Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার মণ্ডপের একাংশ ভেঙে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমীর রাতে কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলে বৃষ্টি থেকে বাঁচতে একদল দর্শনার্থী মণ্ডপের ভেতরে প্রবেশ করেন। এতে সেখানে প্রচণ্ড ভিড় তৈরি হয়। ভিড়ের চাপে হুড়োহুড়ি শুরু হলে মণ্ডপের একাংশ ভেঙে পড়ে। এ সময় বেশ কয়েকজন দর্শনার্থী ভেঙে পড়া কাঠামোর নিচে চাপা পড়েন। পরিস্থিতি একপর্যায়ে পদদলনের মতো রূপ নেয়। পরে মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা…

Read More

তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ দিতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আবেদন শুরু হচ্ছে দেশের ৫৬ জেলায়। এ কর্মসূচির আওতায় ২০ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাবেন দেশের তরুণ উদ্যোক্তারা, যার মধ্যে ১০ লাখ টাকা ব্যাংক ঋণ ও ১০ লাখ টাকা অনুদান হিসেবে গণ্য হবে। আগামী ১ নভেম্বর থেকে ৫৬ জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ করা হবে। এর আগে, প্রাথমিক পর্যায়ে আট জেলায় ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, প্রকৃত উদ্যোক্তা চিহ্নিত করা এবং তাদের অর্থায়নের ব্যবস্থা করা…

Read More

সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অন্যদিকে, আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট আবার চালুর পরিকল্পনা করছে সংস্থাটি। তবে দাম্মাম বিমানবন্দরের অনুমতি পাওয়া সাপেক্ষে এসব ফ্লাইট পরিচালনা করা হবে। শনিবার (১৭ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে যাত্রীদের জানানো হবে। এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট যথারীতি চালু রয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীরা এ দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে…

Read More

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় পর্যটকসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে। মৃত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে। এদিকে এ ঘটনার…

Read More

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভের আগে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরাকে শনিবার ভোরে মুক্তি দিয়েছে পুলিশ। অন্যদিকে, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। শুক্রবার নয়াদিল্লির কনট প্লেসে ‘লহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ মিছিলে যোগ দিতে যাওয়ার পথে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আটকের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে, শান্তি ভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় নতুন একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে অভিজিৎকে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিনের পরের দিকে তাকে বিশেষ নির্বাহী…

Read More

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)। তিনি বলেন, একই সময়ে বিএনপিকে ঘিরে ১১৮টি এবং বর্তমান সরকারকে ঘিরে ৪৫১টি অপতথ্য ছড়ানোর তথ্য পাওয়া গেছে। একটি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিবেদনের বরাতে তিনি এসব তথ্য তুলে ধরেন। শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংগঠনটির নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালেহ শিবলী বলেন, অপতথ্য ও গুজব সাংবাদিকতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়লেও সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন…

Read More

রাজধানীর মিরপুরের কয়েকটি এলাকায় ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্বস্তি ফিরেছে পথচারীদের চলাচলে। দীর্ঘদিনের দখল, দোকানপাট ও পণ্যসামগ্রীর কারণে যেসব ফুটপাত দিয়ে হাঁটা কঠিন ছিল, সেগুলো এখন অনেকটাই চলাচলের উপযোগী। তবে এই স্বস্তি কত দিন স্থায়ী হবে, তা নিয়ে সংশয় রয়েছে। অতীতে উচ্ছেদ অভিযানের পর আবারও ফুটপাত দখল হয়ে যাওয়ার অভিজ্ঞতা নগরবাসীর উদ্বেগ বাড়িয়েছে। ফলে মিরপুরের সাফল্য ধরে রাখার পাশাপাশি মোহাম্মদপুর ও আজিমপুরের দখল হয়ে যাওয়া ফুটপাত কবে উদ্ধার হবে, সেই প্রশ্নও সামনে এসেছে। নগর পরিকল্পনাবিদদের মতে, ফুটপাত কেবল সড়কের পাশের অবকাঠামো নয়; এটি নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের মৌলিক পরিসর। কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে দোকান বসানো, পণ্যসামগ্রী রাখা,…

Read More

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কারণ ও মামলার বিস্তারিত তথ্য জানতে দেশটির কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। মক্কার একটি মসজিদে অনৈতিক কাজের অভিযোগে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর সৌদি গণমাধ্যমে প্রকাশিত হলেও বিষয়টি বাংলাদেশ মিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেদ্দার পররাষ্ট্র দপ্তরে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তারা। কনস্যুলেটের এক কর্মকর্তা জানান, গণমাধ্যমে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হলেও তাদের বিচারপ্রক্রিয়া কিংবা দণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ দূতাবাসকে কোনো কূটনৈতিক পত্র বা তথ্য জানানো হয়নি। সৌদি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে গত বুধবার…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় পদ ছাড়তে হয়েছে কেটি জাকারিয়াকে। হোয়াইট হাউসে প্রথম সংবাদ সম্মেলনে প্রস্তুতির ঘাটতি, আইনজীবী পরিচয় নিয়ে বিতর্ক এবং বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকারে অস্বস্তিকর পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, কেটি জাকারিয়ার নিয়োগ এবং দ্রুত বিদায়ের ঘটনায় ট্রাম্পের ব্যক্তিগত পছন্দের প্রভাব ও নিয়োগের আগে যথাযথ যাচাই-বাছাইয়ের অভাব সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের তিন সপ্তাহেরও কম সময় আগে এ ঘটনা হোয়াইট হাউসের অভ্যন্তরীণ অস্বস্তিরও ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্পের কয়েকজন উপদেষ্টার মতে, যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ও দৃশ্যমান…

Read More

চেনা সাজের বাইরে গিয়ে নতুন লুকে ধরা দিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। কালো পোশাকে ভিন্নধর্মী উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। নিজের এই লুককে ‘অন্য এক ব্যক্তিত্ব’ বলে পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেত্রী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেন নুসরাত ফারিয়া। ছবিতে কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুটের সঙ্গে ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজারে দেখা গেছে তাকে। সঙ্গে ছিল কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাই হিল ও বড় হুপ কানের দুল। পরিপাটি করে খোঁপা করা চুলে পুরো সাজে যোগ হয়েছে ভিন্নমাত্রা। ছবির ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।’ পোশাক ও সাজের ভিন্নতার…

Read More