Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ। সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর কাছে যুবরাজের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্র জানান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফরেও আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর সৌদি সফরের সময়সূচি দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির…

Read More

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় জাতীয় দলের ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন দলের তারকা ফরোয়ার্ড নেইমার। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। কিন্তু এখন সব শেষ। আমি এখানেই শুরু করেছিলাম, আর এখানেই শেষ করছি।’ নেইমারের এই বক্তব্যকে জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিত হিসেবে দেখছে ব্রাজিলের গণমাধ্যম। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল তার। ১৬ বছর পর একই ভেন্যুতে বিশ্বকাপ থেকে বিদায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ের ইঙ্গিত দিলেন তিনি। নরওয়ের…

Read More

স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া)-এর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে মামলার তদন্তের স্বার্থে তাকে সাত দিনের…

Read More

প্রায় দুই হাজার সমকামী যাত্রী এবং ব্রডওয়ে তারকা পাত্তি লুপোনকে বহনকারী একটি মার্কিন প্রমোদতরিকে তুরস্কের বন্দরে ভিড়তে দেয়নি দেশটির কর্তৃপক্ষ। ‘দেশের সামাজিক কাঠামো ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’—এমন কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, রিচার্ড ব্র্যানসনের মালিকানাধীন ভার্জিন ভয়েজেস-এর ‘স্কারলেট লেডি’ নামের প্রমোদতরিটি এলজিবিটিকিউ সম্প্রদায়ের ভ্রমণের জন্য মার্কিনভিত্তিক প্রতিষ্ঠান অ্যাটলান্টিস ইভেন্টস ভাড়া করেছিল। রোববার (৫ জুলাই) গ্রিসের এথেন্স থেকে ১০ দিনের এ সমুদ্রযাত্রা শুরু হয়। সূচি অনুযায়ী মঙ্গলবার (৭ জুলাই) তুরস্কের কুসাদাসি এবং পরে ইস্তাম্বুল বন্দরে নোঙর করার কথা ছিল। তবে তুরস্ক কর্তৃপক্ষ নোঙরের অনুমতি বাতিল করে জানায়, জাহাজটি এমন একটি গোষ্ঠীর জন্য ভাড়া…

Read More

সরকারি ক্রয় কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও অর্থবহ করতে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে এই কমিটি। পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ এর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আওতাভুক্ত অংশ পর্যালোচনাসহ অধিকতর কার্যকর করার বিষয়ে সুপারিশ প্রণয়ন; এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি…

Read More

নোয়াখালীর চাটখিলে পাঁচ বছরের শিশু আসমা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় একমাত্র আসামি শাহাদাত হোসেনকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। সোমবার (৬জুলাই) দুপুরে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (বিশেষ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) বিচারক ফারজানা আক্তার এ রায় ঘোষণা করেন। নিহত শিশু আসমা উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা মাওলানা শাহজাহানের মেয়ে। দণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন (২৬) উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাবুল হোসেনের ছেলে এবং নিহত শিশু আসমা আক্তারের চাচাতো ভাই। মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় পাঁচ…

Read More

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিলেও প্রধান কোচ কার্লো আনচেলত্তির ওপর আস্থা হারাচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংস্থাটির নির্বাহী পরিচালক রদ্রিগো কায়েতানো জানিয়েছেন, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালিয়ান এই কোচ। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর কায়েতানো বলেন, আগামী বিশ্বকাপকে সামনে রেখে দলের জন্য স্থিতিশীলতা প্রয়োজন। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই আনচেলত্তিকে দায়িত্বে রাখা হচ্ছে। তিনি বলেন, ‘এখন আমাদের স্বাভাবিক প্রক্রিয়া ধরে এগোতে হবে। শান্ত পরিবেশে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে আনচেলত্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন। আগামী বিশ্বকাপের প্রস্তুতির জন্য আমাদের স্থিতিশীলতা দরকার।’ বিশ্বকাপ থেকে বিদায়ে…

Read More

কক্সবাজারের উখিয়ায় টানা ভারি বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এসব দুর্ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, পালংখালী ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ডি/৬ ব্লকে পাহাড়ধসে বসতঘর চাপা পড়ে মোহাম্মদ কামাল হোসাইন (৪৪), তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং তাদের চার বছর বয়সী ছেলে মোহাম্মদ আনাস নিহত হন। এর কিছুক্ষণ পর কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৭ ব্লকে পাহাড়ধসে মাটিচাপা পড়ে একরাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। সে মোহাম্মদ রশিদের ছেলে। পরে বালুখালী ১১…

Read More

অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতা কমাতে আগামী ১১ জুলাইয়ের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট ক্লিনিকের লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দেশে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। স্বাস্থ্যসেবার কিছু প্রতিষ্ঠানে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে প্রয়োজন না থাকলেও সিজারিয়ান করানোর প্রবণতা তৈরি হয়েছে, যা মা ও শিশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন,…

Read More

বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হতাশাজনক এই বিদায়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন দলের অধিনায়ক মার্কিনিওস। একই সঙ্গে ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ ফুটবলারদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে নরওয়ের হয়ে জোড়া গোল করেন আর্লিং হাল্যান্ড। অন্যদিকে ব্রাজিল পেনাল্টিসহ একাধিক নিশ্চিত গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়। ম্যাচ শেষে সুযোগ নষ্টকেই দলের বিদায়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন মার্কিনিওস। ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় ব্রাজিল অধিনায়ক বলেন, ‘এমন হারের পর ব্যাখ্যা দেওয়া কঠিন। এ ধরনের ম্যাচে প্রতিটি বলই গুরুত্বপূর্ণ। নরওয়ে তাদের সুযোগগুলো কাজে লাগিয়েছে,…

Read More