Author: admin

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব। ফাইল ছবি আর্থিক ক্ষতি ও পারিবারিক জরুরি কারণ দেখিয়ে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন। দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি টানার পর পরিবারের প্রয়োজন মেটাতে বিদেশে গেছেন বলে জানিয়েছেন তিনি।শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটস-এর একটি ফ্লাইটে দুবাই হয়ে জার্মানির উদ্দেশে রওনা হন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ব্যাখ্যা দেন। পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, গত ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর নতুন সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যেই শেয়ারবাজার সংস্কারে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রোকারেজ কমিউনিটির নেতারা। তারা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এবং ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করতে সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত এখন সময়ের দাবি। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, নতুন সরকার তাদের নির্বাচনি ইশতেহার অনুযায়ী শেয়ারবাজার উন্নয়নে প্রথম ১০০ দিনে কী ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়, তা দেখার অপেক্ষায় আছেন তারা। তার মতে, বর্তমানে অর্থনীতি ও পুঁজিবাজার-উভয়ই নাজুক অবস্থায় রয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি দ্রুত কার্যকর রোডম্যাপ বাস্তবায়ন জরুরি। একই সুরে কথা বলেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ…

Read More

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারের সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।’ উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে সক্রিয় অবস্থান নিয়ে আসছে। দলটির পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভা গঠনের এ ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে জয় পেয়েছেন বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বড় ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে আবারও সংসদে ফিরেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার বেসরকারি ফলাফলে জানা গেছে, ধানের শীষ প্রতীকে ইলেন ভুট্টো পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী এস এম নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট। ফলে ৪৩ হাজার ২৯৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বরিশাল বিভাগের ২১টি আসনে মোট ১২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে নারী প্রার্থী ছিলেন মাত্র দুজন।…

Read More

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি এবং একই ঘটনায় আরও দুজনকে হত্যার মামলায় পাঁচ আসামির রায়ের দিন আজ নির্ধারণ করা হবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারক প্যানেল রায় ঘোষণার তারিখ ঠিক করবেন। মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজন আসামি রয়েছেন। অন্য আসামিরা হলেন—খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, সাবেক উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ভূঁইয়া এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। তাদের মধ্যে চঞ্চল চন্দ্র সরকার…

Read More

আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই দিন সন্ধ্যায় বঙ্গভবন-এ শপথ নেবে নতুন মন্ত্রিসভা। সূত্র জানায়, সোমবার সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর বিকেলে রাষ্ট্রপতির আমন্ত্রণে নতুন মন্ত্রিসভার সদস্যরা বঙ্গভবনে উপস্থিত হবেন। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের বিভিন্ন স্থান থেকে পোস্টার ও ব্যানার অপসারণের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি নিজ হাতে নির্বাচনি ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করেন। ডা. শফিকুর রহমান জানান, একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তোলার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে দলটির নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর তারেক রহমান রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি-র আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। জোটের শরিকরা আরও ৩টি আসন জিতেছে। সব মিলিয়ে আগামী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২। এছাড়া আরও দুই আসনে বিএনপির জয়লাভের সম্ভাবনা রয়েছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ও বগুড়া—এই দুই আসনে জয়ী হয়েছেন। এর আগে ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের অধীনে বিএনপি সরকার গঠন করেছিল। সে নির্বাচনে…

Read More

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে এবং এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তিনি বলেন, নতুন মন্ত্রিসভার শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তুতি রয়েছে। শপথ অনুষ্ঠানে কম-বেশি এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন মো. সাহাবুদ্দিন। মন্ত্রিসভার সদস্য সংখ্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি নির্ভর করবে সংসদ নেতা তথা সম্ভাব্য প্রধানমন্ত্রীর ওপর। তিনি কতজনকে মন্ত্রী হিসেবে দেখতে চান, সেটিই চূড়ান্ত হবে। শপথ ১৭ না ১৮ ফেব্রুয়ারি—এ বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি। তিনি বলেন, যেদিনের জন্য নির্দেশনা দেওয়া হবে, সেদিনই প্রস্তুতি অনুযায়ী শপথ অনুষ্ঠান…

Read More