Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আগস্ট ৯, ২০২৬

    হাসিনার আমলে ‘অমানবিক রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

    আগস্ট ৮, ২০২৬

    পরিবর্তন কোনো একদিনের ঘটনা নয়, এটি প্রতিদিনের অভ্যাসের ফল

    আগস্ট ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আনচেলত্তিতে আস্থা হারাচ্ছে না ব্রাজিল, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে
    খেলা

    আনচেলত্তিতে আস্থা হারাচ্ছে না ব্রাজিল, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুলাই ৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিলেও প্রধান কোচ কার্লো আনচেলত্তির ওপর আস্থা হারাচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংস্থাটির নির্বাহী পরিচালক রদ্রিগো কায়েতানো জানিয়েছেন, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালিয়ান এই কোচ।

    নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর কায়েতানো বলেন, আগামী বিশ্বকাপকে সামনে রেখে দলের জন্য স্থিতিশীলতা প্রয়োজন। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই আনচেলত্তিকে দায়িত্বে রাখা হচ্ছে।

    তিনি বলেন, ‘এখন আমাদের স্বাভাবিক প্রক্রিয়া ধরে এগোতে হবে। শান্ত পরিবেশে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে আনচেলত্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন। আগামী বিশ্বকাপের প্রস্তুতির জন্য আমাদের স্থিতিশীলতা দরকার।’

    বিশ্বকাপ থেকে বিদায়ে হতাশা প্রকাশ করলেও আনচেলত্তির কাজের প্রশংসা করেন সিবিএফের এই কর্মকর্তা।

    তার ভাষায়, ‘অবশ্যই আমরা সবাই হতাশ। খেলোয়াড় ও কোচিং স্টাফ—সবার জন্যই এটি কষ্টের। তবে গত ৩৮ দিনে যে নিষ্ঠা, পেশাদারিত্ব এবং পরিশ্রম আমরা দেখেছি, তা অস্বীকার করার সুযোগ নেই। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সবাই শতভাগ নিবেদিত ছিল।’

    কায়েতানো আরও বলেন, টুর্নামেন্ট যত এগিয়েছে, ব্রাজিলের পারফরম্যান্সও তত উন্নত হয়েছে। তাই শেষ ষোলো থেকেই বিদায় নেওয়াটা আরও বেশি হতাশাজনক।

    ২০২৫ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে ব্রাজিলের কোচ হন কার্লো আনচেলত্তি। তার অধীনেই সেলেসাওরা বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেয়। যদিও প্রথম আসরেই শিরোপার স্বপ্ন ভেঙে গেছে, তবুও দীর্ঘমেয়াদি পরিকল্পনা থেকে সরে আসছে না সিবিএফ।

    ফলে ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে আনচেলত্তির নেতৃত্বেই নতুন করে দল গঠনের কাজ শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleরোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮
    Next Article চাটখিলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

    Related Posts

    রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আগস্ট ৯, ২০২৬

    হাসিনার আমলে ‘অমানবিক রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

    আগস্ট ৮, ২০২৬

    পরিবর্তন কোনো একদিনের ঘটনা নয়, এটি প্রতিদিনের অভ্যাসের ফল

    আগস্ট ৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    হাসিনার আমলে ‘অমানবিক রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

    পরিবর্তন কোনো একদিনের ঘটনা নয়, এটি প্রতিদিনের অভ্যাসের ফল

    প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬