Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
কোনো ষড়যন্ত্র করেই বিএনপিকে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক যাত্রা যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামের দুই সংগঠনের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা গুম ও খুনের শিকার ব্যক্তিদের স্বজনরা উপস্থিত ছিলেন।…
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ‘দায়বদ্ধতা, গুণগত মান ও উদ্ভাবনে—গড়া প্রবৃদ্ধির নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। সম্মেলনে ব্যাংকের ১৫৩টি শাখার প্রধান, ৪৮টি উপশাখার ইনচার্জ, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, পরিচালক এ. এস. এম. ফিরোজ আলম ও আলহাজ্ব…
আওয়ামী লীগ সরকারের আমলে গণতান্ত্রিক আন্দোলনের সময় গুম, খুন ও নিষ্ঠুর নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় এ মতবিনিময় সভা শুরু হয়। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’—এই দুই সংগঠনের যৌথ উদ্যোগে সভাটির আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অতীতে আন্দোলনের সময় গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের অভিজ্ঞতা ও বক্তব্য শোনার পাশাপাশি ভবিষ্যতেও তাদের পাশে থাকার অঙ্গীকার থেকেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি ঢাকায় ঢাকা জোনের ‘বার্ষিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৬’ আয়োজন করেছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম. এ. কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের ঢাকা জোনের সকল এজেন্ট পার্টনার অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ট্যাগড শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের ২০২৫ সালের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে বিভিন্ন নীতিমালা ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক,…
সিলেটের ওসমানীনগরে তিনটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনায়েম মিয়া জানান, দুর্ঘটনার পরও ঢাকা–সিলেট মহাসড়কে যান…
রাজধানীর মিরপুরে সিটি করপোরেশনের একটি পরিত্যক্ত মার্কেট থেকে এক যুবকের মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা, দুই দিন আগে তাকে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে মিরপুরের প্যারিস রোডে অবস্থিত ছয়তলা পরিত্যক্ত ওই মার্কেটের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক দশকের বেশি সময় ধরে মার্কেটটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শুক্রবার রাতে মার্কেটের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়রা নিচতলায় ঢুকে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, মরদেহটি দেখতে পেয়ে তিনি ৯৯৯-এ কল করেন। পুলিশ…
দেশের মঙ্গলের জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুপার ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে আগেও নির্বাচন হয়েছে, তবে এবারের নির্বাচন শুধু দেশের জনগণের জন্য নয়, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছেও গুরুত্বপূর্ণ। নির্বাচনটির স্বচ্ছতা যেমন আমরা চাই, তেমনি বিদেশিরাও এটির দিকে তাকিয়ে রয়েছে। পাশাপাশি গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন। দেশের কল্যাণে কী…
গাজার ‘বোর্ড অব পিস’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বোর্ডটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ারের নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার (১৭ জানুয়ারি) হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনারও এই ‘প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড’-এর সদস্য হিসেবে থাকবেন। হোয়াইট হাউজ জানায়, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবেই গাজার জন্য এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডটি সাময়িকভাবে গাজার প্রশাসনিক কার্যক্রম তদারকি করবে এবং…
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠককে বিভিন্ন পক্ষের সঙ্গে ভারতের ‘নিয়মিত যোগাযোগের অংশ’ বলে উল্লেখ করেছে নয়াদিল্লি। শুক্রবার (১৬ জানুয়ারি) ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়েসওয়াল এ মন্তব্য করেন। পরে বিষয়টিৃনিয়ে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। এর আগে গত ৩১ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান জানান, গত বছরের মাঝামাঝি বাইপাস সার্জারির পর ভারতীয় কূটনীতিকদের সঙ্গে তার বৈঠক হয়। এ বিষয়ে জানতে চাইলে ব্রিফিংয়ে রণধীর জয়েসওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অংশ হিসেবে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা বাংলাদেশের…
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের লোকেরাও সুন্দরভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোকজনও কি সাড়ে ১৫ বছর একটি ভোট দিতে পেরেছে? তাদের হয়ে পুলিশ ভোট দিয়ে দিয়েছে।’ শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব ভালোভাবে অনুষ্ঠিত হবে। বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোও এই নির্বাচন নিয়ে আগ্রহী এবং আত্মবিশ্বাসী। তারা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে। নির্বাচন নিয়ে কোনো আন্তর্জাতিক মহল সংশয় প্রকাশ করছে না বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম