বগুড়ায় ২ হাজার ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৭ হাজার ৫০০ টাকাসহ সাত মামলার আসামি মনোয়ার হোসেন মোহনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) সকালে সদর উপজেলার মাটিডালী করতোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির একটি দল।
গ্রেপ্তার মনোয়ার হোসেন মোহন ওই এলাকার হারুন অর রশিদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোহনের বিরুদ্ধে এর আগে সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ম্যাংগোটিভি / আরএইচ
