Author: admin

পিতৃভূমি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে আজ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বেলা পৌনে ৪টার দিকে নশিপুরে তিনি কোদাল দিয়ে মাটি কেটে চৌকিদহ খালের খনন কার্যক্রমের সূচনা করেন। এ সময় বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মো. মোরশেদ মিলটন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো. হেলালুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন। এর আগে, বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করেন তারেক রহমান। উল্লেখ্য, আজ সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম বগুড়া সফর। সূত্র: বাসস। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

ঐতিহাসিক এক জয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ নারী দল। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। সোমবার (২০ এপ্রিল) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০২ রান করে শ্রীলঙ্কা নারী দল। জবাবে বাংলাদেশ ৪৮.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৫ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন সুলতানা। এরপর শারমিন আক্তার সুপ্তা ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ইনিংস গড়ার চেষ্টা করলেও জ্যোতি ১৩ রান করে আউট হন। চতুর্থ উইকেটে সুপ্তা ও সোবহানা মোস্তারির…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে মুক্তির পর দেশে জনগণের সরাসরি ভোটে দায়বদ্ধ ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ তাদের হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে। বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধনকালে সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেছেন, আর কখনো যাতে কোনো স্বৈরাচার কিংবা তাবেদার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে সেটি নিশ্চিত করাই এখন সময়ের দাবি। সে লক্ষেই বর্তমান সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে যথাযথ পদক্ষেপ নিয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও আইনমন্ত্রী মো.…

Read More

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বগুড়া সিটি করপোরেশন। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দেশের ১২টি সিটি করপোরেশন ছিল-ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বগুড়ার বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে রয়েছে গাবতলীর…

Read More

সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকা ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত তালিকায় রয়েছেন-সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার,…

Read More

দেশের বিচার ব্যবস্থাকে আরও ডিজিটাল ও দ্রুততর করার অংশ হিসেবে বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড (ই-জামিননামা) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে কম্পিউটারের বাটন চেপে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি। যে সাত জেলায় একযোগে ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা হয়েছে সেগুলো হলো— বগুড়া, ঝিনাইদহ, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, মাগুরা ও যশোর। এর আগে প্রধানমন্ত্রী বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন। সকাল ৯টা ৫৮ মিনিটে সড়কপথে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর। সেখানে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান।…

Read More

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিকরা। এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মো. বদিউজ্জামান বাদল স্বাক্ষরিত এ চিঠিতে যাত্রীভাড়া সর্বোচ্চ ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৮ এপ্রিল সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করেছে। এতে লঞ্চ পরিচালনার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ, প্রপেলার, ফুয়েলিং রড, গ্যাস, রংসহ অন্যান্য উপকরণের দামও বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে পরিচালন ব্যয় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে দাবি মালিকদের। প্রস্তাব…

Read More

শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এ আসরে ‘শিল্প ও সাহিত্য’ বিভাগে সম্মাননা পেয়েছেন কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী ও অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা রাহিতুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন। তথ্যপ্রযুক্তি ভিত্তিক কথাসাহিত্যের ধারা প্রতিষ্ঠা এবং এ ধারার মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করার জন্য রাহিতুল ইসলামকে এ স্বীকৃতি দেওয়া হয়। তিনি দেড় দশকের বেশি সময় ধরে…

Read More

চলতি মৌসুমে হজযাত্রীদের কোনো ভিসা জটিলতা নেই বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে খাবারসহ বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি গণমাধ্যম ও সংশ্লিষ্টদের তথ্য যাচাই করে প্রচারের আহ্বান জানিয়েছেন। রোববার (১৯ এপ্রিল) রাজধানীর আশকোনা হজ ক্যাম্প এবং এয়ারলাইনসগুলোর বোর্ডিং ও ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, ‘এবার হজ ব্যবস্থাপনায় কোনো ভিসা জটিলতা নেই। তবে কেউ কেউ ব্যক্তিগত বা দলীয় অবস্থান থেকে নেতিবাচক অভিযোগ করতে পারেন। ভুল থাকলে তা অবশ্যই ধরিয়ে দিতে হবে, কিন্তু মিথ্যা বা যাচাইবিহীন তথ্য প্রচার করা উচিত নয়।’ তিনি আরও বলেন, শতভাগ মানুষকে…

Read More

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ-আইসিএসবি) ‘বোর্ড লিডারশিপ’ শীর্ষক একটি কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) প্রোগ্রাম আয়োজন করেছে। গত ১৮ এপ্রিল রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-বিআইএম-এর মাল্টি-পারপাস হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি-বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএসবির প্রাক্তন কাউন্সিল সদস্য আখতার মতিন চৌধুরী। আইসিএসবির প্রাক্তন প্রেসিডেন্ট ও প্রফেশনাল ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ সেশন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএসবির প্রেসিডেন্ট হোসেন সাদাত। স্বাগত বক্তব্যে হোসেন সাদাত কর্পোরেট গভর্ন্যান্স অডিট ও সেক্রেটারিয়াল অডিট চালুর গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে তিনি বিডার…

Read More