Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলাভিত্তিক শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং চলবে ২৭ মে ২০২৬ পর্যন্ত। পদের নাম ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদসংখ্যা জেলাভিত্তিক শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে এবং প্রশিক্ষণকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। বেতন-ভাতা ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। প্রশিক্ষণকালীন সরকারি বিধি অনুযায়ী ভাতা প্রদান…
বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রঙে আবারও পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, পুলিশের পোশাকে গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, পূর্বে জারি করা এসআরও অনুযায়ী পুলিশের শার্টের রং গাঢ় ধূসর এবং প্যান্ট গাঢ় নীল থেকে পরিবর্তন করে শার্ট ‘লোহার রং’ ও প্যান্ট ‘কফি রং’ নির্ধারণ করা হয়েছিল। তবে মাঠপর্যায়ে এই পরিবর্তন নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা…
ভারত-মিয়ানমার সীমান্তে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন স্থানে মৃদু কম্পন অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ২৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। আর্থকোয়েক ট্র্যাকের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৫ দশমিক ০ মাত্রার এই ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৬টা ২৯ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকায়, যা ভারতের মণিপুর রাজ্যের ইমফাল সীমান্তের কাছাকাছি। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০০.৬ কিলোমিটার। ম্যাংগোটিভি /আরএইচ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টার দিকে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।নিহতরা হলেন- বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের কন্যা সাদিয়া আক্তার। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন হাবিবুর রহমান। সকালে এক বৃদ্ধা প্রতিবেশী তাদের ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে গিয়ে চারজনের গলা কাটা মরদেহ দেখতে পান। তার চিৎকারে…
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা নিয়ে জল্পনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চুক্তি ‘আজই’ পাকিস্তানে স্বাক্ষরিত হতে যাচ্ছে। সোমবার (২০ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। তবে ট্রাম্প ‘আজ’ বলতে ঠিক কোন সময়ের কথা বুঝিয়েছেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি, কারণ ইরান বা মার্কিন প্রতিনিধি দলের কেউই তখনো ইসলামাবাদে পৌঁছাননি। এর আগে নিউইয়র্ক পোস্টকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে আলোচনার লক্ষ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং একটি প্রতিনিধি দল ইসলামাবাদের পথে রয়েছেন এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তারা সেখানে পৌঁছাবেন। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, যুদ্ধবিরতির আলোচনায়…
গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এ সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ২১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এই এজিএম-এ অংশ নেন কোম্পানির বোর্ড চেয়ারম্যান জন ওমুন্ড রেভহাগ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) অটো মাগনে রিসব্যাক এবং কোম্পানি সেক্রেটারি এস. এম. ইমদাদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় জানানো হয়, ২০২৫ সালে গ্রামীণফোনের মোট আয় দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১০ কোটি টাকা। কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ হাজার ৯৬০ কোটি টাকা। একই সময়ে গ্রাহক সংখ্যা দাঁড়ায় ৮ কোটি ৩৯ লাখ, যার মধ্যে ৪ কোটি ৮৭ লাখ…
মিরপুরে দুর্দান্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে স্বাগতিকরা তুলে নেয় গুরুত্বপূর্ণ জয়। সোমবার (২০ এপ্রিল) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয়। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন নাহিদ রানা, তিনি একাই নেন ৫ উইকেট। এছাড়া শরিফুল ইসলাম নেন ২টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেলেও দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দারুণ ব্যাটিং করেন তানজিদ হাসান তামিম, ৫৮ বলে ৭৬ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। এছাড়া নাজমুল হোসেন শান্ত করেন ৫০ রান এবং তাওহিদ হৃদয় অপরাজিত ৩০…
আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার। সংসদে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মাজেদুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অসুস্থ থাকায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর পক্ষে প্রতিমন্ত্রী উত্তর দেন। প্রতিমন্ত্রী জানান, এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য অর্জনে ইতোমধ্যে ১৮০ দিনের (৬ মাস) একটি স্বল্পমেয়াদি রোডম্যাপ তৈরি করা হয়েছে। এর ধারাবাহিকতায় পর্যায়ক্রমে পাঁচ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে…
আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। চলবে আগামী ২০ মে পর্যন্ত। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, এবারের পরীক্ষায় অনিয়ম রোধে কঠোর নজরদারি রাখা হবে। কোনোভাবে প্রশ্নফাঁস বা পরীক্ষার পরিবেশ নষ্টের চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, খাতা মূল্যায়নে এবার কোনো ধরনের মানবিক নম্বর দেওয়া হবে না। পরীক্ষার্থীদের উত্তরপত্রের ভিত্তিতেই মূল্যায়ন করা হবে। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, শান্তিপূর্ণ ও…
দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ ও প্রয়োজনীয় ফিচারের সমন্বয়ে নতুন একটি ফিচার ফোন বাজারে এনেছে ম্যাঙ্গো ইন্টারন্যাশনাল লিমিটেড। ‘আইপ্রো আইটি৪৫০’ মডেলের এই ফোনটি একবার চার্জ দিলে দিনের পর দিন ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফোনটিতে রয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে সক্ষম। নিয়মিত কল, এসএমএস ও সাধারণ ব্যবহারে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে। ডিভাইসটির অন্যতম আকর্ষণ শক্তিশালী ‘ফোকাস বিগ টর্চ’। অন্ধকার পরিবেশে পরিষ্কার আলো দিতে এতে উচ্চক্ষমতার টর্চলাইট যুক্ত করা হয়েছে, যা দৈনন্দিন ব্যবহারেও বেশ সহায়ক। এছাড়া এতে রয়েছে ৩-ইন-১ স্পিকার প্রযুক্তি, যার মাধ্যমে কল অ্যালার্ট, মিউজিক ও ভাইব্রেশন একসঙ্গে স্পষ্ট ও জোরালোভাবে…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম