Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক মোবাইলের সঙ্গে অংশীদারিত্ব করেছে দেশের ডিজিটাল অপারেটর বাংলালিংক। স্টারলিংক মোবাইল বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় এবং একমাত্র স্যাটেলাইট-টু-মোবাইল নেটওয়ার্ক, যার মাধ্যমে ডাটা, ভয়েস, ভিডিও ও মেসেজিং সেবা দেওয়া সম্ভব। নিজেদের ‘পিপল ফার্স্ট’ দর্শন ও দেশের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানোর অঙ্গীকারের অংশ হিসেবে বাংলালিংক তাদের নেটওয়ার্কে স্টারলিংকের উন্নত স্যাটেলাইট প্রযুক্তি যুক্ত করছে, যা দেশের টেলিযোগাযোগ খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে ডিজিটাল সেবার সঙ্গে যুক্ত থাকা যাবে। বিশেষ করে ‘ডেড জোন’—অর্থাৎ যেখানে সাধারণত মোবাইল নেটওয়ার্ক পৌঁছায় না বা সিগন্যাল দূর্বল থাকে-সেসব তুলনামূলক দুর্গম এলাকাতেও সংযোগ পাওয়া যাবে। এ উদ্যোগের ফলে নেটওয়ার্ক হবে আরও স্থিতিশীল, ফলে…
রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া আগামী মে মাসের প্রথম সপ্তাহে শুরু হতে পারে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের মাঝামাঝি সময়ে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী মাসের শুরুতেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়া হবে। উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের লোগো তৈরি এবং শিক্ষার্থীদের আইডি কার্ড দেওয়ার প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হবে। সেশনজট নিরসনে উদ্যোগ সেশনজট কমাতে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালুর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ৮ মাসের একাডেমিক কার্যক্রম ৬ মাসে শেষ করা হবে এবং পরীক্ষার দুই মাসের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্য…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই সংসদে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একটি জায়গায় উপনীত হয়েছি, দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই। দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় বসতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্মত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানের আনীত ‘দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, আমি প্রথমেই বিরোধীদলীয় নেতা এবং বিরোধীদলীয় সব সংসদ সদস্যকে…
টানা দরপতনে ক্লান্ত দেশের পুঁজিবাজারে হঠাৎই ঘুরে দাঁড়ানোর আভাস দেখা দিয়েছে। বাজারসংশ্লিষ্টদের মতে, নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তনের গুঞ্জনে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে সূচক ও লেনদেনে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ-উভয় বাজারেই সূচকের উল্লেখযোগ্য উত্থান হয়েছে। দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। লেনদেনে বড় উল্লম্ফন এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৫৬ কোটি ৩৬ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় ১২৬…
দেশের শীর্ষস্থানীয় আবাসন ও শিল্প প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ তাদের ‘করপোরেট সেলস’ বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে মোট ১২ জনকে নিয়োগ দেবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ মে ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। যোগ্যতা ও অভিজ্ঞতা আবেদন করতে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ থেকে ৭ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। প্রার্থীর বয়সসীমা ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। পদের দায়িত্ব ও কর্মস্থল নিয়োগপ্রাপ্তদের করপোরেট সেলস বিভাগে কাজ করতে হবে। এ পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের আবেদন করার সুযোগ রাখা হয়েছে। নির্বাচিতদের কর্মস্থল হবে ঢাকা। বেতন…
কুষ্টিয়ার পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে গিয়ে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নৌ-পুলিশের ৫ সদস্যসহ মোট ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-ঈশ্বরদীর লক্ষীকুণ্ডা নৌ-ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান, মানিক মিয়া এবং নৌকার মাঝি মো. তুহিন। তাদের উদ্ধার করে বুধবার ভোরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্যের চোখে গুরুতর আঘাত লাগায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীতে অবৈধ বালু…
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে পাকিস্তান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সংলাপে অগ্রগতি না হলে ‘যুদ্ধই একমাত্র বিকল্প’ হয়ে দাঁড়াবে। বুধবার (২২ এপ্রিল) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাউথ এশিয়ান স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটি ইনস্টিটিউট ইউনিভার্সিটির মহাপরিচালক মারিয়া সুলতান। তিনি বলেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো না হলে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটতে পারত। বিশেষ করে হরমুজ প্রণাল ঘিরে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা ছিল। মারিয়া সুলতান জানান, পাকিস্তান বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উভয়…
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়। এদিকে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মোট ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তারা সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫১টি ফ্লাইটে সেখানে গেছেন। বুধবার (২২ এপ্রিল) হজ বিষয়ক সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনস-এর ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস-এর ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি…
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প)। তবে একই সঙ্গে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল)-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরান সরকার বর্তমানে বিভক্ত অবস্থায় রয়েছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর অনুরোধে ইরানের ওপর সামরিক আক্রমণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব না আসা পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। তবে একই সঙ্গে মার্কিন বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং অবরোধ চালু থাকবে। এদিকে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ…
প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে দিবসটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করে পরিপত্র জারি করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এ সংক্রান্ত একটি সংশোধিত পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিপত্রে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালন করা হবে। এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগের গত ১১ মার্চ জারি করা জাতীয় ও আন্তর্জাতিক দিবস সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণির তালিকায় দিবসটি অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম