Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

    আগস্ট ৫, ২০২৬

    কাঁচাবাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

    আগস্ট ৫, ২০২৬

    ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস?

    আগস্ট ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ৫৬ বছর পর বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপে
    খেলা

    ৫৬ বছর পর বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপে

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুলাই ১১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দ ধরে রেখে নতুন ইতিহাস গড়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। মরক্কোর বিপক্ষে গোল করে এক বিশ্বকাপে সর্বাধিক গোলে অবদান রাখা ফুটবলারদের কাতারে ৫৬ বছর পর নতুন নজির স্থাপন করেছেন তিনি।

    মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বর্তমান রানার্সআপ ফ্রান্স। ম্যাচে গোল করেন উসমান দেম্বেলে ও কিলিয়ান এমবাপে।

    এই জয়ে ব্রাজিল (১৯৯৪-২০০২) ও পশ্চিম জার্মানির (১৯৮২-১৯৯০) পর তৃতীয় দল হিসেবে টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল ফ্রান্স।

    মরক্কোর বিপক্ষে গোল করে এমবাপে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা আটে উন্নীত করেন। এর সঙ্গে তিনটি অ্যাসিস্ট মিলিয়ে এখন পর্যন্ত ১১টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। ১৯৭০ বিশ্বকাপের পর এক আসরে এটিই সর্বোচ্চ গোলে অবদান। সর্বশেষ ১৯৭০ সালে জার্মান কিংবদন্তি গার্ড মুলার ১০ গোল ও তিন অ্যাসিস্ট মিলিয়ে ১৩টি গোলে অবদান রেখেছিলেন।

    এছাড়া ১৯৬৬ সালের পর প্রথম ফুটবলার হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপে ১০ বা তার বেশি গোলে সরাসরি অবদান রাখার কীর্তিও গড়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও আট গোল করেছিলেন তিনি।

    আরেকটি রেকর্ডও নিজের করে নিয়েছেন এমবাপে। বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে দুটি পৃথক আসরে অন্তত আটটি করে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি।

    এদিকে চলতি বিশ্বকাপে উসমান দেম্বেলে ও এমবাপে—দুজনই পাঁচ বা তার বেশি গোল করেছেন। ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের রোনালদো ও রিভালদোর পর প্রথম সতীর্থ জুটি হিসেবে এই কীর্তি গড়লেন তারা।

    মাত্র ২০টি বিশ্বকাপ ম্যাচ খেলেই ২০ গোলের মাইলফলক স্পর্শ করা এমবাপে গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষে রয়েছেন। তার ও লিওনেল মেসির গোলসংখ্যা সমান আট হলেও বেশি অ্যাসিস্ট থাকায় আপাতত এগিয়ে আছেন ফরাসি অধিনায়ক।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসেশনজট দূর ও সময়োপযোগী পাঠ্যক্রমে জোর দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী
    Next Article তিস্তা নিয়ে শুধু কথা নয়, বাস্তব পদক্ষেপ চাই: ডা. শফিকুর রহমান

    Related Posts

    সাব্বিরকে নিয়ে মালয়েশিয়া সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বিসিবির

    আগস্ট ৪, ২০২৬

    অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দল, আড়াই দশক পর টেস্ট চ্যালেঞ্জ

    আগস্ট ১, ২০২৬

    চাপের মুখে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা থেকে সরে দাঁড়াল ফিফা

    আগস্ট ১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

    কাঁচাবাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

    ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস?

    নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬