Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশের সব হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৬ অক্টোবর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘শারদীয় দুর্গোৎসব’ উপলক্ষে এক বানীতে এ শুভেচ্ছা জানান। তিনি বলেন, সরকার দেশের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অনুরূপ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়গুলোর পরিচালনা, সংস্কার ও উন্নয়নে সহায়তা দিয়ে যাচ্ছে। পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা প্রদানের পাশাপাশি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও জোরদার এবং ধর্মীয় কল্যাণমূলক অনুদান ও ব্যবস্থাপনায় আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন, দুর্গাপূজা বাংলাভাষী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। শরতের নির্মল আকাশ, শুভ্র কাশফুল…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা। যার যার ধর্মীয় বিধান এবং সংস্কৃতি অনুশীলনের পাশাপাশি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ বহাল ও বজায় রাখা সবার জন্যই জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমান ‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক বাণীতে এ কথা বলেন। এতে তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, হিন্দু ধর্মমতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন…
ধর্মীয় পরিচয় যা-ই হোক, বাংলাদেশের প্রতিটি নাগরিকের রাষ্ট্রে সমান অধিকার রয়েছে। কোনো ধরনের বৈষম্য ছাড়াই সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, হাজার বছর ধরে এ ভূখণ্ডের মানুষ পরস্পরের ধর্মীয় উৎসবে অংশ নিয়ে আসছেন। উৎসব সব ভেদরেখা ও বিভাজন দূর করে মানুষকে একত্র করে এবং একই ভিত্তির ওপর দাঁড়ানোর শক্তি জোগায়। তিনি বলেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে একই ভূখণ্ডে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেছেন এবং একে অপরের উৎসবে অংশ নিয়েছেন। রমনা কালীমন্দিরের দুর্গাপূজার…
সাপ্তাহিক ছুটির দিন হলেও আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একই সঙ্গে খোলা থাকবে পুঁজিবাজারও। শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। গত সোমবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও সাধারণ কর্মদিবসের মতো ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। এর আগে গত ৭ অক্টোবর দুর্গাপূজার ছুটি-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।…
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাহেব আলীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত শুটার রনিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শরীয়তপুরের ভেদরগঞ্জ থেকে তাকে গ্রেফতারের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। তিনি জানান, দিনের বেলায় সাহেব আলীকে গুলি করে হত্যার ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে সেই ফুটেজ ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।…
ঢাকা মহানগরীতে শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। ডিএমপি কমিশনার জানান, এ বছর ঢাকা মহানগরীতে মোট ২৫৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গুরুত্ব, ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় মণ্ডপগুলোকে চারটি শ্রেণিতে বিভক্ত করে নিরাপত্তা দেওয়া হচ্ছে। প্রতিটি মণ্ডপে দিনরাত ২৪ ঘণ্টা পুলিশ সদস্য মোতায়েন থাকবে। মণ্ডপ ও আশপাশের এলাকায় সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক…
সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে প্রায় ১৯ কোটি ৪৭ লাখ টাকা রয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমি এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। মনিরুল ইসলাম ছাড়া যাদের ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেওয়া হয়েছে, তারা হলেন তার স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা…
নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান। নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ চালাতেন। তার গ্রামের বাড়ি কলমাকান্দার পোগলা এলাকায়। তিনি দুর্গাপুর বিরিশিরি এলাকার শ্বশুরবাড়িতে বসবাস করতেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে লুৎফুজ্জামান আলিফ উতরাইল বাজারে একটি দোকানে বসা ছিলেন। এসময় মোটরসাইকেলে দুই যুবক এসে তাকে লক্ষ্য করে পরপর…
সামরিক হামলা বা শক্তি প্রয়োগ করে কোনো জাতিকে ধ্বংস কিংবা আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ বিভাজন এড়িয়ে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। খবর আল জাজিরার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাতে জানানো হয়, এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কোনো সমাজকে আত্মসমর্পণে বাধ্য করা যায় না। তবে ইরান অভ্যন্তরীণভাবে বিভক্ত হয়ে পড়লে শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে সফল হতে পারে। তিনি আরও বলেন, জাতীয় ঐক্য ও সংহতি শক্তিশালী করার পথ খুঁজে বের করতে হবে। সামনে থাকা সব চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।…
দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। এ হামলায় দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের তথ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরার। ইয়েমেন সরকারের দুই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হুথিরা রাজপ্রাসাদ প্রাঙ্গণ লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-ইরিয়ানি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, এডেনের আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেস লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলার পর ইয়েমেনের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সব সদস্য নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। আলজাজিরার তথ্য অনুযায়ী, রাজপ্রাসাদটিতে পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে হামলার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম