ৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা)-র এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ কার্যক্রম পরিচালনা করে। প্রতি অর্থবছরে ঋণের আসল ও সুদ পরিশোধ বাবদ সম্ভাব্য ব্যয়ের একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সেই অনুযায়ী বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়। তিনি বলেন, বাজেটে নির্ধারিত বরাদ্দ ব্যবহার করেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী…
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। উপদেষ্টা বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খাতে ভাড়া সমন্বয়ের বিষয়টি আলোচনায় রয়েছে। ‘আমরা আশা করি, এটি যৌক্তিকভাবে নির্ধারণ করা হবে,’ বলেন তিনি। তিনি জানান, প্রয়োজনে এসি বাসের ভাড়া দুই বা তিন স্তরে নির্ধারণ করা হতে পারে এবং আসন্ন ঈদে তা কার্যকর করা হবে। এছাড়া ঢাকার বাস…
দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা, কাঠামোগত সক্ষমতা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনির সঙ্গে বৈঠক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি.। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসইর প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংস্থাটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের পুঁজিবাজারের সামগ্রিক ইকোসিস্টেম, প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় ডিএসইর ভূমিকা এবং চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় বাজারকে আরও গতিশীল, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করে তুলতে করণীয় বিষয়গুলো নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে…
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আগামীকাল বুধবার (২২ এপ্রিল) তার ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে। সফরসূচি অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে রওনা দেবেন জেডি ভ্যান্স। বুধবার বেলা ১১টা থেকে দুপুরের মধ্যে ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। এই গুরুত্বপূর্ণ আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স। আগের দফার মতো এবারও তার সঙ্গে থাকবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিশেষ দূত স্টিভেন উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। আলোচনার…
কক্সবাজারের টেকনাফে অপহরণের পর তিনজনকে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে পাহাড়ি ডাকাত দল। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার শীলখালী পাহাড় সংলগ্ন এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে শীলখালী এলাকার বাসিন্দা রবি আলমের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাদের অপহরণ করে নিয়ে যায়। পরে ভোররাত বা সকালে নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে তাদের পিটিয়ে ও গলা কেটে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জানান, সকালে স্থানীয়রা পাহাড় সংলগ্ন এলাকায় তিনটি মরদেহ দেখতে পেয়ে…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম