Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গুজবে বিনিয়োগ করেই প্রতারিত হন ক্ষুদ্র বিনিয়োগকারীরা: বিএসইসি চেয়ারম্যান
    বিজনেস

    গুজবে বিনিয়োগ করেই প্রতারিত হন ক্ষুদ্র বিনিয়োগকারীরা: বিএসইসি চেয়ারম্যান

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুলাই ১৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটি বড় অংশ দ্রুত লাভের আশায় গুজবের ভিত্তিতে বিনিয়োগ করেন বলেই বারবার প্রতারণার শিকার হন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেন, পুঁজিবাজারে টেকসই আস্থা ফিরিয়ে আনতে বিনিয়োগকারী সচেতনতা বৃদ্ধি, মিউচুয়াল ফান্ড খাতের সম্প্রসারণ, ব্রোকারেজ ব্যবস্থার ডিজিটালাইজেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নজরদারি এবং বাজারবান্ধব নীতিমালা বাস্তবায়ন করা হবে।

    শনিবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয়’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মাসুদ খান বলেন, গত চার দশকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা দেশের পুঁজিবাজারের প্রধান অংশীদার হয়ে উঠলেও তাদের অনেকেরই বাজার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নেই। অন্যের পরামর্শ বা গুজবের ওপর নির্ভর করে একই শেয়ারে বিনিয়োগ করায় কারসাজিকারীদের ফাঁদে পড়ছেন তারা।

    তিনি বলেন, “অনেক বিনিয়োগকারী দ্রুত বড়লোক হতে চান। ফলে ভালো মৌলভিত্তির কোম্পানির পরিবর্তে দুর্বল শেয়ারে বিনিয়োগ করেন। এ কারণেই তারা ক্ষতির মুখে পড়েন।”

    বিএসইসি চেয়ারম্যান জানান, বিনিয়োগকারীদের সঠিক দিকনির্দেশনা দিতে দেশে মিউচুয়াল ফান্ড খাতকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের উদাহরণ তুলে তিনি বলেন, দেশটির পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের বড় অবদান রয়েছে এবং বাংলাদেশেও এ খাতের বিকাশে গুরুত্ব দেওয়া হবে।

    তিনি বলেন, বাজারে আস্থা ফেরাতে কমিশন ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ব্রোকারেজ হাউজগুলোর কার্যক্রম পুরোপুরি ডিজিটাল করা হবে। ভবিষ্যতে বিনিয়োগকারীর তথ্য পরিবর্তনের সুযোগ সীমিত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নতুন ব্যাক-অফিস সফটওয়্যার চালু করছে।

    মাসুদ খান আরও জানান, আগামী এক বছরের মধ্যে ডিএসইর সার্ভেইল্যান্স বিভাগকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তিতে রূপান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এতে কোনো শেয়ারের দামে অস্বাভাবিক ওঠানামা হলে স্বয়ংক্রিয়ভাবে তা শনাক্ত করা যাবে এবং প্রয়োজন হলে লেনদেনও স্থগিত করা সম্ভব হবে।

    তিনি বলেন, বাজার পরিচালনায় বাস্তবতা বিবেচনায় নিয়ে নীতিমালা প্রণয়ন করতে হবে। গত বছরের মার্জিন ঋণ বিধিমালা পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

    বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে বিএসইসি চেয়ারম্যান বলেন, শুধু রোড শো আয়োজন করলেই বিদেশি বিনিয়োগ আসবে না। বাজারে সুশাসন, স্বচ্ছতা, স্থিতিশীলতা এবং ডলারের বিনিময় হার স্বাভাবিক থাকলে বিদেশি বিনিয়োগকারীরা নিজেরাই বাংলাদেশে আগ্রহী হবেন।

    পাঁচটি ব্যাংকের একীভূতকরণ (মার্জার) প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশ ব্যাংকের নীতিগত সিদ্ধান্তের বিষয়। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়ে সরকার ও বাংলাদেশ ব্যাংককে সমন্বিতভাবে সিদ্ধান্ত নিতে হবে।

    অনুষ্ঠানে আয়োজিত ছায়া সংসদে ‘পুঁজিবাজারে আস্থার সংকটের জন্য দুর্বল নিয়ন্ত্রক সংস্থা নাকি রাজনৈতিক সদিচ্ছার অভাব দায়ী’—এই বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। এক ভোটের ব্যবধানে ‘দুর্বল নিয়ন্ত্রক সংস্থা’ মতটি গৃহীত হয়। এতে সরকারি দল হিসেবে প্রাইম ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে সোনারগাঁও ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশ নেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleরাজবাড়ীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
    Next Article বিএসইসির মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ

    Related Posts

    জ্বালানি সংকট: ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কিনছে সরকার

    আগস্ট ৬, ২০২৬

    গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ভারতের সহায়তা চাইল বাংলাদেশ

    আগস্ট ৬, ২০২৬

    এআইয়ের সুযোগ কাজে না লাগালে পিছিয়ে পড়বে উন্নয়নশীল দেশ: বিশ্বব্যাংক

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬