Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান স্থগিত রাখার কারণ ব্যাখ্যা করেছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস। দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা (পাবলিক বেনিফিট) ব্যবহারের হার বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) এক বিবৃতিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষা করা দেশটির সরকারের দায়িত্ব। সে কারণে অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার অতিরিক্ত বোঝা হয়ে না দাঁড়ান, তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দূতাবাস আরও জানায়, গত ২১ জানুয়ারি ২০২৬ থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত রয়েছে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের…

Read More

বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি গৌরী স্প্র্যাটকে বিয়ে করার পর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। সংগঠনটির অভিযোগ, বারবার হিন্দু ধর্মাবলম্বী নারীকে বিয়ে করে ‘লাভ জিহাদ’কে উৎসাহিত করছেন আমির খান। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিহারের ফরবেসগঞ্জ এলাকায় বজরং দলের নেতাকর্মীরা আমির খানের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা অভিনেতার কুশপুতুল দাহ করেন এবং ‘আমির খান মুর্দাবাদ’ ও ‘আমির খান ভারত ছাড়ো’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বজরং দলের নেতা মনোজ সোনি দাবি করেন,…

Read More

চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। তিনি বলেন, বন্যা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্গত এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। মাহদী আমিন বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও জানান, দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন…

Read More

দেশের বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং দুর্গত এলাকার মানুষের জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে একটি ভার্চুয়াল সভা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সভায় বন্যাকবলিত এলাকায় নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা বজায় রাখতে প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলসহ সাত দফা বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বন্যা পরিস্থিতি নিয়ে ওই জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (প্রশাসন), বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এবং দেশের সব সিভিল সার্জন উপস্থিত ছিলেন। সভার…

Read More

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে রোববার (১২ জুলাই) ঢাকায় আসছে। সফরকালে সরকারের নতুন ঋণ কর্মসূচি, অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি, বাজেট সহায়তার শর্ত এবং নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। আইএমএফের বাংলাদেশ মিশন প্রধানের নেতৃত্বে প্রতিনিধিদলটি ১৬ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এ সময় অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠক করবে তারা। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে সরকারের ঘোষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের উৎস, এর সামষ্টিক অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব এবং অর্থায়নের কৌশল নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময়…

Read More

টানা কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামে সেনা মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলায় ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশন বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। এতে বলা হয়, টানা ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী—এ চারটি…

Read More

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে অর্জুন ও নিম গাছের দু’টি চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে সেখানে সূরা ফাতিহা পাঠ করা হয়। পরে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা…

Read More

দেশের পুঁজিবাজারে জুলাই মাসের প্রথম সপ্তাহে সূচক, বাজার মূলধন ও লেনদেনে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা গেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার চলমান সংস্কার উদ্যোগ এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধির কারণে বাজারে ইতিবাচক ধারা তৈরি হয়েছে।সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, জুনের শেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ছিল ৫ হাজার ৭৪৪ পয়েন্ট। জুলাইয়ের প্রথম সপ্তাহ শেষে তা ৬০ পয়েন্ট বা ১ দশমিক ০৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৮০৪ পয়েন্টে পৌঁছেছে। একই সময়ে ডিএসইর বাজার মূলধন ৬ লাখ ৯২ হাজার ৫২৬ কোটি টাকা থেকে বেড়ে ৬ লাখ ৯৭ হাজার ৭৩৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৫ হাজার…

Read More

ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ না করতে দেশের সব গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সরকার। আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন মেনে চলার স্বার্থে শুক্রবার (১০ জুলাই) তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে এ আহ্বান জানানো হয়। তথ্যবিবরণীতে দেশের প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত কোনো পলাতক অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও…

Read More

টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে কক্সবাজারে গত সাত দিনে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় লাখো মানুষ পানিবন্দি হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত রোববার (৫ জুলাই) থেকে শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত পানিতে ডুবে ও পাহাড়ধসে এসব প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী, শিশু এবং রোহিঙ্গা শরণার্থীও রয়েছেন। সর্বশেষ শুক্রবার চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথে নৌকাডুবিতে ১২ বছর বয়সী হাসনাতুল জান্নাত ঝর্ণার মৃত্যু হয়। এ ঘটনায় তার দুই বোনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার চকরিয়ার কাকারা ইউনিয়নে পানিতে ডুবে দুই বছরের শিশু…

Read More