Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

সালমান শাহ হত্যা মামলায় এজাহারভুক্ত ৪ নম্বর আসামি অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। রমনা মডেল থানার মামলা নম্বর-১৮, ২১ অক্টোবর ২০২৫ তারিখে দায়ের করা এ মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় আশরাফুল হক ডনকে ৪ নম্বর আসামি করা হয়েছে। আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে মামলার এজাহারে উল্লেখ করা ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বরের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। এতে সালমান শাহর মৃত্যুর দিন তার বাসায় উপস্থিত থাকা কয়েকজন ব্যক্তি এবং পরবর্তী ঘটনাবলির বিবরণ রয়েছে। মামলার এজাহার অনুযায়ী,…

Read More

দীর্ঘ ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ। দেশের ইতিহাসে প্রথমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হয়েছিল ১৯৯১ সালে। ১৯৯১ সালের সেই নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করেন। বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। সেবার জাতীয় পার্টি নির্বাচন বয়কট করে। জামায়াতে ইসলামী ও সিপিবিসহ বিভিন্ন দলের বেশ কয়েকজন সংসদ সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। মোট ৬০ জন সংসদ সদস্য ভোট দেননি। এবারের নির্বাচনে ১১ দলীয় জোট কর্নেল (অব.) আলি আহমদকে প্রার্থী করেছে। এরই মধ্যে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিএনপিও তাদের প্রার্থীর পক্ষে নির্বাচন…

Read More

কনটেন্ট নির্মাতাদের মনিটাইজেশন নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। নতুন নিয়মে বিজ্ঞাপন ও ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করতে নির্মাতাদের ওয়াচটাইম ও ভিউয়ের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। নতুন নীতিমালা আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বিজ্ঞাপন থেকে আয় চালু করতে গত ১২ মাসে কমপক্ষে ৮ হাজার ঘণ্টা ওয়াচটাইম থাকতে হবে। বিকল্প হিসেবে গত ৯০ দিনে অন্তত ২ কোটি শর্টস ভিউ অর্জন করতে হবে। বর্তমানে এ শর্ত যথাক্রমে ৪ হাজার ঘণ্টা ওয়াচটাইম ও ১ কোটি শর্টস ভিউ। তবে ১ হাজার সাবস্ক্রাইবারের শর্ত অপরিবর্তিত থাকছে। শর্টসের আয়েও নতুন শর্ত আগে থেকেই মনিটাইজেশন…

Read More

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকাগামী ‘আল-আরাফাহ পরিবহণের’। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহন সড়কের ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে…

Read More

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে দেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১০ আগস্ট) বিভিন্ন সংবাদমাধ্যমে বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী এ অবস্থান জানান। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে শিক্ষামন্ত্রী বলেন, ‘ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়ার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ৭৭ হাজার শিক্ষক নিয়োগ হবে প্রচলিত নিয়মে। পরবর্তীতে সব অংশীজনকে নিয়ে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।’ এর আগে গত ৩ আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে…

Read More

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত পাঁচ দশকে ইরানের কারণে যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে, তার জন্য তেহরানকে অর্থ দিতে হবে বলে দাবি করেছেন তিনি। সোমবার (১০ আগস্ট) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ দাবি করেন। এমন সময় তার এই বক্তব্য এলো, যখন হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করছে ইরান। হরমুজ নিয়ে মুখোমুখি দুই দেশ যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও এলএনজি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে যেত। বর্তমানে এই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরোধ তীব্র হয়েছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে…

Read More

বিদেশে উচ্চশিক্ষার জন্য টিউশন ফি ও অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধের প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড ব্যবহার করে বিদেশি বিশ্ববিদ্যালয় ও অনলাইন ভর্তি প্ল্যাটফর্মে সরাসরি ফি পরিশোধ করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানায়, বিদেশি বিশ্ববিদ্যালয় ও অনলাইন ভর্তি প্ল্যাটফর্মে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিউশন ফি ও আনুষঙ্গিক ব্যয় পরিশোধের চাহিদা বাড়ছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় মেটাতে আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে শিক্ষা-সংক্রান্ত এসব লেনদেন ব্যাংকের প্রচলিত বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটা…

Read More

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা) আব্দুল্লাহ শিবলী সাদিককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে সই করেছেন উপসচিব সালমা হাসনায়েন। আদেশে বলা হয়েছে, বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা ও তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিককে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে সংযুক্তি দেওয়ার আগের অফিস আদেশটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাকে তথ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। ম্যাংগোটিভি / আরএইচ

Read More

ইরানের সঙ্গে নতুন কোনো পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ বন্ধে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর বিনিময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার শর্ত দেওয়া হতে পারে বলে জানা গেছে। রোববার (৯ আগস্ট) মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদন অনুযায়ী, কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ খুঁজছেন ট্রাম্প। ঘনিষ্ঠ সহযোগীদের তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তি না হলেও যুদ্ধ থেকে সরে আসতে পারেন। এ ক্ষেত্রে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করাকে যুদ্ধ বন্ধ ও যুদ্ধবিরতি বাড়ানোর প্রধান শর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে হরমুজ প্রণালি খুলে দিতে ইরানও বেশ কিছু শর্ত…

Read More

বলিউডে পারিশ্রমিকের প্রচলিত ধারায় পরিবর্তন আসছে। এককালীন বড় অঙ্কের পারিশ্রমিকের বদলে সিনেমার লভ্যাংশ ও স্বত্বের অংশীদার হচ্ছেন অনেক তারকা। এবার সেই পথেই হাঁটার কথা ভাবছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’খ্যাত উদ্যোক্তা অশনীর গ্রোভারের জীবন নিয়ে নির্মিতব্য বায়োপিকে তার স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে অভিনয়ের কথা রয়েছে শ্রদ্ধার। সিনেমাটি পরিচালনা ও চিত্রনাট্য লিখবেন রাহুল মোদী। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে অভিনয়ের জন্য শ্রদ্ধাকে প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এককালীন সেই পারিশ্রমিক নেওয়ার পরিবর্তে সিনেমাটির অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার কথা ভাবছেন তিনি। এ ক্ষেত্রে শুরুতে নির্দিষ্ট কোনো পারিশ্রমিক না নিয়ে সিনেমার স্বত্ব, ওটিটি বিক্রি…

Read More