Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) এক শোকবার্তায় তিনি এ দুঃখ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখককে হারালো। তিনি বলেন, তার মৃত্যুতে দেশের শিক্ষা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে, রোববার দুপুরে ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক…
ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩৪২ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭০০ জন। এছাড়া এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। সোমবার (৬ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত মাসে আঘাত হানা জোড়া ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা অঞ্চল। উদ্ধারকারীরা এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করেছেন। সরকারি হিসাবে, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৯০টি স্থাপনা সম্পূর্ণ ধসে পড়েছে। এ পর্যন্ত ১৭ হাজার ৩৪৫ জন গৃহহীন হয়েছেন। ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে…
বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচে আক্রমণে এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থতা, কৌশলগত ভুল এবং একাধিক সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে সেলেসাওদের। এই হারের মাধ্যমে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ইউরোপের কোনো দলের কাছে হেরে বিদায় নিল ব্রাজিল। ব্রাজিলের বিদায়ের পেছনে যে ছয়টি কারণ সবচেয়ে বেশি আলোচনায় এসেছে— ১. শুরুর একাদশ নির্বাচনে ভুল লুকাস পাকুইতার অনুপস্থিতিতে সৃজনশীল মিডফিল্ডারের ভূমিকায় নেইমারকে না খেলিয়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে শুরুর একাদশে রাখেন কোচ কার্লো আনচেলত্তি। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি আর্সেনাল ফরোয়ার্ড। ৬৭ মিনিটে মাত্র ২০টি সফল পাস দেওয়ার পাশাপাশি নিশ্চিত একটি গোলের সুযোগও…
পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তা এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন পদায়ন অনুযায়ী, বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি রাইহান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ…
রাজধানীতে মেট্রোরেলের যাত্রী চাহিদা মেটাতে ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ চালু হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল ওহাব জানান, বর্ধিত লাইনে আগামী বছরের এপ্রিলে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হবে। এর আগে জানুয়ারি মাস থেকে খালি ট্রেন চালিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হবে। আবদুল ওহাব বলেন, নিয়মিত যাত্রীসেবার সময় পার হওয়ার পর রাতের বেলা উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটজুড়ে এই পরীক্ষামূলক চলাচল পরিচালনা করা হবে। এটি দেশের প্রথম মেট্রোরেল রুট, যাকে কর্মকর্তারা লাইন-৬ বলে অভিহিত করছেন। প্রকল্প কর্মকর্তারা জানান, চলতি বছরের জুন মাসের মধ্যে ১.১৬…
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির নিবন্ধন শুরু হয়েছে। দেশের ১২ থেকে ১৪ বছর বয়সী ছেলে-মেয়েরা এই কর্মসূচির আওতায় ১০টি ক্রীড়া ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে। ১ জুলাই থেকে শুরু হওয়া অনলাইন নিবন্ধন চলবে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত। এবারের আসরে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ভলিবল, ব্যাডমিন্টন, সাঁতার, টেবিল টেনিস, মার্শাল আর্ট ও দাবা—এই ১০টি ইভেন্ট রাখা হয়েছে। একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ দুটি খেলায় নিবন্ধন করতে পারবেন। সাধারণ ইভেন্টে অংশ নিতে জন্মতারিখ ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪-এর মধ্যে হতে হবে। তবে দাবায় ৮ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে। আবেদনের জন্য…
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নারায়ণ চন্দ্র (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারায়ণ চন্দ্র স্থানীয় একটি গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের মন্দির কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ রোববার (৬ জুলাই) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশুটি। একপর্যায়ে নারায়ণ চন্দ্র মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। পরে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে…
দীর্ঘ সময়ের মন্দা ও বিনিয়োগকারীদের আস্থাহীনতার পর ২০২৫-২৬ অর্থবছরে দেশের পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তনের একাধিক সূচক দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান মূল্যসূচক প্রায় ১৯ শতাংশ বেড়েছে। পাশাপাশি বাজার মূলধন, লেনদেন, শেয়ার হাতবদল, বিদেশি বিনিয়োগ এবং মোবাইল ট্রেডিংয়েও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ডিএসইর প্রকাশিত ২০২৫-২৬ অর্থবছরের ‘মার্কেট সামারি’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এক বছরে ৪ হাজার ৮৩৮ দশমিক ৩৯ পয়েন্ট থেকে বেড়ে ৫ হাজার ৭৬২ দশমিক ৮৩ পয়েন্টে পৌঁছেছে। অর্থাৎ সূচক বেড়েছে ৯২৪ দশমিক ৪৪ পয়েন্ট বা ১৯ দশমিক ১১ শতাংশ। আগের অর্থবছরে একই সূচক ৯ দশমিক ২০ শতাংশ কমেছিল। একই সময়ে ব্লু-চিপ কোম্পানির…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগের বিচার বিদ্যমান আইনেই সম্ভব। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারে থাকাকালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯–এ এ ধরনের বিচারের বিধান রয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, টানা শাসনামলে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে। পাশাপাশি ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’র আওতায় দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধেও অভিযোগের বিচার করার সুযোগ আইনে রয়েছে। তিনি বলেন, ৪ জুলাই এক স্মরণসভায় স্বরাষ্ট্রমন্ত্রী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কথা…
বরিশালে অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে শারীরিকভাবে নির্যাতন করে চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) বেলা ২টার দিকে নগরের সদর রোডের টপ টেন নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় বিস্তারিত জানাতে বিকেলে সংবাদ সম্মেলন করা হবে। জানা গেছে, গত ২৭ জুন সন্ধ্যায় নগরের সদর রোডে অগ্রণী হাউজিংয়ের কার্যালয়ে এ ঘটনা ঘটে। শনিবার রাতে ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদার কার্যালয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে ঘটনাটি…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম