Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা মূল্যের রাইটস শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে ‘ব্লু-ওয়েলথ ফার্স্ট স্ট্যাবল রিটার্ন ফান্ড’ নামে একটি নতুন বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাসও অনুমোদন পেয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০১৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিএসইসি জানিয়েছে, ইউসিবি ১০ টাকা অভিহিত মূল্যের ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার রাইটস শেয়ার হিসেবে ইস্যু করবে। বিদ্যমান প্রতি দুটি শেয়ারের…
দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে মিসরকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মোহাম্মদ সালাহর নেতৃত্বাধীন মিসর। এর ফলও পেয়ে যায় তারা। ১৪তম মিনিটে শর্ট কর্নার থেকে মারওয়ান আত্তিয়ার বাড়ানো ক্রসে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন ইয়াসের ইব্রাহিম। গোল হজমের পরই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। ১৯তম মিনিটে পেনাল্টি পায় লিওনেল স্কালোনির দল। তবে স্পটকিক থেকে লিওনেল মেসির নেওয়া শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। এরপর ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও মেসির…
তিস্তা মহাপরিকল্পনার আওতায় নদীশাসন, ড্রেজিং, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণসহ ব্যাপক উন্নয়নকাজের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজীর এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী জানান, প্রকল্পের আওতায় ১১০ কিলোমিটার নদীশাসন, ১১০ কিলোমিটার নদী ড্রেজিং, ২২৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের ওপর সড়ক নির্মাণ, ৬৭টি গ্রোয়েন ও স্পার নির্মাণ ও মেরামত এবং ১৭০ বর্গকিলোমিটার ভূমি পুনরুদ্ধার ও উন্নয়নের প্রস্তাব রয়েছে। তিনি বলেন, তিস্তা নদী উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে উজানে বাঁধ নির্মাণসহ বিভিন্ন কারণে শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ কমে যাওয়ায় সেচ কার্যক্রম ব্যাহত…
বিশ্বের বিভিন্ন শহরের বাসযোগ্যতার ওপর ভিত্তি করে প্রকাশিত সর্বশেষ বৈশ্বিক সূচকে আবারও বিশ্বের তৃতীয় কম বাসযোগ্য শহর হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম, যা গত বছরের মতোই অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)-এর গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্সে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো, সংস্কৃতি ও পরিবেশ এবং স্থিতিশীলতা—এই পাঁচটি সূচকের ভিত্তিতে বিশ্বের শহরগুলোর বাসযোগ্যতা মূল্যায়ন করা হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগ বিদেশে কর্মরত কর্মীদের ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণে এ সূচক ব্যবহার করে। এবারের তালিকায় টানা দ্বিতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে নির্বাচিত হয়েছে…
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ (মঙ্গলবার) মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর মিশর। যুক্তরাষ্ট্রের আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্ব ও রাউন্ড অব ৩২ পেরিয়ে ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জার্মানি, ব্রাজিল ও পর্তুগালের মতো শক্তিশালী দল। তবে দুর্দান্ত ছন্দে রয়েছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। টুর্নামেন্টে চার ম্যাচে সাত গোল করে গোল্ডেন বুটের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে কষ্টার্জিত জয়ের পর একাদশে কয়েকটি পরিবর্তনের পরিকল্পনা করেছেন স্কালোনি। মিশরের গতি ও শারীরিক শক্তির কথা বিবেচনায় রক্ষণ ও মাঝমাঠে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।…
আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের ১৬টি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দেশের অভ্যন্তরে এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত বিশেষ পূর্বাভাসে বলা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এ ছাড়া উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিচু এলাকাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পূর্বাভাসে…
দেশের বাজারে নতুন প্রিমিয়াম সাত আসনের স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) চাঙ্গান সিএস৭৫ প্রো উন্মোচন করেছে চাঙ্গান অটোমোবাইলের বাংলাদেশে একমাত্র অনুমোদিত পরিবেশক ডিএইচএস অটোস লিমিটেড। পারফরম্যান্স, আধুনিক প্রযুক্তি, আরামদায়ক কেবিন ও উন্নত নিরাপত্তা সুবিধাসমৃদ্ধ এ গাড়ির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ লাখ টাকা। প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে সংযোজন (অ্যাসেম্বল) করা হলেও সিএস৭৫ প্রো-তে চাঙ্গানের বৈশ্বিক মান ও গুণগত মান বজায় রাখা হয়েছে। পারিবারিক ভ্রমণ ও ব্যবসায়িক ব্যবহারের কথা বিবেচনায় রেখে গাড়িটি ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে বিলাসবহুল কেবিন, আধুনিক প্রযুক্তি এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা, যা চালক ও যাত্রীদের জন্য আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে। ডিএইচএস অটোস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের ক্রমবর্ধমান…
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় গিয়ে তিনি মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একজন কমান্ডারের অপারেশনাল নির্দেশনা শোনার পাশাপাশি সেনাসদস্যদের পরিচালিত ‘রেইড’ মহড়াও প্রত্যক্ষ করেন। এ সময় যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তিনি সেনা বাঙ্কারে নেমে অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময়…
সরকার আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা নিয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক রোডম্যাপ অনুযায়ী, আগামী বছরের অক্টোবরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে। মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন। চলতি মাসের শেষ দিকে এসব রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। তথ্য উপদেষ্টা জানান, আগস্টের দ্বিতীয়ার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে…
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়। আদেশ অনুযায়ী, ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগে কর্মরত মো. আমীর খসরুকে ট্রাফিক-মতিঝিল বিভাগে পদায়ন করা হয়েছে। তার স্থলে ট্রাফিক-মতিঝিল বিভাগ থেকে দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ থেকে মো. শাহজাহান হোসেনকে ট্রাফিক-উত্তরা বিভাগে বদলি করা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে কর্মরত মো. আনোয়ার সাঈদকে ট্রাফিক-গুলশান বিভাগে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, গোয়েন্দা-গুলশান বিভাগের মো. শাহরিয়ার আলীকে ডিএমপির…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম