Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ (বিসিএমআইইউএ)। সভায় স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর সিদ্ধান্ত বাতিলসহ পুঁজিবাজার-সংশ্লিষ্ট ছয় দফা দাবি তুলে ধরা হয়। রোববার (১৯ জুলাই) বিকেল ৪টায় বিএসইসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মাসুদ খানকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনটির নেতারা। পরে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে ছয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তার হাতে তুলে দেন তারা। বিনিয়োগকারী নেতাদের দাবি, পুঁজিবাজারের বর্তমান বাস্তবতা এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে…
বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসি গোল করতে না পারায় ১০ গোল নিয়ে ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এর মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দ্বিতীয়বার এই সম্মান অর্জনের কীর্তি গড়লেন তিনি। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন এমবাপ্পে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-৪ গোলে হারলেও জোড়া গোল করেন এমবাপ্পে। সেই দুই গোলেই টুর্নামেন্টে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১০-এ। গোল্ডেন বুটের দৌড়ে এমবাপ্পের পর রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, যার গোলসংখ্যা ৮। এছাড়া নরওয়ের আরলিং হলান্ড ও ইংল্যান্ডের জুড বেলিংহাম ৭টি করে, ইংল্যান্ডের হ্যারি কেইন এবং ফ্রান্সের উসমান…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। এ সময় আইএলও মহাপরিচালক শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে আইএলও মহাপরিচালক প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান।তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এই অবস্থায় আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে…
বিএনপি নেতা মো. রাশেদ খাঁনকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটবে) তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। নিয়োগের বিষয়টি নিশ্চিত করে সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রজ্ঞাপনের অনুলিপি শেয়ার করেন রাশেদ…
বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগে আরও তীব্র আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক সংঘাত। জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ এবং চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৬ জন মার্কিন সেনা নিহত এবং ৪৩০ জনের বেশি আহত হয়েছেন। অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫১৭ জন আহত হয়েছেন। তবে মার্কিন হামলায় দেশটির অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়ে তেহরান এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত অষ্টম দিনে গড়িয়েছে। বিশ্বের…
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে শিরোপা হারানোর পর তিনি বলেন, এই বিশ্বকাপ জয়ের প্রকৃত দাবিদার ছিল স্পেন। ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘তারা আমাদের চেয়ে ভালো দল ছিল, এটাই বাস্তবতা। তাই বিশ্বকাপ জয়ের যোগ্যও ছিল স্পেন। তবে আমার খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। তারা এই টুর্নামেন্টে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে।’ লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে স্পেনের সংগঠিত ফুটবল ও দৃঢ় রক্ষণভাগের সামনে সেই স্বপ্ন পূরণ হয়নি। নিজের খেলোয়াড়দের প্রশংসা করে স্কালোনি বলেন, ‘এত দূর…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ২০২৪ সালের ২০ জুলাই ছিল দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম উত্তপ্ত দিন। টানা সহিংসতা, প্রাণহানি ও অস্থিরতার প্রেক্ষাপটে সেদিন সারাদেশে কারফিউ জারি করে সরকার এবং মাঠে নামানো হয় সেনাবাহিনী। একই সঙ্গে ২১ ও ২২ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সেদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী, আন্দোলনকারী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় প্রকৃত তথ্য সংগ্রহে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০ জুলাই পর্যন্ত নিহতের সংখ্যা ১৪৮ জনে পৌঁছায়। অন্যদিকে বিএনপি দাবি করে, কোটা সংস্কার আন্দোলন দমনে…
অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের একমাত্র গোলে ২০১০ সালের পর আবারও ফুটবলের সর্বোচ্চ আসরের ট্রফি ঘরে তোলে লা রোহা। রোববার গভীর রাতে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের দুর্দান্ত নৈপুণ্যে নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের ৬২তম মিনিটে মিকেল ওইয়ারসাবালের বদলি হিসেবে মাঠে নামেন ফেরান তোরেস। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ডান প্রান্ত থেকে পেদ্রো পোরোর বাড়ানো বলে নিকো উইলিয়ামসের হেড পেয়ে কাছ থেকে জোরালো শটে জয়ের গোল করেন তিনি।…
বাংলাদেশি ই-পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত করেছে সরকার। একই সঙ্গে ই-পাসপোর্টের জলছাপেও আনা হয়েছে বড় ধরনের পরিবর্তন। নতুন জলছাপে স্থান পেয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর বিভিন্ন প্রতীকী ছবি এবং দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় বৈচিত্র্য তুলে ধরা বিভিন্ন নিদর্শন। রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন-৪ শাখা থেকে জারি করা এক সরকারি আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশ অনুযায়ী, ই-পাসপোর্ট বুকলেটের বিদ্যমান নকশা পুনর্বিন্যাস করে নতুন জলছাপ সংযোজন ও কিছু পুরোনো জলছাপ বাদ দেওয়া হয়েছে। নতুন নকশায় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর স্মারক হিসেবে রংপুরে শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা ছবি, উত্তরার শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং চট্টগ্রামের…
বিশ্বকাপের মহারণের আগে আর্জেন্টিনার শারীরিক ফুটবল নিয়ে আলোচনা তুঙ্গে। তবে প্রতিপক্ষের এমন কৌশল নিয়ে কোনো উদ্বেগ নেই স্পেন শিবিরে। বরং সম্ভাব্য শারীরিক লড়াইয়ের জন্য প্রস্তুত বলেই জানিয়েছেন দলটির অধিনায়ক রদ্রি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার খেলায় বেশ কয়েকটি কঠোর ফাউল ও শারীরিক সংঘর্ষের ঘটনা নজরে আসে। স্প্যানিশ গণমাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হলেও বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন রদ্রি। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্পেন অধিনায়ক বলেন, বিশ্বকাপের ফাইনাল সব সময়ই আলাদা ধরনের ম্যাচ। এমন ম্যাচে শারীরিক লড়াই বেশি হবে, সেটি তারা আগেই ধরে নিয়েছেন। রদ্রি বলেন, ‘ফাইনাল ম্যাচ সব সময়ই বিশেষ। এখানে শারীরিক শক্তির ব্যবহার বেশি থাকবে। আমরা সেই প্রস্তুতি নিয়েই মাঠে নামব।…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম