Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত দুটি পৃথক সফরের আমন্ত্রণ জানিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার (১১ আগস্ট) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, দ্বিপাক্ষিক সফর এবং দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৃথক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওই সময় দ্বিপাক্ষিক সফর এবং দিল্লিতে ব্রিকস সম্মেলনে অংশ নিতে তাঁকে আমন্ত্রণ জানানোর বিষয়টি জানানো হয়। তবে ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর…
জুলাই মাসে শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দেশের মধ্যে প্রথম হয়েছে বরিশাল বিভাগ। লক্ষ্যমাত্রার বিপরীতে ৭৭ দশমিক ৫ শতাংশ অর্জন করে শীর্ষে উঠে এসেছে বিভাগটি। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ মঙ্গলবার (১১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে। জুলাই মাসে বরিশাল বিভাগের জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ৮৯৬টি। এর মধ্যে নিবন্ধন হয়েছে ৯ হাজার ৮৮৩টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৬৪টি, যার বিপরীতে নিবন্ধন হয়েছে ৪ হাজার ৪৮৮টি। সব মিলিয়ে অর্জনের হার দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৫ শতাংশ। এ তালিকায় ৬৫ দশমিক ৮ শতাংশ অর্জন…
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের সময় হত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে তাঁকে এই সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দামেস্কের ফৌজদারি আদালত ২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত ও বর্তমানে রাশিয়ায় নির্বাসিত বাশার আল-আসাদকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় তাঁর ছোট ভাই মাহের আল-আসাদকেও অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। খবর আল জাজিরার। আদালত বাশার ও মাহের আল-আসাদকে পূর্বপরিকল্পিত হত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেন। এ ছাড়া দক্ষিণ সিরিয়ার দেরা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তার সাবেক প্রধান ও আসাদের চাচাতো ভাই আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ২০১১ সালে দেরায় বিক্ষোভকারী…
জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে সরকার আগ্রহী বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রী বলেন, ‘আমাদের সরকার প্রাইভেট ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি। বিশেষ করে এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে আমরা আগ্রহী।’ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। দেশের সংকটকে কাজে লাগিয়ে কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করলে তা দেশের জন্য ক্ষতিকর হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের সংকট বাড়িয়ে কেউ কোনো কিছু হাসিল করতে পারবে না। তিনি বলেন, ‘অতীতের সরকার উন্নয়নের নাম দিয়ে ১৬ বছর ক্ষমতায় ছিল। আমরা…
ব্যবসা শুরু করা সহজ, কিন্তু ব্যবসা টিকিয়ে রাখা কঠিন। আরও কঠিন হলো-ব্যবসাকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া, যেখানে সেটি শুধু আয়ই করে না, বরং স্থিতিশীলতা, বিশ্বাস, শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদি মূল্য তৈরি করে। অনেকেই মনে করেন, ভালো আইডিয়া থাকলেই ব্যবসা সফল হবে। বাস্তবতা হলো, একটি ভালো আইডিয়া কেবল দরজা খুলে দেয়; সেই দরজা দিয়ে সামনে এগিয়ে নেওয়ার কাজটি করে অভ্যাস, শৃঙ্খলা ও নীতিগত সিদ্ধান্ত। একজন শক্তিশালী ব্যবসায়ী হঠাৎ তৈরি হয় না। সে ধীরে ধীরে গড়ে ওঠে কিছু কঠিন কিন্তু জরুরি অভ্যাসের মাধ্যমে। এই অভ্যাসগুলো শিখলে ব্যবসা শুধু বড় হয় না, বরং ঝুঁকি কমে, বিশ্বাস বাড়ে এবং সিদ্ধান্ত গ্রহণও পরিণত হয়। আজকের…
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট বসবে। এদিন বিকেল ৫টায় জাতীয় সংসদের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ অধিশাখা-১) মো. মনির হোসেন এ তথ্য জানিয়েছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের নির্দিষ্ট অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন। আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টায় এ অধিবেশন অনুষ্ঠিত হবে। ম্যাংগোটিভি /আরএইচ
পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামীকাল বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ উপলক্ষে এক দিনের ছুটি নির্ধারিত রয়েছে। ছুটির আওতায় থাকবে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত কলেজগুলোও আগামীকাল বন্ধ থাকবে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক বিজ্ঞপ্তিতে ছুটি ঘোষণা করেছে। তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশে কোনো সরকারি সাধারণ ছুটি নেই। দিনটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত। ‘আখেরি চাহার সোম্বা’ আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ, আখেরি চাহার সোম্বা বলতে সফর মাসের শেষ…
বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা। প্রতিষ্ঠানটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন বলেছেন, ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান। সাক্ষাতে স্টিফেন কার্পিন বলেন, বাংলাদেশে যেসব ব্যাংক অ্যাকাউন্টধারী এখনো কার্ড ব্যবহারের আওতায় নেই, তাদের কার্ড ব্যবহারে উৎসাহিত করা এবং ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে কাজ করতে চায় ভিসা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, সহজ ও…
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে গলায় রামদা ঠেকিয়ে বাড়িসহ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে তার সৎভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় এমপির স্ত্রী পারভিন আক্তার তার তিন ভাইসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। সোমবার (১০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দিরাই আমলি আদালতে মামলাটি করেন তিনি। পরে আদালতের বিচারক মোহাম্মদ জসিম উদ্দিন মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন। মঙ্গলবার (১১ আগস্ট) আদালতের বেঞ্চ সহকারী মোহিত লাল চন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় আসামি করা হয়েছে নাছির উদ্দিন চৌধুরীর সৎভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুক,…
সিলগালা ভেঙে গোপনে হোটেল পরিচালনার অভিযোগে বগুড়ায় নারী-পুরুষসহ ২০ জনকে আটক করেছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হোটেল পরিচালনার সঙ্গে জড়িত চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আটক অপর ১৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে প্রশাসন। সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে বগুড়া শহরের তিন মাথা এলাকায় অবস্থিত ‘হোটেল অবকাশ’-এ র্যাব-১২, জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। র্যাব ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হোটেলটি অনিবন্ধিত হওয়ায় এর আগে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে সেটি সিলগালা করা হয়েছিল। তবে সিলগালা পাশ কাটিয়ে হোটেলের অন্য পাশে নতুন একটি গেট তৈরি করে গোপনে…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম