Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং ওই বোর্ডের আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকবে। রোববার (১২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন জেলা ছাড়া) আওতাধীন সব জেলার পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্বনির্ধারিত তারিখ…

Read More

রাষ্ট্রায়ত্ত ৯টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় ২ লাখ কোটি টাকায় পৌঁছেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গত ৩১ মে পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা। রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পাঠানো সিআইবি তথ্যের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা…

Read More

টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢলে দেশের সাত জেলায় বন্যায় এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন। পানিবন্দি রয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৯১৮ পরিবারের সদস্য। এমন পরিস্থিতিতে আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যায় গৃহহারা পরিবারকে পাকা ঘর দেবে বলে ঘোষণা দিয়েছে। রোববার (১২ জুলাই) দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা করা হয়। ফেসবুক পোস্টে বলা হয়েছে, এবারের বন্যায় গৃহহারা ৩০০ পরিবারকে দুই কক্ষের ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এদিকে, এখন পর্যন্ত বন্যা ও সংশ্লিষ্ট দুর্ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজার জেলায়।…

Read More

টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা ও সংশ্লিষ্ট দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে কক্সবাজারে। রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হালনাগাদ তথ্য প্রকাশ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৫৮টি উপজেলা, ৩৮৬টি ইউনিয়ন ও ১১টি পৌরসভা বন্যাকবলিত হয়েছে। এ পর্যন্ত বন্যায় ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানিবন্দি রয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৯১৮ পরিবারের সদস্য। দুর্গত মানুষের জন্য ১ হাজার ১৩১টি…

Read More

সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী মডেল জোন) মো. সোহেল উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোববার (১২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে মো. সোহেল উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বিরত রাখা প্রয়োজন ও সমীচীন। বরখাস্তকালীন তিনি বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৩ নভেম্বর সহকারী কর কমিশনার তানজিনা সাথী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোহেল উদ্দিনের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে…

Read More

অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা এবং মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সিভিল সার্জনসহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এসব নির্দেশনা দেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান। মো. সুজাউদ্দৌলা জানান, সভায় বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন এবং সংশ্লিষ্ট…

Read More

রাজধানী ঢাকায় গতকাল শনিবার (১১ জুলাই) গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আজ রোববার সকালেও কমেনি। ভোর থেকে একটানা মুষলধারে বৃষ্টি হওয়ায় রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দিনের শুরুতেই দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ভারী বৃষ্টির ফলে সৃষ্ট জলবদ্ধতায় পথচারী ও মোটরসাইকেল চালকদের প্রতি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে গুলশান ট্রাফিক বিভাগ জানায়, টানা ভারি বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলি র‍্যাম্পের নিচের অংশসহ বনানী, খিলক্ষেত, ঢাকা গেট এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চলাচল ধীরগতির…

Read More

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এ হত্যা মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (১২ জুলাই) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন। একই সঙ্গে জামিনে থাকা আসামিদের জামিন বাতিল করা হয়। তবে হাইকোর্ট থেকে জামিন নেওয়া তিন আসামির জামিন বহাল রয়েছে। শুনানি শেষে বাদীপক্ষের আইনজীবী জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত দণ্ডবিধির ৩০২, ১৪৩ ও ৩৪ ধারায় ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।…

Read More

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন সামানজার সাঈদ। রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনিতে তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেওয়া হয়। এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর। বিভিন্ন ধাপ পেরিয়ে গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেন পাঁচ প্রতিযোগী—আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ ও স্বাগতা সাহা ঐশী। প্রশ্নোত্তর পর্ব শেষে বিচারকদের সিদ্ধান্তে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় সামানজার সাঈদের নাম। ‘বিউটি উইথ আ পারপাস’—মিস ওয়ার্ল্ডের মূল প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর…

Read More

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশে লঞ্চ করেছে নতুন ভিভো ওয়াই৫০০। সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারির এই স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে ৮ জুলাই, চলবে ১৩ জুলাই পর্যন্ত। প্রি-অর্ডার চলাকালে গ্রাহকরা পাবেন ভিভো এক্স মিনিসো লিমিটেড এডিশন গিফট সেট। এতে রয়েছে একটি পেনপেন ডল, একটি ফোন কভার এবং দুটি এক্সক্লুসিভ স্টিকার। অফারটি শুধুমাত্র বাংলাদেশের বাজারের জন্য প্রযোজ্য। এছাড়াও, গ্রাহকরা পাবেন সর্বোচ্চ ৯ মাসের ০% ইএমআই সুবিধা, ১৮ মাসের ওয়ারেন্টি, সিলভার মেম্বারশিপ এবং ডাটা বান্ডেল। শর্তাবলি প্রযোজ্য। দিনের বড় একটি সময় যারা স্মার্টফোনে কাজ, ভিডিও দেখা, গেমিং কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কাটে, তাদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ভিভো ওয়াই৫০০। এই প্রয়োজন পূরণে ভিভো…

Read More