Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
দেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) এ মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৮ জনে। রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হলেও এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছেন ৬৯৩ জন এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে প্রাণ হারিয়েছেন ৯৫ জন। এদিকে, একই সময়ে নতুন করে হাম ও হামের…
বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ রোববার(১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। মাঠের লড়াই শুরুর আগে দুই দলের পারফরম্যান্সের পরিসংখ্যান বলছে, আক্রমণে এগিয়ে আর্জেন্টিনা, আর রক্ষণে প্রায় অপ্রতিরোধ্য স্পেন। চলতি আসরে সাত ম্যাচে আর্জেন্টিনা ১৯টি গোল করেছে, যা টুর্নামেন্টে সর্বোচ্চ। দলটি মোট ১১৩টি শট নিয়ে ৪৬টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়েছে। গোলে রূপান্তরের হার ১৭ শতাংশ। অন্যদিকে স্পেন সাত ম্যাচে ১৩টি গোল করেছে। ১২০টি শটের মধ্যে ৪২টি ছিল লক্ষ্যে এবং তাদের গোলে রূপান্তরের হার ১১ শতাংশ। পাসিংয়ে দুই দলই সমান কার্যকর। আর্জেন্টিনা ৪…
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের দুটি ফ্ল্যাটে আদালতের নির্দেশে মালামালের তালিকা তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযান চলাকালে একটি ফ্ল্যাট থেকে রোলেক্স ব্র্যান্ডের একটি বিলাসবহুল হাতঘড়ির ওয়ারেন্টি কার্ড উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের একটি যৌথ দল ফ্ল্যাট দুটিতে প্রবেশ করে। অভিযানে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, আদালতের অনুমতি অনুযায়ী উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে ফ্ল্যাটে থাকা মালামালের তালিকা তৈরির কাজ চলছে। পুরো কার্যক্রম শেষ করতে দুই দিন পর্যন্ত সময় লাগতে পারে। দুদক সূত্রে জানা গেছে, তল্লাশির সময় একটি রোলেক্স…
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি, সেগুলো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে নিজ নিজ নির্বাচনি ইশতেহার অনুযায়ী বাস্তবায়নের সুযোগ রাখা হয়েছে। বিএনপি সেই প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে। রোববার (১৯ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান। মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে একটি মহল অযথা বিভ্রান্তি সৃষ্টি করছে। এ বিতর্কের অবসান হওয়া প্রয়োজন। তিনি বিরোধী দলগুলোর প্রতি সংবিধান সংশোধন কমিটিতে…
চলতি জুলাই মাসের প্রথম ১৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৭৯ কোটি ৭৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২২ হাজার ১১২ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। আজ রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, চলতি জুলাই মাসের প্রথম ১৮ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১২৬ কোটি ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে…
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ করেই প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এতে নিউজফিড লোড, পোস্ট দেখা এবং বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যার মুখোমুখি হয়েছেন দেশের অনেক ব্যবহারকারী। রোববার (১৯ জুলাই) দুপুর প্রায় ১টা ৪০ মিনিট থেকে এ সমস্যার কথা জানাতে শুরু করেন ব্যবহারকারীরা। অভিযোগ অনুযায়ী, ফেসবুক অ্যাপ চালু থাকলেও নিউজফিড রিফ্রেশ হচ্ছে না এবং নতুন পোস্ট দেখা যাচ্ছে না। ফলে স্বাভাবিকভাবে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারছেন না অনেকেই। তবে মেসেঞ্জার বা ফেসবুকের অন্যান্য সেবায় একই ধরনের সমস্যা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এখন পর্যন্ত এ বিভ্রাটের কারণ বা সেবা স্বাভাবিক হওয়ার সম্ভাব্য সময় নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য…
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার (১৯ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনাটি একটি পদ্ধতিগত অপরাধ এবং এটি ছিল ব্যাপক ও পরিকল্পিত হত্যাকাণ্ড। চিফ প্রসিকিউটর বলেন, ব্লগারদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের আন্দোলনের সময় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সংগঠনটিকে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই পরিকল্পনারই ধারাবাহিকতায় শাপলা চত্বরে হত্যাযজ্ঞ চালানো হয়। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘদিন তদন্ত শেষে এ ঘটনায় একটি খসড়া তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দিয়েছে। বর্তমানে…
২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার তদন্তের খসড়া প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। খসড়া প্রতিবেদনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ৪০ জনের বেশি ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। রোববার (১৯ জুলাই) মামলার অগ্রগতি জানতে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাসহ ১৪ থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কার্যালয়ে যান। এ সময় চিফ প্রসিকিউটর খসড়া তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে…
২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের নামে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ লুটপাট হয়েছিল বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি দাবি করেন, এবার সরকার সরাসরি আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) থেকে সম্প্রচার স্বত্ব কিনে সাব-লাইসেন্সিংয়ের মাধ্যমে প্রায় পুরো ব্যয় তুলে আনতে সক্ষম হয়েছে। ফলে সরকারের ঘাটতি এখন মাত্র ৪ থেকে ৫ কোটি টাকা। রোববার (১৯ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী জানান, সরকার ২০২৬ সালের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব সরাসরি ফিফার কাছ থেকে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারে কিনেছে। পরে দেশের চারটি প্রতিষ্ঠানের কাছে সাব-লাইসেন্সিংয়ের মাধ্যমে অধিকাংশ অর্থ আদায়…
ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে পরিবেশবান্ধব গণপরিবহন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। প্রথম পর্যায়ে ১০০টি বৈদ্যুতিক (ইলেকট্রিক) বাস কেনা, ২৫টি চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ৪০০ কোটি টাকা অনুদান বা ইক্যুইটি বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সম্প্রতি বিআরটিসি শাখা থেকে অর্থ বিভাগে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেওয়া হয়। এতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব অজিত দেব সই করেন। চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় পরিবহন সংস্থা হিসেবে বিআরটিসি সরকারের নির্দেশনা অনুযায়ী মহানগর ও প্রত্যন্ত অঞ্চলে গণপরিবহন সেবা দিয়ে আসছে। পরিবেশবান্ধব ও টেকসই গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বহরে ইলেকট্রিক…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম