Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
ঢাকা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন এস এম আব্দুল্লাহ-হিল কাফি। তিনি ২০১৫ সালে ঢাকা ব্যাংকে যোগ দেন এবং ব্যাংকিং সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স (জিআরসি) ও কেন্দ্রীয় ব্যাংকিং খাতে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন। কর্মজীবনের শুরুতে ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংক-এ সহকারী পরিচালক হিসেবে যোগ দেন কাফি। সেখানে পল্লী ঋণ ব্যবস্থাপনা, ব্যাংকিং তদারকি, প্রত্যক্ষ ও পোর্টফোলিও বৈদেশিক বিনিয়োগ এবং ট্রানজেকশনাল ব্যাংকিং নীতিনির্ধারণ ও তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি সিটি ব্যাংক এন.এ. এবং এইচএসবিসি বাংলাদেশ-এ অপারেশনাল রিস্ক অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল (ওআরআইসি) বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো প্রবর্তন ও পরিচালনা এবং মানি লন্ডারিং…
প্রাক-বাজেট আলোচনায় ঘুষ ও দুর্নীতি বন্ধের ওপর জোর দিয়ে বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) সভাপতি শাহাদাত হোসেন বলেছেন, ঘুষ-দুর্নীতি বন্ধ করা গেলে ব্যবসায়ীরা আর শুল্ক-কর কমানোর দাবি তুলবেন না। রোববার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় এনবিআর চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘শুধু কর কমানোর দাবি করলে রাজস্ব আসবে কীভাববে বিষয়েও মতামত দেওয়া প্রয়োজন।’ জবাবে শাহাদাত হোসেন বলেন, ‘আগে ঘুষ-দুর্নীতি বন্ধ করেন, কোনো দিন শুল্ক-কর কমাতে বলব না। যা চাইবেন, তা-ই দেব-কোনো প্রশ্ন…
রাজধানীর বাড্ডা এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক শিক্ষক ও তার এক ঘনিষ্ঠ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মুনিরা মাহজাবিন মিমো। তিনি বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। রোববার (২৬ এপ্রিল) বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মিমোর মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জানা গেছে, মিমো রাজধানীর বাড্ডায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজ বাসায় আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে একজন শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে।…
দেশে একদিনে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৬৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর-এর কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি হওয়া শিশুদের মধ্যে ১৪৩ জন নিশ্চিতভাবে হাম আক্রান্ত এবং ১ হাজার ৪২১ জন সন্দেহভাজন রোগী। একই সময়ে হাম ও হাম সন্দেহে ৮ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৪৩ জন এবং হাম সন্দেহে ২১৬ শিশুর মৃত্যু হয়েছে।…
দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি করপোরেট সেলস বিভাগে নতুন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম ও কর্মস্থলপ্রতিষ্ঠানটি ‘বিটুটি করপোরেট সেলস এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেবে। নির্বাচিত প্রার্থীদের ঢাকা জেলায় কাজ করতে হবে। করপোরেট ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে এ পদের প্রধান দায়িত্ব। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাআবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হলেও নতুন গ্র্যাজুয়েট বা ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। বয়স ও প্রার্থীর ধরনবিজ্ঞপ্তি অনুযায়ী, নারী ও পুরুষ উভয়…
দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিদপ্তর ও সংস্থার শীর্ষ পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। ১১টি অধিদপ্তর ও সংস্থায় নতুন মহাপরিচালক (ডিজি) এবং তিনটি কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে এসব পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য অধিদপ্তর-এর মহাপরিচালক করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. লুৎফর রহমানকে পরিবেশ অধিদপ্তর-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশাকে কৃষি বিপণন অধিদপ্তর-এর মহাপরিচালক করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন…
পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে এবং মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে আইসক্রিম তৈরির অপরাধে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৫ এপ্রিল) সকালে অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আল-আমীন। অভিযানে দেখা যায়, ‘মেসার্স রনি আইসক্রিম’ নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ক্ষতিকর রঙ ও ফ্লেভার ব্যবহার করে আইসক্রিম তৈরি করে আসছিল। পাশাপাশি বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের মোড়ক নকল করে পণ্য বাজারজাত করার অভিযোগও পাওয়া যায়। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের মোহাম্মদ রাকিব (২২)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই মাসের…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তথ্যপ্রযুক্তি, কৃষি, শিল্প, গবেষণা, স্টার্টআপ এবং সৃজনশীল অর্থনীতির দ্রুত বিকাশের এই সময়ে মেধাস্বত্ব সুরক্ষা জাতীয় অগ্রগতির অন্যতম পূর্বশর্ত। বর্তমান সরকার এ বিষয়ে সচেতন। কাজেই উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা ও সৃষ্টিশীল মানুষের মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে সরকার আধুনিক, সহজ ও কার্যকর সেবা ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছে। বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উপলক্ষে শনিবার রাদেত দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ এবছরও বাংলাদেশে উদযাপিত হচ্ছে বিশ্বের অন্যান্য দেশের মতো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেশের দ্রুত অগ্রগতির জন্য। এ মেধাস্বত্ব দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে মেধাস্বত্ব ও ক্রীড়া; প্রস্তুত হও, শুরু করো, উদ্ভাবন…
আন্তঃজেলা ও দূরপাল্লার বাসযাত্রীদের জন্য নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জ্বালানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর পাশাপাশি বিভিন্ন আন্তঃজেলা রুটে নতুন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিআরটিএর ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। নতুন ভাড়ায় বাসের আসনসংখ্যার ভিত্তিতে ভিন্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে। ঢাকা (সায়েদাবাদ)-চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা। ঢাকা-কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১,১৪৭ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে। সায়েদাবাদ-সিলেট রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা। সায়েদাবাদ-বরিশাল…
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে নৈশভোজ চলাকালে ঘটে যাওয়া গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারী হিসেবে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসসহ একাধিক মাধ্যমের বরাতে জানা গেছে, আটক ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন (৩১)। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের টরেন্স এলাকার বাসিন্দা। তবে কর্তৃপক্ষ এখনো তার পরিচয় আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ নিশ্চিত করেনি। প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টদের নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে নিরাপত্তা বাহিনী ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প এবং অন্যান্য অতিথিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ঘটনার পর ট্রাম্প নিজেই জানান, সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তার পরিচয় শনাক্ত…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম