Author: admin

সংসদের বৃহত্তম বিরোধী দলের পক্ষ থেকে গঠিত ছায়া মন্ত্রিসভা মূল সরকারের কার্যক্রমের নিবিড় পর্যবেক্ষণ এবং সমালোচনার জন্য একটি সমান্তরাল কাঠামো হিসেবে কাজ করে। এটি সরকার পরিচালনা না করলেও নীতি, বাজেট, আইন এবং কর্মসূচিতে বিকল্প প্রস্তাবনা দেয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ছায়া মন্ত্রিসভা গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের স্বচ্ছতা নিশ্চিত করে এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের প্রতিটি মন্ত্রীর বিপরীতে একজন করে ‘ছায়া মন্ত্রী’ থাকেন। যেমন অর্থমন্ত্রীর বিপরীতে ছায়া অর্থমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীর বিপরীতে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর বিপরীতে ছায়া পররাষ্ট্রমন্ত্রী। ছায়া মন্ত্রীরা মূলত বিরোধী দলের সংসদ সদস্য, যারা সরকারের নীতি ও সিদ্ধান্তের খুঁটিনাটি বিশ্লেষণ করে বিকল্প পরিকল্পনা উপস্থাপন করেন। এতে…

Read More

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রতিষ্ঠানটি ৬টি পদে মোট ৪৮ জনকে বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে। ৮ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের সংখ্যা মোট পদ: ০৬টিমোট নিয়োগ: ৪৮ জন ১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ২৬টিবেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)শিক্ষাগত যোগ্যতা: আলিম/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২. পদের নাম: বুক বাইন্ডার পদসংখ্যা: ০২টিবেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)শিক্ষাগত যোগ্যতা: দাখিল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৩. পদের নাম: বার্তাবাহক পদসংখ্যা: ০১টিবেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস ৪. পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ১৭টিবেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা…

Read More

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মহান শিক্ষায় সমৃদ্ধ রমজান মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও নৈতিকতার বার্তা বয়ে আনে। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়। প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমি-তে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব জানান, নির্বাচনে সেনাবাহিনী, পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক দলও নির্বাচনের প্রশংসা করেছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানোর প্রস্তাবও পেশ করা হয়। তিনি আরও বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের আয়োজন থাকায় প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। এ উপলক্ষে ভারত, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কাসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিএনপির দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আমন্ত্রিত দেশগুলো হলো—ভারত, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও ব্রুনাই। বিএনপির সূত্র জানায়, দলের নীতিনির্ধারণী পর্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকারের যাত্রা শুরু হবে। তাঁদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।…

Read More

পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল গত ৫ জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এ নোটিশ পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের ৯৮ শতাংশ…

Read More

ঢাকা-৮ আসনের নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ-এর শপথ স্থগিত রাখতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের পক্ষে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) পাটওয়ারীর লেখা আবেদন নির্বাচন কমিশনে (ইসি) জমা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা কাজী ফখরুল ইসলাম। আবেদনে তিনি ঢাকা-৮ আসনের ১২টি কেন্দ্রের ১১ দফায় নির্বাচনী অনিয়মের তথ্য তুলে ধরেন। পাটওয়ারীর অভিযোগ, ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস, তার নেতাকর্মী, এজেন্ট ও পরিবারের সদস্য ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা এবং বাতিল করা ভোট গণনাভুক্ত করাসহ নানা অনিয়মের আশ্রয় নিয়েছেন।…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ও ভূমিধস জয়লাভের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সংগঠনটি আশা প্রকাশ করেছে, জাতীয় সংসদে জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারী দল এবং শক্তিশালী বিরোধী দল সমন্বিতভাবে দেশের ভঙ্গুর ব্যাংকিং ব্যবস্থা, আইসিইউতে থাকা পুঁজিবাজার এবং কোমায় থাকা ব্যবসা-বাণিজ্য ও আর্থিক অব্যবস্থাপনা পুনঃগঠন ও পুনঃরুদ্ধারে উদ্ভাবনী ও উৎসাহী কার্যক্রম প্রথম ৬ মাসের মধ্যে দৃঢ়ভাবে বাস্তবায়ন করবে। এ মাধ্যমে জনগণের মধ্যে বিনিয়োগে আস্থা এবং দেশের সকল সেক্টরে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হবে। সংগঠনটির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কেবিনেটে অবশ্যই একজন ফিন্যানশিয়ালি ইন্টিগ্রেটেড ডিগনিফাইড অর্থমন্ত্রী, পুঁজিবাজার বিষয়ে বাস্তবিক…

Read More

অভিনেতা শাকিব খান-এর সঙ্গে সম্পর্কের অবস্থান স্পষ্ট করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে তার এখনো আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি। ফলে নতুন করে বিয়ের প্রশ্নই আসে না। ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হন বুবলী। সেখানে সঞ্চালক জানতে চান, তিনি কবে আবার বিয়ে করছেন। জবাবে বুবলী বলেন, ‘শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।’শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এটি যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত।’ নিজের বৈবাহিক অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে বুবলী বলেন, ‘ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে পুনঃগণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে নির্বাচন কমিশনে গেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা।রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছান তারা। এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, নির্বাচনের দিন বিভিন্ন আসনে ভোট জালিয়াতি, ভোট প্রদানে বাধা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ফলাফল শিটে ওভাররাইটিং ও ঘষামাজার মতো অনিয়মের ঘটনা…

Read More