Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
প্রখ্যাত শিক্ষাবিদ, সমাজ-বিশ্লেষক ও চিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৫ জুলাই) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তার পুত্রবধূ রাজিয়া রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক দীর্ঘ প্রায় চার দশক ঢাকা বিশ্ববিদ্যালয়–এর বাংলা বিভাগে শিক্ষকতা করেন। পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকীতে নিয়মিত কলাম লিখতেন। তিনি ২০০০ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্বদেশ চিন্তা সংঘ–এর সভাপতির দায়িত্ব পালন করেন। সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তার অবদান ছিল বহুমাত্রিক। তিনি ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ সাময়িকপত্র সম্পাদনা করেন। এছাড়া ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’,…
দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু। রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৪৫ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮। এছাড়া…
রাজধানীর গুলিস্তানে গত শনিবার চাঁদাবাজির প্রতিবাদে আয়োজিত ব্যবসায়ীদের মিছিলে সন্ত্রাসী চাঁদাবাজদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ডিএনসিসিতে জামায়াতমনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। মহানগরী উত্তর আমীর এক বিবৃতিতে বলেন, সরকারের রহস্যজনক নীরবতা ও উদাসীনতার কারণেই দেশ এখন রীতিমত চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এ অপতৎপরতার সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। আর লাগামহীন চাঁদাবাজীতে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা গত ৪ জুলাই বিকেলে রাজধানীর গুলিস্তানে এক বিক্ষোভ মিছিল বের করে। কিন্তু ব্যবসায়ীদের শান্তিপূর্ণ বিক্ষোভে চাঁদাবাজরা হামলা হালিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে। প্রকাশ্য দিবালোকে এ…
হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী কন্যাশিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন শিশুটির বাবা। রোববার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শিশুটির বাবা সিরাজুল ইসলাম এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন। বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আবেদনে অন্য আসামিরা হলেন—ড. ইউনূসের সাবেক প্রেস সচিব শফিকুল আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর। আবেদনে বলা হয়, জ্বরে আক্রান্ত হলে ৯ মাস বয়সী সাউদা মুসকানকে ঢাকা মেডিকেল কলেজ…
বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে স্বস্তির খবর পেয়েছে ব্রাজিল। দলের তারকা ফরোয়ার্ড নেইমার চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। নকআউট পর্বের ম্যাচকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ডান পায়ের কাফ মাসলের চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন নেইমার। প্রয়োজন হলে তিনি পুরো ৯০ মিনিট খেলতে প্রস্তুত। নেইমার শুরুর একাদশে থাকবেন কি না-এমন প্রশ্নের জবাবে ব্রাজিল কোচ বলেন, “সে পুরোপুরি সক্ষম। মাঠে বেশি সময় থাকার ইচ্ছা তার মধ্যে রয়েছে, যা একজন পেশাদার ফুটবলারের জন্য স্বাভাবিক।” আনচেলত্তি আরও বলেন, নেইমারের অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ। ম্যাচের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি গুরুত্বপূর্ণ মুহূর্তে…
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস- ২০২৬ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টা সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারক ডাক টিকিটের উদ্বোধন করা হয়। ১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকেটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও প্রকাশ করা হয়। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন। ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ ডাক…
সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিয়ে সুস্পষ্টভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের…
বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলেই জয় নিশ্চিত করে দিদিয়ের দেশমের দল। পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল ফরাসিদের। ৭৬ শতাংশ বলের নিয়ন্ত্রণ ধরে রেখে তারা প্রতিপক্ষের গোলমুখে ১৫টি শট নেয়। বিপরীতে প্যারাগুয়ের শট ছিল মাত্র পাঁচটি। এছাড়া ফ্রান্স ৫৫২টি পাস সম্পন্ন করে, যেখানে প্যারাগুয়ের পাস ছিল ১৭৫টি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করলেও প্যারাগুয়ের সংগঠিত রক্ষণ ও গোলরক্ষক অরলান্ডো গিলের দৃঢ়তায় গোলের দেখা পায়নি তারা। ৩১তম মিনিটে ওসমান ডেম্বেলের ক্রস থেকে এমবাপ্পে…
বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর প্রথম ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। প্রথমার্ধে কানাডার প্রবল চাপ সামলেও বিরতির পর দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে জয় নিশ্চিত করে আটলাস লায়ন্স। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সহ-আয়োজক কানাডা। ষষ্ঠ মিনিটে জনাথন ডেভিডের শট এবং ১২তম মিনিটে টানি ওলুওয়াসেয়ির জোরালো প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। ২২তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মরক্কোর ইসমাইল সাইবারি। তার বদলি হিসেবে নামেন সুফিয়ান রাহিমি। প্রথমার্ধে রাহিমির একটি শট ছাড়া উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি মরক্কো। অন্যদিকে ম্যাচের শেষ দিকে আচরাফ হাকিমি ও রিচি লারিয়ার সংঘর্ষকে কেন্দ্র করে…
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানের সাধারণ মানুষের এমন আবেগ ও সমর্থন দেখে তিনি ‘হতবাক’ হয়েছেন। অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি এতদিন মনে করতেন ইরানের জনগণ তাদের সর্বোচ্চ নেতাকে অপছন্দ করে। তবে জানাজায় বিপুল জনসমাগম তার সেই ধারণা বদলে দিয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, চাইলে জানাজায় উপস্থিত সবাইকে লক্ষ্য করে সামরিক হামলা চালানো সম্ভব ছিল। তবে ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনার কথা বিবেচনা করে এমন পদক্ষেপ নেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন। ট্রাম্পের…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম