Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে তার সাহিত্যকর্ম, নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে তিনি আজও কোটি পাঠক-দর্শকের হৃদয়ে অমলিন। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর বর্তমান নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। বাংলা সাহিত্যে সহজ-সরল ভাষা, অনন্য গল্প বলার ভঙ্গি এবং স্মরণীয় চরিত্র সৃষ্টির মাধ্যমে তিনি নিজস্ব এক ধারা তৈরি করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ গাজীপুরের নুহাশপল্লীতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি তার জন্মস্থান নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে ভক্ত, পাঠক এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে স্মরণসভা, দোয়া ও আলোচনা অনুষ্ঠানের…
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন। তুরস্ক সরকারের আমন্ত্রণে রোববার (১৯ জুলাই) তিনি ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি দেশটির প্রতিরক্ষা খাতের সক্ষমতা, আধুনিক প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম উৎপাদন কার্যক্রম সম্পর্কে ধারণা নেবেন। এ ছাড়া বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন তিনি। সফরে দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় এবং প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা…
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত পৃথক বৈঠকে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এর সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহ-সভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেনজামার সাথে বৈঠকে এ অনুরোধ জানান। শনিবার (১৮ জুলাই) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়। ইকোসকের সভাপতি ও সহ-সভাপতি এলডিসি থেকে উত্তরণে উন্নয়নশীল দেশগুলোর সামনে বিদ্যমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর বিষয়ে আলোকপাত করে বাংলাদেশের এলডিসি থেকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে নিবিড়ভাবে কাজ করার…
জালিয়াতির মাধ্যমে কাগুজে রপ্তানি দেখিয়ে ইয়েলো অ্যাপারেলস লিমিটেডের নামে নেওয়া প্রায় ৪১৬ কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে জনতা ব্যাংকের সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে তাদের ১৯ জুলাই দুদকে হাজির হতে বলা হয়েছে। তলবকৃতদের মধ্যে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), মহাব্যবস্থাপক (জিএম) ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। অভিযোগটি অনুসন্ধান করছেন দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বাধীন তদন্ত দল। এর আগে একই অভিযোগে গত ১৬ জুলাই জনতা ব্যাংকের আরও ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। চলতি বছরের ৫ জানুয়ারি এ ঘটনায় ২৩ জনকে…
কোটা সংস্কার আন্দোলনকারীরা ২০২৪ সালের ১৯ জুলাই (শুক্রবার) সারা দেশে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন। এ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। এদিন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে অন্তত ৬৭ জন নিহত হন। এর মধ্যে শুধু ঢাকায় অন্তত ৬২ জন নিহত হন। ঢাকার বাইরে রংপুরে দুইজন, সাভার, সিলেট ও নরসিংদীতে একজন করে মোট পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যায়। (সূত্র: নিউ এইজ, ২০ জুলাই, ২০২৪)। তবে ২০২৪ সালের ২০ জুলাই প্রকাশিত দৈনিক সমকালের খবর অনুযায়ী, ১৯ জুলাই রাজধানীর বাইরে ১২ জন নিহত হন।…
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোলের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড ও ফ্রান্স। রোমাঞ্চকর এই লড়াইয়ে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ইংল্যান্ড। ম্যাচের তৃতীয় মিনিটেই ডেকলান রাইসের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর ১৯ মিনিটে এজরি কনসা ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের শেষ দিকে বুকায়ো সাকার জোড়া গোলে বিরতিতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশরা। বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৪৮ মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করে ব্যবধান কমান। ৫৪ মিনিটে ব্র্যাডলি বারকোলার গোলে স্কোর দাঁড়ায় ৪-২। ৬৭ মিনিটে…
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। একই সঙ্গে এ উদ্যোগ গ্রহণ এবং অংশীজনদের মতামত গুরুত্ব দিয়ে বিবেচনার জন্য কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি। শনিবার (১৮ জুলাই) ডিবিএর সেক্রেটারি মো. দিদারুল গনীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জুলাই বিএসইসি আয়োজিত এক সভায় ডিবিএ এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)-এর প্রতিনিধিরা অংশ নেন। সভায় প্রস্তাবিত সংশোধিত মার্জিন বিধিমালা নিয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রস্তাব, মতামত ও উদ্বেগ কমিশনের চেয়ারম্যান ও…
দেশের পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটি বড় অংশ দ্রুত লাভের আশায় গুজবের ভিত্তিতে বিনিয়োগ করেন বলেই বারবার প্রতারণার শিকার হন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেন, পুঁজিবাজারে টেকসই আস্থা ফিরিয়ে আনতে বিনিয়োগকারী সচেতনতা বৃদ্ধি, মিউচুয়াল ফান্ড খাতের সম্প্রসারণ, ব্রোকারেজ ব্যবস্থার ডিজিটালাইজেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নজরদারি এবং বাজারবান্ধব নীতিমালা বাস্তবায়ন করা হবে। শনিবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয়’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাসুদ খান বলেন, গত চার দশকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা দেশের পুঁজিবাজারের প্রধান অংশীদার…
রাজবাড়ীতে এক প্রতিবন্ধী নারীকে (৫৫) ধর্ষণের অভিযোগে মো. মোবারক শেখ (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে ভুক্তভোগী ছোট ভাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে অভিযুক্ত মো. মোবারক শেখের বাড়ির সামনে পৌঁছালে তাকে জোরপূর্বক ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে তিনি বাড়িতে ফিরে কান্নাকাটি করলে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, দায়ের করা মামলার…
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন না হলে সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলেন, ‘যে গণভোটে ৭০ শতাংশ জনগণ রায় দিয়েছে, একই দিনের ভোটে আপনারা সরকার বলে দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। ওই গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে।’ শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম