চেনা সাজের বাইরে গিয়ে নতুন লুকে ধরা দিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। কালো পোশাকে ভিন্নধর্মী উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। নিজের এই লুককে ‘অন্য এক ব্যক্তিত্ব’ বলে পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেত্রী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেন নুসরাত ফারিয়া। ছবিতে কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুটের সঙ্গে ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজারে দেখা গেছে তাকে। সঙ্গে ছিল কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাই হিল ও বড় হুপ কানের দুল। পরিপাটি করে খোঁপা করা চুলে পুরো সাজে যোগ হয়েছে ভিন্নমাত্রা।
ছবির ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।’ পোশাক ও সাজের ভিন্নতার কারণে ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত ও অনুসারীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
ছবিগুলোতে কেউ তার নতুন লুকের প্রশংসা করছেন, আবার কেউ জানাচ্ছেন নেতিবাচক প্রতিক্রিয়া। একজন অনুসারী তার সাজের প্রশংসা করার পাশাপাশি নেতিবাচক মন্তব্যে দুঃখ প্রকাশ করেছেন। আরেক ভক্তের চোখে ফারিয়ার এই উপস্থিতি সাহসী ও আবেদনময়ী। সব মিলিয়ে নতুন এই লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
সম্প্রতি শুটিং স্পটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা না বলা নিয়েও আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। পরে বিষয়টি নিয়ে নিজের ব্যাখ্যাও দেন তিনি। এর মধ্যেই নতুন সাজে ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এলেন ফারিয়া।
অন্যদিকে, অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। বর্তমানে তার হাতে রয়েছে ‘লজ্জা’ সিনেমার কাজ। এম এইচ খোকনের পরিচালনায় সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে নুসরাত ফারিয়ার সঙ্গে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন।
ম্যাংগোটিভি / আরএইচ
