Author: admin

আজ ১৯ জানুয়ারি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুন দম্পতির পাঁচ ছেলের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তার ডাক নাম ছিল কমল। শৈশব ও কৈশোরকাল তিনি বগুড়া ও কলকাতায় কাটান। পরে পিতার কর্মস্থল করাচিতে গিয়ে শিক্ষাজীবন শেষ করেন। ১৯৫৩ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৫৫ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার পরিচয় দেন তিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন…

Read More

এক ভোট বাক্স নীতি নিয়ে শেষ মুহূর্তে আসন সমঝোতা থেকে সরে গেলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের আসনে কোনো প্রার্থী দেবে না জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, এক ভোট বাক্স নীতির আন্দোলনে ইসলামী আন্দোলনের ভূমিকা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। কিছু টেকনিক্যাল বিষয়ের কারণে তারা আলাদাভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাদের নির্বাচনী সাফল্য কামনা করি। ইসলামী আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে এবং যেহেতু…

Read More

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই নির্বাচনে এনসিপি অংশ নেবে কি না-সে বিষয়ে নতুন করে চিন্তা-ভাবনা করা হচ্ছে। রোববার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দল ও জনগণের যে আস্থা অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনের, তা তারা হারিয়েছে। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কার্যক্রম যেভাবে এগোচ্ছে, তাতে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে কি না—সে বিষয়ে আমরা গভীর শঙ্কা প্রকাশ…

Read More

মোবাইল ফোন শিল্পকে সুরক্ষা ও নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার চলতি বছরের ১ জানুয়ারি থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম কার্যকর করেছে। একই সঙ্গে বৈধ আমদানিকে উৎসাহিত ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে স্মার্টফোন আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তকে স্মার্টফোন শিল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যবসায়িক গোষ্ঠী সাধুবাদ জানিয়েছে। ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের এই সিদ্ধান্তের পরও কিছু অবৈধ মোবাইলফোন ব্যবসায়ী এর বিরুদ্ধে প্রতিবাদে নেমে বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এ সময় তারা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে ভাঙচুর চালায়। পাশাপাশি দেশের বিভিন্ন…

Read More

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচিত ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। একই নামের এই সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা লীসা গাজী। ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও পরীমণি। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামী সোমবার। নির্মাতা সূত্র জানায়, রবীন্দ্রনাথের গল্প থেকে অনুপ্রাণিত হলেও চলচ্চিত্রটি হুবহু পুনর্নির্মাণ নয়। বরং বর্তমান সময় ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ভাষায় গল্পটি তুলে ধরা হবে। ‘শাস্তি’ রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শক্তিশালী ও মানবিক ছোটগল্প হিসেবে বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছে। গ্রামীণ সমাজব্যবস্থা, পারিবারিক সম্পর্ক, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং নারীর নীরব আত্মত্যাগ—এই গল্পের মূল উপজীব্য। গল্পে দুই ভাই চিদাম ও দুখিরামের পারিবারিক…

Read More

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বলে দাবি করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা হতাহতের জন্য ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজদের’ দায়ী করেন। তার ভাষ্য অনুযায়ী, এসব গোষ্ঠী সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে ‘নিরপরাধ ইরানিদের’ হত্যা করছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম ইরানের কুর্দি-অধ্যুষিত এলাকাগুলোতে সবচেয়ে বেশি সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে এবং অতীতেও সেখানে একাধিকবার বড় ধরনের অস্থিরতা দেখা গেছে। এদিকে শনিবার (১৭ জানুয়ারি)…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, ‘জুলাই যোদ্ধাদের পরিবারগুলোর কল্যাণ ও দেখভালের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ভেতরে আলাদা একটি ডিপার্টমেন্ট গঠন করা হবে। ইনশাআল্লাহ, বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে শহীদ পরিবার ও আহতদের কষ্ট লাঘবে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পালন করা হবে।’ তিনি বলেন, বিএনপি সরকার পরিচালনার…

Read More

আসন্ন গণভোটে প্রাতিষ্ঠানিক সংস্কার বিষয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থন একটি অন্তর্বর্তী প্রশাসনের নিরপেক্ষতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে—সাম্প্রতিক সময়ে এমন প্রশ্ন ওঠার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি স্পষ্টীকরণ ব্যাখ্যা দিয়েছে। প্রেস উইংয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চার আলোকে মূল্যায়ন করলে এ ধরনের সমালোচনার কোনো ভিত্তি নেই। বরং সংকটময় এই সময়ে নীরবতা নিরপেক্ষতার প্রতীক নয়, তা দায়িত্বশীল নেতৃত্বের অভাবকেই নির্দেশ করে। ব্যাখ্যায় উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকার শুধু দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা বা নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য গঠিত হয়নি। দীর্ঘদিনের অপশাসনের ফলে সৃষ্ট শাসনতান্ত্রিক…

Read More

নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। এ পরিস্থিতিতে বাংলাদেশের দাবি না মানা হলে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে কারণ দেখিয়ে ভারতে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে, সেগুলোকে বৈধ ও যৌক্তিক বলে মনে করছে ইসলামাবাদ। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সন্তোষজনক সমাধান দিতে ব্যর্থ হলে পাকিস্তান বাংলাদেশের পক্ষেই অবস্থান নেবে বলে জানিয়েছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যেতে পারে না।…

Read More

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি) ও ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির আরেক মামলার রায় ঘোষণা করবেন আদালত। আগামী ২ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করা হবে। রোববার (১৮ জানুয়ারি) ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করেন। শুনানিকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান আসামিদের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেন। অপরদিকে, কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলমের আইনজীবী শাহীনুর ইসলাম যুক্তিতর্কে অভিযোগ প্রমাণে ব্যর্থতার দাবি তুলে তার মক্কেলের খালাস চান। এর আগে, গত ১৩ জানুয়ারি রূপন্তীসহ ১৮ জনের…

Read More