Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির আফটার সেলস সার্ভিস (লিফট) বিভাগ জুনিয়র টেকনিশিয়ান পদে জনবল নিয়োগ দেবে। গতকাল ০৬ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম জুনিয়র টেকনিশিয়ান বিভাগ আফটার সেলস সার্ভিস (লিফট) পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা নূন্যতম ৮ম শ্রেণি পাস/এসএসসি পাস হতে হবে। (অভিজ্ঞতা সম্পন্ন বাক্তিদের জন্য শিথিলযোগ্য)। শিডিউল অনুযায়ী প্রত্যেকটি লিফটের মান্থলি রুটিন সার্ভিস কমপ্লিট করা এবং সিআরএম সফটওয়্যার এর মাধ্যমে কাস্টমার ফিডব্যাক নিশ্চিতে দক্ষতা। কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, (উদ্দীপ্ত নবীন প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত…
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৬ জুলাই পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী, একই সময়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৩ হাজার ১৯৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩৩ দশমিক ২০ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক…
টানা বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে পর্যটক এবং জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। সোমবার (৬ জুলাই) রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে সড়ক যোগাযোগ, পাহাড়ধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা,…
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বিপুলেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল (৬০) নোয়াখালী জেলার কাচিহাটা গ্রামের বাসিন্দা। লালমাই হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি বাস নাথেরপেটুয়া-সংলগ্ন বিপুলেশ্বর এলাকায় সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান…
সব ধরনের গুঞ্জন ও মৃত্যুর খবরের অবসান ঘটিয়ে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির শোকযাত্রায় জনসমক্ষে দেখা দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। সোমবার (৬ জুলাই) রাজধানী তেহরানে অনুষ্ঠিত শোকযাত্রায় কালো জ্যাকেট ও মুখে মাস্ক পরে লাখো শোকাহত মানুষের সঙ্গে হেঁটে যেতে দেখা যায় তাকে। তার উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনার জন্ম দেয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ কয়েকটি গণমাধ্যমে আহমাদিনেজাদের নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। দাবি করা হয়, নিজ বাসভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি প্রাণ হারিয়েছেন। এরপর দীর্ঘ সময় তাকে জনসমক্ষে দেখা না…
দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলেই স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। শেষ আটে তাদের প্রতিপক্ষ স্পেন। মঙ্গলবার (৭ জুলাই) সিয়াটলের স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় বেলজিয়াম। ম্যাচের ৯ মিনিটেই রাসকিনের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন চার্লস ডি ক্যাটেলারে। ৩১তম মিনিটে মার্ক টিলম্যানের গোলে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিট পর লিয়ান্দ্রো ত্রোসার্ডের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে আবারও এগিয়ে দেন ক্যাটেলারে। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইউরোপের দলটি। বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে বেলজিয়াম। ৫৭তম মিনিটে হ্যান্স ভানাকেন…
প্রধানমন্ত্রী তারেক রহমান তার মাসিক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদেরও সামর্থ্য অনুযায়ী তাদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে বলেন, তিনি একটি ব্যক্তিগত অনুরোধ জানাতে চান, যা তারা চাইলে রাখতে পারেন, আবার না-ও রাখতে পারেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ…
দেশের অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনুষ্ঠিত ‘ই-গভর্ন্যান্স ও উদ্ভোবনী উদ্যোগ’ শীর্ষক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের প্রথম পুরস্কার পেয়েছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি)। প্রতিষ্ঠানটির ‘দলিলপত্রাদি ফেরত প্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ’ শীর্ষক উদ্ভাবনী আইডিয়াটি অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে এই পুরস্কার অর্জন করেছে।সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের মাল্টি-পারপাস হল রুমে ‘আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন দফতর সংস্থাসমূহের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নূর আলম সরদারের হাতে পুরস্কারটি তুলে দেন। এতে সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের…
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ১০৬ শিশু। সোমবার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৪৮ শিশু। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৪১ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫৯ শিশু। একই সময়ে হামের উপসর্গ…
ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান (এসএমবি) এখন আগের চেয়ে বেশি সাইবার ঝুঁকির মুখে পড়ছে বলে জানিয়েছে গ্লোবাল সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। ২৭ জুন আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দিবস উপলক্ষ্যে প্রকাশিত প্রতিষ্ঠানটির একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের শুরু থেকে সাইবার অপরাধীরা ভুয়া এআই টুলের ছদ্মবেশে ম্যালওয়্যার ছড়ানোর ঘটনা পাঁচ গুণ বাড়িয়েছে। একই সঙ্গে ভুয়া মেসেজিং ও ভিডিও কনফারেন্সিং অ্যাপ ব্যবহার করেও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। প্রতিবেদনে দেখা গেছে, ভুয়া এআই টুলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে চ্যাটজিপিটি (৪২ শতাংশ), ক্লড (২৪ শতাংশ) এবং ডিপসিক (২০ শতাংশ)-এর নাম। এসব ভুয়া সফটওয়্যারের মাধ্যমে মূলত ট্রোজান ধরনের ম্যালওয়্যার ছড়ানো…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম