Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার। প্রথম পর্যায়ে প্রবাসী ডেবিট কার্ড চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড সম্পর্কিত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন। শাহাদাৎ স্বাধীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। এ কার্ডে থাকবে প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা। কার্ডটি প্রদানে সরকারের উদ্দেশ্যে হচ্ছে—প্রবাসীদের সামাজিক মর্যাদা, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান, ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা দেওয়া। শাহাদাৎ স্বাধীন আরও বলেন, নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক…
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাই–সংক্রান্ত জটিলতা এড়াতে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে মেটা। ‘ভেরিফিকেশন সেলফি’ নামের এই ফিচারের মাধ্যমে প্রয়োজন হলে ব্যবহারকারীর মুখের ছবি যাচাই করে অ্যাকাউন্টের প্রকৃত মালিক নিশ্চিত করা হবে। এতে অননুমোদিত ব্যক্তির পক্ষে অন্যের অ্যাকাউন্টে প্রবেশ করা আরও কঠিন হবে এবং অ্যাকাউন্ট পুনরুদ্ধারও হবে দ্রুত ও নিরাপদ। মেটা জানিয়েছে, সন্দেহজনক লগইন শনাক্ত হলে বা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের প্রয়োজন দেখা দিলে এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হবে। যেভাবে চালু করবেনভেরিফিকেশন সেলফি চালু করতে প্রথমে ফেসবুক অ্যাপ খুলে উপরের ডান পাশে থাকা তিন দাগ (মেনু) আইকনে ট্যাপ করুন। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংস-এ প্রবেশ করুন।…
বাংলাদেশকে বিশ্বের অন্যতম ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে উন্নয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, একসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসতেন। এখন দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছেন। সরকার এমন পরিবেশ তৈরি করতে চায়, যাতে দেশীয় বিশ্ববিদ্যালয়গুলো আবারও আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। বিদেশে পড়তে গিয়ে তারা সাফল্য ও সুনাম অর্জন করছেন। এই সম্ভাবনাকে কাজে…
বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহারের ৩১ দফা ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সালেহ শিবলী বলেন, অতীত সরকারের সময় উন্নয়ন নিয়ে অনেক প্রচার হলেও বাস্তবে বিভিন্ন খাতে অবনতি হয়েছে। বিশেষ করে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় সবচেয়ে বেশি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী কথার চেয়ে কাজকে গুরুত্ব…
বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণ, ইটভাটার দূষণ রোধ এবং অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্ব অনুষ্ঠিত এ বৈঠকে সারা দেশে, বিশেষ করে রাজধানীর পরিবেশগত পরিস্থিতির উন্নয়নে বায়ু ও শব্দদূষণ কমানোর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ইটভাটা থেকে সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি ইট উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। রাজধানী ঢাকায় যানবাহনের…
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য শিরোপা নির্ধারণী এই লড়াইয়ে নতুন ইতিহাস গড়ার হাতছানি দুই দলের সামনেই। বিশ্বকাপের আগে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার বহুল আলোচিত ফিনালিসিমা আয়োজনের পরিকল্পনা থাকলেও মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে তা বাতিল হয়। শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চেই মুখোমুখি হচ্ছে দুই দল। বিশ্বকাপে আর্জেন্টিনা ও স্পেনের এটি মাত্র দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে ১৯৬৬ সালের বিশ্বকাপে একমাত্র দেখায় ২-১ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। ৪৮ দলের নতুন বিশ্বকাপের ফাইনালে উঠতে এবার আট ম্যাচের পথ পাড়ি দিতে হয়েছে দলগুলোকে।…
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তিনি এলডিসি উত্তরণের প্রস্তুতি পর্ব তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ শনিবার (১৮ জুলাই) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত পৃথক বৈঠকে ইকোসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহ-সভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেনজামার কাছে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর পক্ষে সরকারের যৌক্তিকতা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক…
২০২৬ ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ শনিবার দিবাগত রাতে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে। ফাইনালে জায়গা না পেলেও বিশ্বকাপ শেষটা জয় দিয়ে রাঙাতে চায় দুই দলই। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। অন্যদিকে স্পেনের কাছে পরাজিত হয়ে ফাইনালের স্বপ্ন ভেঙে যায় ফ্রান্সের। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি গোল্ডেন বুটের লড়াইয়েও বাড়তি গুরুত্ব পাচ্ছে। বর্তমানে আট গোল করে শীর্ষে থাকা লিওনেল মেসির সঙ্গে সমানতালে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহামের ঝুলিতে রয়েছে ছয়টি করে গোল। ফলে ব্যক্তিগত এই…
খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানী ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার নতুন হার নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে বর্ধিত ভাতার হার কার্যকর হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গত ১৫ জুলাই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন কাঠামো অনুযায়ী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা মাসে ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা ২৫ হাজার টাকা করে মূল সম্মানী ভাতা পাবেন। এ ছাড়া জীবিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা বছরে দুটি উৎসব ভাতা হিসেবে প্রতিবার ১০ হাজার টাকা, মহান বিজয় দিবসে ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষে ২ হাজার টাকা পাবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে,…
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারতের সরকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে অনুষ্ঠিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা ও অন্য অভিযুক্তদের প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে কি না এবং এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছে ভারত এবং সেটি বর্তমানে দেশটির অভ্যন্তরীণ ও বিচারিক প্রক্রিয়ার আওতায় পরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন, প্রত্যর্পণের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম