Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন। বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেছেন, পানি সরবরাহ, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও গ্রামীণ যোগাযোগ খাতকে আরও শক্তিশালী করতে প্রযুক্তিগত সহায়তা, গবেষণা এবং বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সাক্ষাতের সময় স্থানীয় সরকারমন্ত্রী এসব বলেন। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন। পানি সরবরাহ, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও গ্রামীণ যোগাযোগ খাতকে আরও শক্তিশালী করতে…
নির্বাচনি অঙ্গীকার পূরণে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী এই খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। এরপর স্থানীয় এক সুধী সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ স্থানীয় সংসদ সদস্যরা। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এয়ারলাইন্সটি যশোর বিমানবন্দরে অবতরণ…
সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস হয়েছে জাতীয় সংসদে। আজ রোববার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন। এ সময় আইনমন্ত্রী বিলটি উত্থাপনের উদ্দেশ্য ও কারণ হিসেবে বলেন, ‘জনগণের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্যদের নিজের নামে শুল্কমুক্ত গাড়ি আমদানি একদিকে যেমন নির্বাচনী প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, অন্যদিকে তেমনি এ ধরনের শুল্কমুক্ত সুবিধা কর প্রদানের ক্ষেত্রে দেশের মালিক জনগণের সাথে দৃশ্যমান বৈষম্য তৈরি করে। এই প্রেক্ষিতে সংসদ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে পুনর্বিবেচনা প্রয়োজন।’ তিনি বলেন, রাষ্ট্রীয় ব্যয় সংকোচন,…
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন। আজ রোববার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কমিটি গঠনের প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানী তেল নিয়ে বৈশ্বিক সমস্যার সৃষ্টি হয়েছে। যার আঁচ বাংলাদেশে এসে লেগেছে। এরূপ পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে সংসদে ঐতিহাসিক ঐক্যমতের ভিত্তিতে বিরোধী দলের নেতার প্রস্তাবমত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে একটি ১০ সদস্য বিশিষ্ট কমন কমিটি গঠনে একমত হয়েছেন। সংসদে এই…
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। রোববার (২৬ এপ্রিল) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ শোক জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সরকার এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষ,…
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত স্থায়ীভাবে নিরসনে মধ্যস্থতাকারী পাকিস্তানকে একটি ‘কার্যকর কাঠামো’ প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, এই কাঠামোর মাধ্যমে যুদ্ধের স্থায়ী সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পথ তুলে ধরা হয়েছে। তবে প্রস্তাবটির বিস্তারিত বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি। পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করে আরাঘচি বলেন, সংলাপ ও শান্তি প্রতিষ্ঠায় দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সদিচ্ছা নিয়েও সংশয় প্রকাশ করেন। তাসনিম নিউজ এজেন্সি-এর তথ্য অনুযায়ী, আলোচনাটি পারমাণবিক ইস্যুর সঙ্গে সম্পর্কিত নয়। বরং যুদ্ধের অবসান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের কাছে…
দেশের পাঁচ জেলায় পৃথক ঘটনায় বজ্রাঘাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত গাইবান্ধা, জামালপুর, পঞ্চগড়, নাটোর ও সিরাজগঞ্জ জেলায় এ ঘটনাগুলো ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে চাচা-ভাতিজাসহ তিনজনের মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফুয়াদ মিয়া, রাফি মিয়া ও মিজানুর রহমান। এ ঘটনায় শামীম মিয়া নামে আরও একজন আহত হয়েছেন। একই সময়ে একটি গরুও মারা যায়। পরে জেলার ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় আরও দুজন নিহত হন। ফলে জেলায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। জামালপুরে পৃথক স্থানে বজ্রাঘাতে এক কৃষক ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতরা…
তালিকাভুক্ত কোম্পানির অনিয়ম দ্রুত শনাক্ত ও প্রতিরোধে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-কে তাৎক্ষণিক পরিদর্শনের ক্ষমতা দেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসইর আবেদনের পর সম্প্রতি অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবটি বাস্তবায়িত হলে বিশেষ পরিস্থিতিতে আর আগাম অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে না; প্রয়োজন অনুযায়ী সরাসরি কোম্পানি পরিদর্শনে যেতে পারবে ডিএসই। বর্তমান নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানি পরিদর্শনের আগে কমিশনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এতে জরুরি অনিয়ম বা সন্দেহজনক কার্যক্রম তদন্তে বিলম্ব ঘটে বলে সংশ্লিষ্টরা মনে করেন। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আমিন জানান, কমিশন নীতিগতভাবে এ বিধান শিথিল বা পরিবর্তনের বিষয়ে সম্মত হয়েছে। শুরুতে জরুরি…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামীকে নির্মূল করতে গিয়ে অতীতে অনেকেই নির্মূল হয়ে গেছে। শুধু নির্মূল নয় বরং গোষ্ঠীসহ দেশ ছেড়ে পালিয়েছে। দেশে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আজ বা আগামীতেও যারা জামায়াতে ইসলামী নির্মূল করার চেষ্টা করবে দেশবাসী তাদেরকেও নির্মূল করবে। তিনি বলেন, কোনো নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও আদর্শিক রাজনৈতিক দলকে নির্মূল করার ঘোষণা দিয়ে বিএনপির মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করতে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদের পথে যারাই গেছে তারাই হারিয়ে যেতে হয়েছে। বিএনপিও যদি ফ্যাসিবাদের পথে…
চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠানোর ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। গত ১৮ এপ্রিল আদালতের এ আদেশ দেওয়া হলেও বিষয়টি সামনে আসে শনিবার (২৫ এপ্রিল)। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানান পূজা চেরি। পোস্টে তিনি লিখেছেন, সাম্প্রতিক এ ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অসংখ্য ফোন ও বার্তা পাচ্ছেন তিনি। বিভ্রান্তি এড়াতে নিজের অবস্থান স্পষ্ট করতেই এ বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করেন। অভিযোগের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে তিনি বলেন, ‘আমার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম