Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সুদীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে তিনি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং…
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের নাটকীয় জয়ের পর দলের লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক লিওনেল মেসি। শনিবার (১২ জুলাই) যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দল ১-১ সমতায় ছিল। পরে অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোলে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। ম্যাচ শেষে মেসি বলেন, “আমরা জানতাম ম্যাচটি অনেক কঠিন হবে। প্রতিপক্ষকে নিয়ে আমাদের কোনো বিস্ময় ছিল না। তারা খুব ভালো দল। তবে শেষ পর্যন্ত এই জয় আমাদের অনেক আনন্দ দিয়েছে। এটি সত্যিই দারুণ একটি জয়।” সুইজারল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষকে…
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা বিকেলে জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। রোববার (১২ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার এই জানাজা সম্পন্ন হবে। জানাজা শেষে মরহুমের মরদেহ সংসদের নির্ধারিত চত্বরে সমাহিত করা হবে বলে সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ অধিশাখা-১) রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। এক শোক বার্তায় চিফ হুইপ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং…
অতিরিক্ত সময়ের শেষদিকে দুর্দান্ত দুটি গোল করে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের কানসাসে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে নাটকীয় এই জয় পায় লিওনেল মেসির দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় ১০ মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১০টি অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপে তার গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সরাসরি অবদান দাঁড়ায় ২৮টিতে। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সুইজারল্যান্ড। ৬৮ মিনিটে দান এনদোয়ের গোলে সমতায় ফেরে…
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ রোববার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশ উপলক্ষে দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফলাফল ঘোষণা করবেন। এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও কারিগরি জটিলতার কারণে তা স্থগিত করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, ৮ জুলাই ফলাফল প্রস্তুত করা হলেও নির্ধারিত সময়ের আগে ওয়েব পোর্টালে ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল আপলোড হয়ে যায়। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে অধিদপ্তরের…
বাংলাদেশের সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জানাজার সময়সূচি পরে জানানো হবে। বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর তৎকালীন জলপাইগুড়ি জেলার (বর্তমান পঞ্চগড়) তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক…
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা অন্তত ছয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবোঝাই ট্রাকের চাকা ফেটে সড়কের ওপর উল্টে যায়। এতে মহাসড়কে ডিম ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেগুলো কুড়াতে রাস্তায় নেমে আসেন। এ সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা লোকজনকে…
সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের নীরবতার সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, সীমান্তে ভারত ‘সুড়সুড়ি দিচ্ছে’, কিন্তু এ বিষয়ে সরকার কোনো প্রতিবাদ জানাচ্ছে না। শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সীমান্তে প্রতিরোধ গড়ে তুলতে বিজিবির সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও ভূমিকা রাখছেন। তিনি তাদের অভিনন্দন জানান। সরকারের সমালোচনা করে তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য আসেনি। জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি…
ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দ ধরে রেখে নতুন ইতিহাস গড়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। মরক্কোর বিপক্ষে গোল করে এক বিশ্বকাপে সর্বাধিক গোলে অবদান রাখা ফুটবলারদের কাতারে ৫৬ বছর পর নতুন নজির স্থাপন করেছেন তিনি। মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বর্তমান রানার্সআপ ফ্রান্স। ম্যাচে গোল করেন উসমান দেম্বেলে ও কিলিয়ান এমবাপে। এই জয়ে ব্রাজিল (১৯৯৪-২০০২) ও পশ্চিম জার্মানির (১৯৮২-১৯৯০) পর তৃতীয় দল হিসেবে টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল ফ্রান্স। মরক্কোর বিপক্ষে গোল করে এমবাপে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা আটে উন্নীত করেন। এর সঙ্গে তিনটি অ্যাসিস্ট মিলিয়ে এখন পর্যন্ত ১১টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। ১৯৭০…
শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহছানুল হক মিলন বলেছেন, দেশের জনমিতিক সুবিধা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) পুরোপুরি কাজে লাগাতে সরকার সেশনজট দূরীকরণ, পাঠ্যক্রম সংস্কার এবং শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে শিক্ষা সম্পন্ন নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। আজ শনিবার (১১ জুলাই) সাভারে ‘গণ বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশের সিলেবাস ও পাঠ্যক্রম প্রণয়নের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কমিটি সমন্বিতভাবে কাজ করছে, যাতে আধুনিক, যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা যায়। তিনি বলেন, দুই বছরের কোর্স দুই বছরেই শেষ হতে হবে। একইভাবে, ছয় বছর বয়সে বিদ্যালয়ে ভর্তি হওয়া একজন শিক্ষার্থী যেন ১৮…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম