Author: admin

জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও রাষ্ট্রীয় স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের সদস্যরা সমন্বিত হামলার পরিকল্পনা করছে-এমন তথ্য পাওয়ার পরিপ্রেক্ষিতে এই জরুরি সতর্কতা জারি করা হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ডিআইজি (গোপন) কামরুল আহসানের সই করা একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে দেশের বিভিন্ন ইউনিটকে এ বিষয়ে অবহিত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠনটির সদস্যরা নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে এবং রাষ্ট্রের সংবেদনশীল স্থাপনাগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছে। জাতীয় সংসদ ভবন…

Read More

শেষ মুহূর্তে গোল হজম করে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের যোগ করা সময়ে গোল করে সমতা ফেরায় রিয়াল বেটিস, ফলে ম্যাচটি ১-১ ড্রয়ে শেষ হয়। সেভিয়ার এস্তাদিও দে লা কারতুহাতে অনুষ্ঠিত ম্যাচে ১৭ মিনিটে এগিয়ে যায় রিয়াল। ফেদরিকো ভালভার্দের শট গোলকিপার ঠেকাতে ব্যর্থ হলে ফিরতি বলে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের একটি গোল অফসাইডে বাতিল হয়, আরেকটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। জুড বেলিংহ্যাম ও ভিনিসিয়ুসও সুযোগ নষ্ট করেন। অন্যদিকে ধীরে ধীরে ম্যাচে ফেরে বেটিস। রিয়ালের গোলরক্ষক অ্যান্দ্রি লুনিন একাধিক সেভ করে দলকে এগিয়ে রাখলেও শেষ রক্ষা হয়নি। যোগ করা…

Read More

জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধীন দেশের কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সারা দেশের ১৩৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন ভর্তিচ্ছু। বিপরীতে ৩১টি বিভাগে ৮৮০টি কলেজে মোট আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। ফলে আসনসংখ্যা ও ভর্তিচ্ছুর সংখ্যা প্রায় সমান। তবে বাস্তবে পাস করলেই ভর্তি নিশ্চিত হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারি ও বেসরকারি কলেজে পৃথকভাবে আবেদন নেওয়ায় ভর্তির প্রতিযোগিতা অসম…

Read More

বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা, আওতা ও কার্যকারিতা বাড়াতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শুক্রবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। ‘সেকেন্ড স্ট্রেংথেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম’-এর সাবপ্রোগ্রাম-২ এর আওতায় এই ঋণ সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে প্রতিরক্ষামূলক ও প্রতিরোধমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করে ঝুঁকিপূর্ণতা, বঞ্চনা এবং দারিদ্র্যের ঝুঁকি কমানো হবে। কর্মসূচিটি সামাজিক সুরক্ষা ব্যবস্থাপনার উন্নয়ন, এর আওতা সম্প্রসারণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা জোরদারে গুরুত্ব দেবে। বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, এই কর্মসূচি দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল কাঠামোয় রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি…

Read More

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বিমা খাতের নিয়ন্ত্রক বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-এর চেয়ারম্যানদের সর্বোচ্চ বয়সসীমা বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে সংস্থাগুলোতে নতুন নেতৃত্ব আনার পথ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাব তোলা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে বিএসইসি আইন, ১৯৯৩ অনুযায়ী চেয়ারম্যানের সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর নির্ধারিত। অন্যদিকে আইডিআরএ’র চেয়ারম্যানের ক্ষেত্রে এই সীমা ৬৭ বছর। প্রস্তাবিত সংশোধনীতে এই দুই সংস্থার চেয়ারম্যানের বয়সসীমা সম্পূর্ণভাবে তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বিএসইসি’র কমিশনার এবং আইডিআরএ’র সদস্যদের…

Read More

রাজধানীর শাহবাগ থানার সামনে ডাকসু নেতাদের ওপর হামলা এবং পাবনা ও কুমিল্লায় ছাত্রশিবিরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৪ এপ্রিল) দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, ‌‘বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শাহবাগ থানার ভেতরে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী এবং সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের ও ডাকসুর নারী নেত্রী জুমার ওপর ছাত্রদলের নেতাকর্মীদের বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। হাজার হাজার শিক্ষার্থীদের নির্বাচিত জনপ্রিয় প্রতিনিধিদের ওপর এই ন্যাক্কারজনক হামলা গণতান্ত্রিক সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ তিনি…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই। তার দাবি, প্রচলিত সমরাস্ত্র দিয়েই যুক্তরাষ্ট্র তাদের সামরিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাব? এটি একটি বোকামিপূর্ণ প্রশ্ন। আমরা প্রচলিত অস্ত্রেই তাদের পুরোপুরি বিধ্বস্ত করেছি। তাহলে পারমাণবিক অস্ত্রের কী প্রয়োজন? পৃথিবীর কারও জন্যই এ ধরনের অস্ত্র ব্যবহারের অনুমতি থাকা উচিত নয়।’ জ্বালানি তেলের দাম নিয়ে উদ্বেগ প্রসঙ্গে তিনি সরাসরি উত্তর না দিয়ে বিষয়টিকে ইরানের পারমাণবিক…

Read More

বিদেশে ভ্রমণ ও লেনদেনে বাংলাদেশিদের ব্যয়ের ধরনে নতুন পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে আয়ারল্যান্ড-এ হঠাৎ করেই ডেবিট কার্ডে বাংলাদেশিদের খরচ বেড়ে শীর্ষ অবস্থানে পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশিরা ডেবিট কার্ড ব্যবহার করে আয়ারল্যান্ডে প্রায় ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। বিদেশে ডেবিট কার্ড ব্যবহারে এরপর রয়েছে সৌদি আরব ২৮ কোটি ৭০ লাখ টাকা, যুক্তরাষ্ট্র ২৮ কোটি টাকা, ভারত ২৪ কোটি টাকা এবং যুক্তরাজ্য ২০ কোটি ৫০ লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, বছরের শুরুতে আয়ারল্যান্ডে উচ্চশিক্ষার টিউশন ফি পরিশোধসহ শিক্ষাসংক্রান্ত খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ডেবিট কার্ড ব্যবহারের হার বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভ্রমণকারীদের কার্ডভিত্তিক লেনদেনও বেড়েছে। ক্রেডিট কার্ড…

Read More

দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক মোবাইলের সঙ্গে অংশীদারিত্ব করেছে দেশের ডিজিটাল অপারেটর বাংলালিংক। স্টারলিংক মোবাইল বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় এবং একমাত্র স্যাটেলাইট-টু-মোবাইল নেটওয়ার্ক, যার মাধ্যমে ডাটা, ভয়েস, ভিডিও ও মেসেজিং সেবা দেওয়া সম্ভব। নিজেদের ‘পিপল ফার্স্ট’ দর্শন ও দেশের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানোর অঙ্গীকারের অংশ হিসেবে বাংলালিংক তাদের নেটওয়ার্কে স্টারলিংকের উন্নত স্যাটেলাইট প্রযুক্তি যুক্ত করছে, যা দেশের টেলিযোগাযোগ খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে ডিজিটাল সেবার সঙ্গে যুক্ত থাকা যাবে। বিশেষ করে ‘ডেড জোন’—অর্থাৎ যেখানে সাধারণত মোবাইল নেটওয়ার্ক পৌঁছায় না বা সিগন্যাল দূর্বল থাকে-সেসব তুলনামূলক দুর্গম এলাকাতেও সংযোগ পাওয়া যাবে। এ উদ্যোগের ফলে নেটওয়ার্ক হবে আরও স্থিতিশীল, ফলে…

Read More

রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া আগামী মে মাসের প্রথম সপ্তাহে শুরু হতে পারে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের মাঝামাঝি সময়ে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী মাসের শুরুতেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়া হবে। উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের লোগো তৈরি এবং শিক্ষার্থীদের আইডি কার্ড দেওয়ার প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হবে। সেশনজট নিরসনে উদ্যোগ সেশনজট কমাতে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালুর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ৮ মাসের একাডেমিক কার্যক্রম ৬ মাসে শেষ করা হবে এবং পরীক্ষার দুই মাসের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্য…

Read More