Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আজ শনিবার (১৮ জুলাই) থেকে শুরু হচ্ছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় নওগাঁ শহরের বরুনকান্দি মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। এদিন বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব এবং ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টারেরও উদ্বোধন করা হবে। পরে কেক কেটে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত…
আজ ১৮ জুলাই। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে পালিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়ে দেশ। রাজধানীসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারী, আইনশৃঙ্খলা বাহিনী এবং তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। বিভিন্ন গণমাধ্যম ও তৎকালীন তথ্য অনুযায়ী, সেদিনের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩১ জন নিহত এবং প্রায় দেড় হাজার মানুষ আহত হন। শাটডাউন কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এর মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলন আরও বিস্তৃত হয়ে ছাত্র-জনতার আন্দোলনে রূপ নেয়। দিনভর রাজধানীর উত্তরা, মিরপুর, রামপুরা, যাত্রাবাড়ী, মহাখালী, বাড্ডা, নীলক্ষেত, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও আনাদোলুর খবরে বলা হয়েছে, চলমান সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহেও। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহন ব্যাহত হচ্ছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে মাইনযুক্ত একটি এলাকায় দুটি তেলের ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে একটি ট্যাংকারে মার্কিন মেরিন সদস্যরা অভিযান চালিয়েছে…
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই মেট্রন ও পাঁচ নারী কারারক্ষীসহ মোট সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় প্রতিবেদন অনুযায়ী শুক্রবার (১৭ জুলাই) তাদের বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন-মেট্রন লায়লা আনজুমান সুমি, মেট্রন মেরিনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা। (কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী আরও একজন কর্মকর্তা বরখাস্ত হয়েছেন।) এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো…
দেশে ক্রেডিট কার্ড ব্যবহারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে দেশে ক্রেডিট কার্ডে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা, যা আগের মাস এপ্রিলের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এপ্রিল মাসে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮৬৮ কোটি টাকা। সেই হিসাবে মে মাসে লেনদেন বেড়েছে ১০ দশমিক ৮৫ শতাংশ। বছরভিত্তিক হিসাবেও প্রবৃদ্ধি উল্লেখযোগ্য। ২০২৫ সালের মে মাসে দেশে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল ৩ হাজার ২২০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে এ ব্যয় বেড়েছে ৩৩ দশমিক ১৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও ভোক্তাদের খুচরা…
বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আগামী ২৩ জুলাই অপরাহ্ন থেকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। রয়েল মালয়েশিয়ান নৌবাহিনীতে প্রশিক্ষণ শেষে ১৯৮৯ সালের ১ জুলাই এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি ৮৭-এ ব্যাচে মেধা ও জ্যেষ্ঠতায় প্রথম…
ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা ষষ্ঠ রাতের অভিযানে দেশটির বিভিন্ন শহরে হামলায় অন্তত আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় পাঁচটি গুরুত্বপূর্ণ সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা অবকাঠামো, সামরিক রসদ সরবরাহ ব্যবস্থা এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে সর্বশেষ বড় ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। সেন্টকমের দাবি, মধ্যপ্রাচ্যজুড়ে মোতায়েন থাকা ৫০ হাজারের বেশি মার্কিন সেনা সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, টানা ষষ্ঠ রাতের হামলায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন শহর…
বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি সেদিন দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে যেসব পরীক্ষার্থীর পরীক্ষা খারাপ হয়েছে, তারাও চাইলে পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারবেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের জাতীয় সংসদে দেওয়া ঘোষণার পর বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে পুনঃপরীক্ষার আবেদন পদ্ধতি, সময়সূচি ও অন্যান্য নির্দেশনা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। গত ১৩ জুলাই সারাদেশে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা স্থগিত না করায় শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে পরদিন বিভিন্ন স্থানে আন্দোলন হয়। এরপর জাতীয়…
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বোয়ালখালী পৌরসভা এলাকার কনফিডেন্স লবণ ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে শ্রমিকরা কারখানায় কাজ করার সময় হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে কারখানায় কর্মরত ১০ শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, দগ্ধ ১০ জনকে…
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের সবচেয়ে বড় দাবি ছিল রাষ্ট্র সংস্কার। জনগণ যদি গণভোটের চারটি প্রশ্ন বুঝতে না পারে, তাহলে বিএনপির ৩১ দফা কীভাবে বুঝল-এমন প্রশ্ন তুলেছেন তিনি। বৃহস্পতিবার (১৬জুলাই) এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, ভোটচুরির স্বীকারোক্তি রয়েছে এবং ভবিষ্যতে এসব বিষয় আরও সামনে আসবে। ক্ষমতাসীন দল বিএনপির প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে কোনো অন্যায় করা উচিত নয়। তিনি বলেন, “জীবন দেব, তবুও ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না।” তিনি আরও বলেন, সবাই ২০২৪ সালের আন্দোলনের অর্জন স্বীকার করলেও অনেকে এখনও অতীত নিয়েই পড়ে আছেন। তার ভাষায়, ‘চব্বিশ না হলে…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম