শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর-মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে।
তবে আগামী ১৭ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।
ম্যাংগোটিভি /আরএইচ
