Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। সর্বশেষ হিসাবে বন্যাজনিত ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩৯ জন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ লাখ ৯ হাজার ৪১১ জন এবং পানিবন্দি হয়ে পড়েছেন ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবারের সদস্য। সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত জেলার ৫৯টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজারে। সেখানে…

Read More

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সংগঠন ছাড়ার সময় তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার (১৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী। তিনি জানান, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া সংগঠনের ষান্মাসিক কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠিত বৈঠকে সাদিক কায়েমসহ মোট ৯ জন দায়িত্বশীলকে সাংগঠনিক নিয়ম অনুযায়ী বিদায় জানানো হয়েছে। মু’তাসিম বিল্লাহ শাহেদী বলেন, এটি ছাত্রশিবিরের নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। ছাত্রত্ব ও সাংগঠনিক দায়িত্ব শেষ হলে প্রতি ছয় মাস পরপর দায়িত্বশীলদের বিদায় দেওয়া হয়। বিদায় নেওয়া অন্য নেতারা হলেন—কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী,…

Read More

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানি লন্ডারিং (অর্থ পাচার) মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১২ জুলাই) রাত ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়রা জানান, রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে হরিদাস চন্দ্রকে বাইরে ডেকে আনেন। পরে তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

Read More

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে আগামী ১৫ জুলাই দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে সম্প্রতি জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৫ জুলাই (বুধবার) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন। এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে নির্ধারিত সময়ে ফলজ, বনজ ও ঔষধি-এই তিন শ্রেণির সমন্বয়ে মোট পাঁচটি করে গাছের চারা…

Read More

বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছে তিনি সেনাসদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম, যুদ্ধকালীন প্রস্তুতি এবং আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী দুর্গম ও ঘন জঙ্গলে পরিচালিত সেনাবাহিনীর বিভিন্ন কৌশলগত মহড়া ঘুরে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে মহড়ার বিভিন্ন দিক এবং সেনাসদস্যদের যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। মহড়ায় শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি-ড্রোন মাল্টি-ব্যারেল সিস্টেমের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা তাকে এ প্রযুক্তির কার্যপদ্ধতি ও যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কে ধারণা দেন। পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে কথা…

Read More

২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। মাঠের লড়াইয়ের পাশাপাশি খেলোয়াড়দের বাজারমূল্যের দিক থেকেও ম্যাচটি গড়তে যাচ্ছে নতুন ইতিহাস। দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকারও বেশি। বাজারমূল্যে এগিয়ে রয়েছে ফ্রান্স। দলটির বর্তমান স্কোয়াডের মোট মূল্য প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। অন্যদিকে স্পেনের স্কোয়াডের বাজারমূল্য প্রায় ১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। ফলে দুই দলের মধ্যে ব্যবধান প্রায় ৩৫০ মিলিয়ন ডলার। বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান পাঁচ ফুটবলারের মধ্যে চারজনই খেলবেন এই সেমিফাইনালে। স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের বাজারমূল্য প্রায় ২৩৪ মিলিয়ন ডলার, যা টুর্নামেন্টে সর্বোচ্চ।…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; শিশুর মতো যত্ন নিয়ে গাছ বড় করে তুলতে হবে। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনার কথাও জানান তিনি। সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপি খাল পুনঃখনন ও বৃক্ষরোপণকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা এ কর্মসূচি বেগম খালেদা জিয়া এগিয়ে নিয়েছেন, বর্তমান সরকারও তা অব্যাহত রাখবে। তিনি…

Read More

রাজধানীতে টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা ও যানজটের দুর্ভোগ কাটেনি। সোমবার (১৩ জুলাই) সকালেও ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও কর্মজীবীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে ছাতা মাথায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম থাকায় বাসগুলোতে ছিল উপচে পড়া ভিড়। অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত রিকশা ও সিএনজি অটোরিকশায় গন্তব্যে রওনা হন। গতকালের ভারী বৃষ্টিতে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, মালিবাগ, শান্তিনগর, আগারগাঁও, ফার্মগেট, তেজগাঁও, সায়েদাবাদ, ধানমন্ডি, মিরপুর, কালশী, হাতিরঝিল, বংশাল ও নাজিমউদ্দিন রোড, রামপুরাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। সোমবারও অনেক এলাকায় পানি…

Read More

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে পৌঁছেছেন তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তিনি গৌরনদীতে পৌঁছান। সফর উপলক্ষে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের দুই পাশে মানবপ্রাচীর তৈরি করে তাকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দারা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সফরে কোনো তোরণ, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করা হয়নি। বরং সাদামাটা আয়োজনের মধ্যেই মানবপ্রাচীরের মাধ্যমে অভিনবভাবে তাকে সংবর্ধনা জানানো হয়। সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে তিনি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীতীরবর্তী ত্রিশ গোডাউন এলাকায় সাগরদী…

Read More

দেশের ব্যাংকিং খাতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে বেসরকারি খাতের পূবালী ব্যাংক। প্রথমবারের মতো ব্যাংকটির মোট আমানত এক লাখ কোটি টাকা অতিক্রম করেছে। এর মাধ্যমে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় এবং সরকারি-বেসরকারি মিলিয়ে দেশের পঞ্চম ব্যাংক হিসেবে ‘এক লাখ কোটি টাকার আমানত ক্লাব’-এ জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যাংকটির সর্বশেষ আর্থিক হিসাব অনুযায়ী, গত সপ্তাহের শেষে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮০০ কোটি টাকা। ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, গ্রাহকদের আস্থা, সুশাসন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। বর্তমানে দেশে এক লাখ কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন ব্যাংকের সংখ্যা পাঁচটি। এগুলো হলো সোনালী ব্যাংক, ইসলামী…

Read More