Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাম্প্রতিক সামরিক উত্তেজনার পরও যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। তবে তিনি বলেছেন, গত মাসে দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতি আর কার্যকর নেই। স্থানীয় সময় শুক্রবার (১০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইরান আমাদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চেয়েছে। আমরা তাতে সম্মত হয়েছি। তবে আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছি যে যুদ্ধবিরতি শেষ।’ তবে ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে দেশটির কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার অনুরোধ তারা করেনি। বরং কাতারের মধ্যস্থতাকারীদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের কাছে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে…

Read More

টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে। এতে বান্দরবান-রাঙ্গামাটি সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। সেতুটি বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। স্থানীয় সূত্র জানায়, সকালে পাহাড়ি ঢল ও বন্যার পানির তীব্র স্রোতের মুখে দুধপুকুরিয়া-পদুয়া এলাকার সেতুটি ধসে পড়ে। এর ফলে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই জেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, সেতু ধসে পড়ায় কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তারা দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা এবং…

Read More

সারাদেশে টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১০ জুলাই) বন্যাকবলিত বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সিভিল সার্জনদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, বন্যাকবলিত এলাকায় উদ্ধার, পুনর্বাসন ও চিকিৎসাসহ সার্বিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব বিদ্যুৎ ও…

Read More

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই সমুদ্র সৈকতগুলোতে ‘ভিব্রিও’ নামে পরিচিত প্রাণঘাতী ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ছে। উষ্ণ সমুদ্রের পানি ও ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে ব্যাকটেরিয়াটি দ্রুত ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশে সতর্কতা জারি করা হয়েছে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) জানিয়েছে, বাল্টিক সাগরসংলগ্ন অঞ্চলসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের উপকূলে সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংস্থাটি স্যাটেলাইট তথ্য ও সমুদ্রের পানির তাপমাত্রা বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ এলাকার মানচিত্রও প্রকাশ করেছে। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বুলগেরিয়া, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া ও সুইডেন। এছাড়া জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, রোমানিয়া ও বুলগেরিয়ার উপকূলীয় এলাকাতেও সংক্রমণের আশঙ্কা রয়েছে। সম্প্রতি স্পেনের কয়েকটি সৈকতে ভিব্রিওর উপস্থিতি শনাক্ত হওয়ায় সাময়িকভাবে…

Read More

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘এটি বর্তমান সরকারের রাজনৈতিক, নির্বাচনি ও জাতীয় অঙ্গীকার। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল।’ আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল সংক্রান্ত উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশের গণতন্ত্রের কবর রচনা করে ফ্যাসিবাদের নীল নকশা তৈরি করা হয়েছিল। আমরা শুরু থেকেই বলেছিলাম এটি ‘আল্ট্রা ভাইরাস’ (সংবিধান পরিপন্থী)। হাইকোর্ট বিভাগ এই সংশোধনীর কিছু বিষয় অবৈধ ঘোষণা করেছেন এবং বাকি…

Read More

প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর এটিই প্রশাসনে সবচেয়ে বড় পদোন্নতির ঘটনা। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের নতুন কর্মস্থলে পদায়ন সংক্রান্ত পৃথক আদেশ এখনো জারি হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা নির্ধারিত ই-মেইলে যোগদানপত্র জমা দিতে পারবেন। কোনো কর্মকর্তার বর্তমান কর্মস্থল পরিবর্তিত হয়ে থাকলে সংশ্লিষ্ট দপ্তরের তথ্য উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা…

Read More

বাংলাদেশের অন্যতম শীর্ষ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সমাধান ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড (ইএসএল) সিসকোর মর্যাদাপূর্ণ ‘সিসকো পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৫-বাংলাদেশ’ সম্মাননা অর্জন করেছে। সম্প্রতি আয়োজিত ‘সিসকো ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া পার্টনার কনফ্লুয়েন্স ২০২৬’-এ এ সম্মাননা দেওয়া হয়। এ অর্জন উদযাপন উপলক্ষে সোমবার (৬ জুলাই) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক স্বীকৃতি ও উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে উদ্ভাবনী প্রযুক্তিগত সমাধান প্রদান এবং নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ইএসএল এ সম্মাননা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ২০১২ সালে সিসকোর সঙ্গে যাত্রা শুরুর পর গত দেড় দশকে ইএসএল বাংলাদেশে সিসকোর অন্যতম বিশ্বস্ত অংশীদার হিসেবে নিজেদের…

Read More

দেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৮ জুলাই জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। পত্রে বলা হয়, দেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি পাওয়া গেছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করতে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প…

Read More

মরক্কোর বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে ২-০ গোলের জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। বাংলাদেশ সময় শুক্রবার (১০ জুলাই) ভোরে বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেম্বেলের গোলে জয় নিশ্চিত করে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ফ্রান্স। চতুর্থ মিনিটেই কিলিয়ান এমবাপ্পের শটে প্রথম আক্রমণের সূচনা হয়। এরপর একের পর এক সুযোগ তৈরি করলেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোর দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিল না ফরাসিরা। ২৫তম মিনিটে বক্সের ভেতরে এমবাপ্পেকে ফাউল করলে পেনাল্টি পায় ফ্রান্স। তবে দুই মিনিট পর নেওয়া স্পট কিকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও কোনো…

Read More

দীর্ঘ ২০ বছর পর ফিলিস্তিনে সাধারণ (আইনসভা) নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুলাই) জারি করা এক প্রেসিডেন্সিয়াল ডিক্রিতে আগামী ২৮ নভেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, অবরুদ্ধ গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে একযোগে আইনসভা নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হলে এটি হবে ২০০৬ সালের পর ফিলিস্তিনিদের প্রথম সাধারণ নির্বাচন। ফিলিস্তিনে সর্বশেষ আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৬ সালে। ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহকে পরাজিত করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে হামাস। এরপর দুই দলের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে। ২০০৭ সালে সংঘাতের পর হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ…

Read More